পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আওয়াল কবির, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এস এম আমিনুল ইসলাম, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান।
এছাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান, জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, ষোলআনা সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান এবং প্রেসক্লাব পাইকগাছার সহ-সভাপতি মো. আজিজুল ইসলাম বক্তব্য দেন।
সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, উপজেলা জামায়াতে সেক্রেটারি আলতাফ হোসেন, প্রভাষক লুৎফা ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, দেবাশীষ সরদার প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।












