সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

বোয়ালমারী খাল পুনঃখনন কাজের মানে সন্তুষ্ট এলাকাবাসী, বৃক্ষরোপণে সুরক্ষার দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
বোয়ালমারী খাল পুনঃখনন কাজের মানে সন্তুষ্ট এলাকাবাসী, বৃক্ষরোপণে সুরক্ষার দাবি

কে এম রেজাউল করিম, দেবহাটা: সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় “খাল খনন কর্মসূচি” এবং অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় দেবহাটা ইউনিয়নের বোয়ালমারী খাল পুনঃখনন কাজ চলমান রয়েছে। প্রকল্পের কাজের মান নিয়ে স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ করা হলেও খালের দুই পাড়ে রোপণ করা গাছগুলো রক্ষায় খুঁটি ও নেট দিয়ে ঘিরে দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জানা গেছে, বোয়ালমারী খাল পুনঃখনন প্রকল্পে মোট ১৩ হাজার ২৬৯ দশমিক ৪৪০ ঘনমিটার মাটি অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পে ১১৯ জন উপকারভোগী শ্রমিক কাজ করছেন। তাদের দৈনিক মজুরি ৫০০ টাকা এবং সর্বোচ্চ প্রাপ্য অর্থের পরিমাণ ৪ হাজার টাকা। প্রকল্পের এনইউআর (ঘটজ) হওয়ার তারিখ ৩১ মে ২০২৬।

প্রকল্পের শ্রম ব্যয় বাবদ প্রায় ৫১ লাখ ৫৩ হাজার ৯৯৫ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া স্লোপ স্ট্যাবিলাইজেশন ও বৃক্ষরোপণ কার্যক্রমের জন্য পৃথকভাবে ৩ লাখ ৪৯ হাজার ৪৬০ টাকা এবং বৃক্ষরোপণের জন্য ৬ লাখ ৬৬ হাজার ৬০০ টাকা বরাদ্দ রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা, দেবহাটা, সাতক্ষীরা। প্রকল্প কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মতিন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় পানি নিষ্কাশনে সমস্যা দেখা দিত এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় কৃষকসহ সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হতো। পুনঃখননের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরে আসবে এবং কৃষি, মৎস্য ও পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।

এলাকাবাসীর দাবি, খালের পাড়ে যে বৃক্ষরোপণ করা হয়েছে, তা ভবিষ্যতে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে গবাদিপশু ও অন্যান্য কারণে যাতে গাছগুলো ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য প্রতিটি গাছ খুঁটি ও নেট দিয়ে ঘিরে সুরক্ষিত করা প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন, সরকারের অগ্রাধিকার প্রকল্প হিসেবে বোয়ালমারী খাল পুনঃখনন কাজ সঠিক ও সুন্দরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কাজের মধ্যে কোনো ধরনের অনিয়ম বা ত্রুটি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মফিজুর রহমান বলেন, প্রকল্পের কাজ যথাযথভাবে হচ্ছে এবং বৃক্ষরোপণ কার্যক্রমও পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা হচ্ছে।

তবে সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে দেখা যায়, খালের পাড়ে গাছ রোপণ করা হলেও অনেক স্থানে গাছের সুরক্ষার জন্য খুঁটি ও নেটের ব্যবস্থা চোখে পড়েনি। এ বিষয়ে জানতে চাইলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দাবি করেন, প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে এবং বিষয়টি সরেজমিনে দেখানোর কথাও জানান।

স্থানীয় সচেতন মহলের মতে, খাল পুনঃখননের পাশাপাশি বৃক্ষরোপণ কার্যক্রমের যথাযথ সংরক্ষণ নিশ্চিত করা গেলে প্রকল্পটি পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে। একই সঙ্গে রোপণকৃত গাছগুলোকে সুরক্ষিত রাখতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

 

Ads small one

সাতক্ষীরা সদরে নারী ও শিশু সংরক্ষণ কমিটির সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
সাতক্ষীরা সদরে নারী ও শিশু সংরক্ষণ কমিটির সভা

