বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

ফিফা প্রীতি ম্যাচে ইউরোপীয় প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ
ফিফা প্রীতি ম্যাচে ইউরোপীয় প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ফিফা প্রীতি ম্যাচে এতদিন এশিয়ার দেশগুলোর বিপক্ষে খেলে আসছে বাংলাদেশ। তাও প্রতিপক্ষ হিসেবে শীর্ষ দল যেমন জাপান বা সৌদি আরবের মতো দল সেখানে ছিল না। সবশেষ ভিয়েতনাম ছিল শক্তিশালী প্রতিপক্ষ। এবার অবশ্য এশিয়ার গণ্ডি পেরিয়ে বাংলাদেশ দল খেলতে যাচ্ছে ইউরোপে। তাও এটা প্রথমবার। অর্থাৎ ইউরোপের কোনও দেশে প্রতিপক্ষের মাঠে এবারই প্রথম খেলতে যাচ্ছে লাল-সবুজ দল। সান মারিনোর বিপক্ষে ৫ জুন প্রীতি ম্যাচ খেলবে জামাল-হামজাদের বাংলাদেশ। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বাফুফে তা নিশ্চিত করেছে।
ইউরোপে প্রথমবার খেলতে যাওয়ার সুযোগ তৈরি হলেও ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে আগেও খেলেছে বাংলাদেশ। এর আগে ২০০১ সালে নেহরু কাপে ভারতের কোচিতে ইউরোপের বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে খেলেছিল তারা। সেই ম্যাচে ২-০ গোলে হেরেছিল জর্জ কোটানের দল।

বাংলাদেশের মতো সান মারিনো দলও প্রথমবার এশিয়ার কোনও দলের বিপক্ষে খেলবে। তবে ইউরোপের দল হলেও সান মারিনোর ফিফা র‌্যাঙ্কিং আহামরি নয়। সবার শেষে তাদের অবস্থান, ২১১! আর বাংলাদেশ রয়েছে ১৮১ নম্বরে।

ইউরোপের দল বিধায় এই ম্যাচটিকে তাই বাফুফে ঐতিহাসিক বলছে! তবে ৫ জুন ম্যাচটি হবে সান মারিনোতেই।

Ads small one

নেপাল-তিব্বতে বন্যা-ভূমিধসে বাড়ছে প্রাণহানি, মৃত ৩৫৯

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ
নেপাল-তিব্বতে বন্যা-ভূমিধসে বাড়ছে প্রাণহানি, মৃত ৩৫৯

নেপালে বুধবারের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত আটটি জেলা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নেপালি পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলে নেপালভিত্তিক সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টকে এই মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছেন।

সর্বশেষ তথ্যানুযায়ী, রাসুওয়া জেলায় ১৭টি, নুয়াকোটে ২৮টি, ধাদিংয়ে ৩৩টি, চিতওয়ানে ১৩২টি, গোর্খায় ৩০টি, তানাহুনে ২২টি, পূর্ব নাওয়ালপরাসিতে ৮২টি এবং পশ্চিম নাওয়ালপরাসিতে ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

বন্যাকবলিত জেলাগুলোতে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলো এখনও উদ্ধার ও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। পাশাপাশি আরও বন্যার ঝুঁকিতে থাকা এলাকাগুলো থেকে পরিবারগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে।

তিব্বতে বন্যায় আড়াই শতাধিক ভারতীয়র হদিস নেই, নেপালে উদ্ধার ২১তিব্বতে বন্যায় আড়াই শতাধিক ভারতীয়র হদিস নেই, নেপালে উদ্ধার ২১
নিখোঁজদের সন্ধান এবং বন্যা ও ধ্বংসাবশেষে বন্ধ হয়ে যাওয়া সড়ক পরিষ্কারের কাজেও স্থানীয় কর্তৃপক্ষ ও বাসিন্দাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে নিরাপত্তা সংস্থাগুলো।

রাসুওয়াসহ বিভিন্ন জেলায় তাণ্ডব চালানোর পর এই বন্যা ত্রিশূলি ও নারায়ণী নদী ব্যবস্থা ধরে নিচের দিকে ধাবিত হয়। এতে বহু বসতি, সড়ক, সেতু এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় বাস শ্রমিক নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় বাস শ্রমিক নিহত

মো. সিরাজুল ইসলাম: সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত বাস শ্রমিক মো. বাবুল মুন্সি (৫০) মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় খুলনার সোনাডাঙ্গার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। এর আগে ২৬ আগস্ট বিকেল পৌনে পাঁচটার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শহরের নারকেলতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল মুন্সি খুলনার সোনাডাঙ্গা এলাকার আব্দুল মুন্সির ছেলে।

বাসের চালক মো. আবদুল্লাহ জানান, সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে খুলনায় যাওয়ার পথে শহরের নারকেলতলা মোড়ের বাস স্টপেজে গাড়িটি দাঁড় করানো হয়। বাসে হেলপার না থাকায় কনডাক্টর বাবুল মুন্সি পেছনে দাঁড়িয়ে যাত্রী ডাকছিলেন।

