প্রথম আলো-প্ল্যান ইন্টারন্যাশনাল যুব সম্মাননা প্রদান
মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: লিঙ্গসমতা প্রতিষ্ঠা, নারী অধিকার রক্ষা এবং যুব নেতৃত্ব বিকাশে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ইয়ুথ ইকুয়ালিটি অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও (সিপিজি ডিজিটাল অর্গানাইজেশন)। রবিবার (১২ এপ্রিল) ঢাকার বঙ্গবন্ধু সামরিক জাদুঘর মিলনায়তনে আয়োজিত ‘যুব সম্মেলন ২০২৬’-এর জমকালো অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। আন্তর্জাতিক সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও প্রথম আলোর যৌথ সহযোগিতায় এই সম্মেলনের আয়োজন করা হয়।
পুরস্কারের জন্য সারা দেশ থেকে ১০২ জন তরুণ সংগঠক ও সংগঠন আবেদন করেছিল। দীর্ঘ যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ছয়টি ব্যক্তি ও সংগঠনকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। যার মধ্যে শ্যামনগরের উপকূলীয় অঞ্চলের এই যুব সংগঠনটি তাদের কাজের অনন্য কৃতিত্বের জন্য মনোনীত হয়। অনুষ্ঠানে সিডিও’র পক্ষে সম্মাননা গ্রহণ করেন সংগঠনের জ্যেষ্ঠ স্বেচ্ছাসেবী রুবিনা খাতুন।











