মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ
বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি; বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, লোনাপানি কেন্দ্রের বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা (২০২৫-২০২৬) ও গবেষণা প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন (২০২৬-২০২৭) শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন শনিবার সকালে পাইকগাছা লোনাপানি কেন্দ্রের অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর খুলনার পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম।

লোনাপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. আজহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় গেস্ট অব অনার ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিন এর হেড ড. মো মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. আখেরী নাঈমা, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ গোলাম সরোয়ার।

কর্মশালায় গবেষণা অগ্রগতি ও প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করেন, লোনাপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আজহার আলী, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ গোলাম সাজেদ রিয়ার, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল আলম রুবেল, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, মোঃ মাসুদুর রহমান, সায়মা সুলতানা সোনিয়া, রাজিব হোসেন ও ফাল্গুনী বিশ্বাস।

বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর ড. সাদিক তারেক আরাফাত, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের এসিস্ট্যান্ট প্রফেসর ড. আসাদুজ্জামান, এসিস্ট্যান্ট প্রফেসর জাকিয়া সুলতানা, লেকচারার ড. সাদিয়া সালাম, হাবিবুর রহমান, ফাহাদ আল জোবায়ের, বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আরিফুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা ইকরামুল হক, সোয়েবুল ইসলাম, মৎস্য অধিদপ্তর খুলনার উপ পরিচালক বিপুল কুমার বসাক, সিনিয়র সহকারী পরিচালক এটিএম তৌফিক মাহমুদ, এইচএম বদরুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, চিংড়ি চাষি সহকারী অধ্যাপক আবু সাবাহ, আলমগীর সরদার, পোনা ব্যবসায়ী ইলিয়াস হোসেন প্রমুখ। কর্মশালায় ৬টি চলমান এবং ২ টি নতুন প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

কর্মশালায় মৎস্য অধিদপ্তর, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, বিএফআরআই এর বিজ্ঞানী, এবং এলাকার মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।

 

 

Ads small one

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন জলাশয়ে এই অভিযান পরিচালনা করে চায়না দুয়ারী জাল উদ্ধার করে ধ্বংস ও পুড়িয়ে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার বিভিন্ন জলাশয়ে অবাধে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার করায় দেশীয় মাছ ও জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। চায়না দুয়ারি জাল ব্যবহার করে সাতবাড়িয়া ও সাগরদাঁড়ির কপোতাক্ষ নদ এলাকায় মাছ ধরা হচ্ছে ইউনিয়ন আনসার দলনেতারা খবর দিলে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিলের পানি থেকে আনুমানিক দুই হাজার মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়।

 

পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলামের নির্দেশনায় জনসম্মুখে উদ্ধারকৃত জাল পুড়িয়ে ধ্বংস ও বিনষ্ট করা হয়েছে। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা আনসার ভিডিপি অফিসার মিয়াজান আলীসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা

পত্রদূত রিপোর্ট: ছেলে সুমন হুসাইনকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যার পর পানিতে ডুবিয়ে লাশ গুমের চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের পিতা আব্দুল হামিদ সরদার বাদি হয়ে সোমবার রাতে কারো নাম উল্লেখ না করে সাতক্ষীরা সদর থানায় এ মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, রবিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের পূর্ব কৈখালি গ্রামের আব্দুল হমিদ সরদারের ছেলে প্রাইভেটকার চালক সুমন হুসাইনকে মুঠোফেনে ডেকে নিয়ে যায় অজ্ঞাতনামা কয়েক জন। পরদিন সকালে কেসমত আলীর মাছের ঘের থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ লাশের পাশ থেকে ৩৩ ভোল্টের বৈদ্যুতিক তার, দুটি লোহা কাটা ব্লেড ও সিমবিহীন একটি বাটাম ফোন উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান জানান, এ ঘঁনায় নিহতের পিতা আব্দুল হামিদ সরদার বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে অজ্ঞতনামা ৩/৪জনকে আসামী করে সোমবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার ক্লু উদ্ধার করে দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

 

পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে এমরান খান লিখেছেন, ‘বাংলাদেশের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০২৪ সালের ২৮ আগস্ট নিয়োগপ্রাপ্ত হই। আমি আমার ব্যক্তিগত কারণে উক্ত পদ থেকে আজ পদত্যাগ করলাম।’

এর আগে গত ২৩ জুন জামায়াতে ইসলামী সমর্থিত সাত জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেন।