বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, ডা. আবুল কালাম বাবলা, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান, সাংবাদিক মনিরুল ইসলাম মিনিসহ সংস্থার অন্যান্য সদস্য ও স্থানীয় ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ।

 

সভায় জেলা প্রশাসক কাপের ফাইনাল ম্যাচটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন করতে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ বলেন, জেলা প্রশাসক কাপ সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের একটি অন্যতম বড় উৎসব। আমরা অত্যন্ত সুশৃঙ্খল ও জাঁকজমকপূর্ণভাবে ফাইনাল খেলাটি আয়োজন করতে চাই।

 

এজন্য প্রশাসন, ক্রীড়া সংস্থা এবং ক্রীড়ামোদী জনতাসহ সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। আশা করি, সবার প্রচেষ্টায় আমরা একটি সফল টুর্নামেন্ট উপহার দিতে পারব। এছাড়া সাতক্ষীরার ক্রীড়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে এই টুর্নামেন্ট বড় ভূমিকা রাখছে। খেলা দেখতে আসা দর্শক এবং আমন্ত্রিত অতিথিদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া।

 

স্টেডিয়াম ও আশপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা বলয় তৈরি করা যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সভায় উপস্থিত অন্যান্য বক্তারা টুর্নামেন্টের প্রচার-প্রসার এবং জেলার ক্রীড়া মান উন্নয়নে বিভিন্ন গঠনমূলক পরামর্শ তুলে ধরেন।

 

Ads small one

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মিঠু মৈত্র, আশাশুনি থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফ, সাবেক সংসদ সদস্যের প্রতিনিধি ও জামায়াতের সাবেক আমির আব্দুস সবুর, উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব জাকির হোসেন বাবু, কাদাকাটি ইউপি চেয়ারম্যান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, অমর ছাকি ফেরদৌস পলাশ, রুহুল কুদ্দুস, হাজী আবু দাউদ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, বড়দল ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি কে এম রকিবুজ্জামান, প্রেস ক্লাবের সভাপতি এস কে হাসান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, পল্লী বিদ্যুতের প্রকৌশলী মো. মাহমুদুল হাসান এবং উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবু জাহিদ সোহাগ।
সভায় এলাকায় মাদক ও জুয়া প্রতিরোধ এবং বিভিন্ন খালে অবৈধ নেট-পাটা দিয়ে তৈরি কৃত্রিম জলাবদ্ধতা নিরসনে আলোচনা হয়। পাশাপাশি ১০ আগস্ট দলিল লেখক সমিতির এক লাখ তিন হাজার টাকা এবং ১২ আগস্ট সিগারেট কোম্পানির প্রতিনিধির কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।

বুড়িগোয়ালিনী ইউনিয়নে যুব নেতৃত্বে দুর্যোগ প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
বুড়িগোয়ালিনী ইউনিয়নে যুব নেতৃত্বে দুর্যোগ প্রস্তুতি সভা

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: উপকূলীয় এলাকায় দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ের প্রস্তুতি জোরদারের লক্ষ্যে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট বেলা ১১টায় যুব সংগঠন সিডিও ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এ সভার আয়োজন করে। প্যানেল চেয়ারম্যান আবদুর রউফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউডিএমসির সভাপতি রুস্তম আলী, সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা ও অন্যান্য ইউপি সদস্যবৃন্দ।

তালায় সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীর সমন্বয় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
তালায় সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীর সমন্বয় সভা

তালা প্রতিনিধি: তালায় সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের সঙ্গে প্রান্তিক ও দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিদের যোগসূত্র স্থাপনের লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ২৭ আগস্ট সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সভা কক্ষে এ সভার আয়োজন করে উইমেন জব ক্রিয়েশন সেন্টার।
সংস্থার নির্বাহী প্রধান আশরাফুন নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ, মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গণেশ দেবনাথ, সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুজ্জামান, আইসিটি কর্মকর্তা মোতাহার হোসেন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান।
প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন অধ্যাপক রেজাউল করিম, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, রূপালীর পরিচালক শফিকুল ইসলাম, উত্তরণের সমন্বয়কারী হাসিনা পারভীন ও সাংবাদিক জুলফিকার রায়হান। সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিগত আড়াই বছরের অর্জন তুলে ধরেন বিরাম কুমার ঘোষ। সরকারি কর্মকর্তারা দরিদ্র নারীদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদানের আশ্বাস দেন।