সাতক্ষীরা সদর উপজেলা নারী ও শিশু সংরক্ষণ কমিটির এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) বেলা ১১টায় সদর উপজেলার ডিজিটাল হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
আইন ও সালিশ কেন্দ্র (আসক), সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি) এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ‘স্বদেশ’ সংস্থা বাস্তবায়িত ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)’ প্রোগ্রামের অধীনে ‘এনগেজ নাও’ প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্নভ দত্তের সভাপতিত্বে সভায় গত মে মাসের নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিয়ে সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধে সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভায় উপজেলা নারী ও শিশু সংরক্ষণ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন নাগরিকতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. আজহারুল ইসলাম ও প্যারালেগাল শরিফুল ইসলাম। প্রেসবিজ্ঞপ্তি

জোড়দিয়া শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ
জোড়দিয়া শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম সভা

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সভায় বক্তব্য রাখেন শেখ মোনায়েম, শেখ হাসানুর রহমান, রেহেনা খাতুন, শেখ ফারুক ইকবাল, স্থানীয় ইউপি সদস্য ও সাংবাদিক মো. আবু ছালেক, হাসিনা খাতুন, শেখ মাগফুর আলী, মোসাম্মৎ নাসিয়া খাতুন, শেখ সুলতান মাহমুদ, শেখ নাহিদ হাসান, রোজিনা বেগম, মুশফিকা আক্তার এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বনাথ সরকার।
অভিভাবকদের উদ্দেশে সভাপতি শেখ সিদ্দিকুর রহমান বলেন, “সন্তানদের শুধু বিদ্যালয়ে পাঠিয়েই দায়িত্ব শেষ হয় না। তারা পড়াশোনার বাইরে কোনো মন্দ অভ্যাসে জড়াচ্ছে কি না, তা নিয়মিত তদারকি করার দায়িত্ব অভিভাবকদেরও নিতে হবে।”
সভা শেষে সভাপতি বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের খোঁজখবর নেন। সভায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও সার্বিক পরিবেশ সুন্দর রাখতে ম্যানেজিং কমিটির সকল সদস্য ও শিক্ষকম-লী একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেসবিজ্ঞপ্তি

ব্যাংদহা প্রাইমারি স্কুলের সভাপতি সন্তোষ কুমার দাস

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ
ব্যাংদহা প্রাইমারি স্কুলের সভাপতি সন্তোষ কুমার দাস

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কার্যকরী কমিটি (এসএমসি) গঠন করা হয়েছে। সোমবার (২২ জুন) বিদ্যালয়ে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন সন্তোষ কুমার দাস, শাহরিয়ার কবির, মো. আবু ছালেক, ফরিদা খাতুন ও উত্তম দাস। সভায় সর্বসম্মতিক্রমে অবসরপ্রাপ্ত শিক্ষক সন্তোষ কুমার দাসকে সভাপতি এবং স্থানীয় ইউপি সদস্য ও সাংবাদিক মো. আবু ছালেককে সহসভাপতি নির্বাচিত করা হয়।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন—রমা বাছাড় (বিদ্যোৎসাহী নারী সদস্য), আদিত্য কুমার বিশ্বাস (বিদ্যোৎসাহী পুরুষ সদস্য), শাহরিয়ার কবির (জমির দাতা সদস্য), বিউটি শানা (অভিভাবক মহিলা সদস্য), শম্পা রানী (অভিভাবক মহিলা সদস্য), গৌতম ঢালী (অভিভাবক পুরুষ সদস্য), উত্তম দাস (অভিভাবক পুরুষ সদস্য), শামিমুর রহমান (মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি) এবং ফরিদা খাতুন (শিক্ষক প্রতিনিধি)।
কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা ইয়াসমিন। সভার শেষে নতুন কমিটির সদস্যরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বাড়াতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।