 

এ সময় বিনেরপোতার দিক থেকে আসা দ্রুতগতির একটি ইজিবাইক তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় ও বুকে গুরুতর আঘাত পান। প্রথমে তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তরিত করা হয়, যেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছিল।

 

উপচে পড়ছে নতুন হ্রদ, নেপালে ফের বড় প্লাবনের সতর্কবার্তা চীনের

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ
উপচে পড়ছে নতুন হ্রদ, নেপালে ফের বড় প্লাবনের সতর্কবার্তা চীনের

সীমান্তবর্তী দুর্যোগের চরম আবহের মধ্যে নেপালে একটি বিশাল ‘ব্যারিয়ার লেক’ বা কৃত্রিম বাঁধ হ্রদ সৃষ্টি হয়েছে। এটি ইতোমধ্যেই উপচে পড়ছে এবং আগামী দিনগুলোতে এতে পানিপ্রবাহ আরও বাড়লে হ্রদটি ফেটে প্রবল বেগে পানি ছড়িয়ে পড়ার চরম ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে চীনা কর্তৃপক্ষ।

চীন ক্যাবল টেলিভিশন (সিসিটিভি) ও গ্লোবাল টাইমসের বরাত দিয়ে চীনের পানি সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই বাঁধ হ্রদে প্রায় ২০ লাখ ঘনমিটার পানি জমেছে। আগামী তিন দিনে এতে আরও ৩০ লাখ ঘনমিটার পানি প্রবেশ করতে পারে, যা বাঁধটি ভেঙে যাওয়ার উচ্চ ঝুঁকি তৈরি করেছে।

নেপালের ছোছেন খোলা ও পুরেপু সাংপো নদীর সংগমস্থলের কাছে এই হ্রদটি গঠিত হয়েছে। তিব্বত থেকে উৎপত্তি হওয়া ছোছেন ও পুরেপু নদী একত্রিত হয়ে নেপালে প্রবেশ করেছে, যা সেখানে ভোটেকোশী নদী নামে পরিচিত। ভোটেকোশী মূলত ত্রিশূলী নদীর প্রধান উচ্চতর উপনদী। সম্ভাব্য বাঁধ ভাঙার পরিণতি মূল্যায়ন ও জরুরি উদ্ধার অভিযানে সহায়তার জন্য চীনা কর্তৃপক্ষ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং কৃত্রিম বন্যার পূর্বাভাস পরিচালনা করছে।

হিমালয়ের কৈলাস মানস সরোবর যাত্রা কেন এত গুরুত্বপূর্ণ?হিমালয়ের কৈলাস মানস সরোবর যাত্রা কেন এত গুরুত্বপূর্ণ?
বুধবার সকালে নেপালের রাসুওয়া জেলায় ভোটেকোশী নদীতে হঠাৎ এক শক্তিশালী বন্যা আঘাত হানে। প্রবল এই জলস্রোত তিমুরে ও স্যাফ্রুবেসি এলাকায় তাণ্ডব চালিয়ে সড়ক, সেতু, ভবনসহ নানা অবকাঠামো ধ্বংস করে ত্রিশূলী নদীর দিকে ধাবিত হয়। নেপাল-চীন সীমান্তজুড়ে বয়ে যাওয়া এই আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ঘটে, অবকাঠামো ধ্বংস হয় এবং শত শত মানুষ নিখোঁজ হন।

বন্যার পর থেকে উদ্ধারকারী দলগুলো ভেসে যাওয়া মানুষদের সন্ধানে অভিযান চালাচ্ছে এবং ভাটির বিভিন্ন জেলা থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। নতুন করে প্লাবনের ঝুঁকিতে থাকা এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে এবং প্রধান মহাসড়কগুলোতে যান চলাচল সীমিত করা হয়েছে।

এই চরম জটিল উদ্ধার অভিযানের মুখে নতুন সৃষ্টি হওয়া বাঁধ হ্রদটি বিপদের আরেকটি নতুন মাত্রা যোগ করেছে। বাঁধটি ভেঙে গেলে নিম্নাঞ্চলে হঠাৎ পানির প্রচণ্ড চাপ সৃষ্টি হতে পারে, যা নদী অববাহিকার জনপদ ও অবকাঠামোর মারাত্মক ক্ষতি করতে পারে।

তিব্বতে বন্যায় আড়াই শতাধিক ভারতীয়র হদিস নেই, নেপালে উদ্ধার ২১তিব্বতে বন্যায় আড়াই শতাধিক ভারতীয়র হদিস নেই, নেপালে উদ্ধার ২১
চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সম্ভাব্য জরুরি উদ্ধার এবং বন্যা নিয়ন্ত্রণ অপারেশনের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি এই হ্রদের পরিস্থিতি পর্যবেক্ষণ ও হাইড্রোলজিক্যাল পর্যবেক্ষণ অব্যাহত রাখবে।

সূত্র: কাঠমান্ডু পোস্ট