ভোমরায় মানবাধিকার রক্ষা ও নারী পরিষদের সমন্বয় সভা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নে মানবাধিকার সংরক্ষণ পরিষদ (এমএসপি) ও মানবাধিকার নারী পরিষদের (এমএনপি) দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ভোমরায় এই সভা অনুষ্ঠিত হয়।
নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) প্রোগ্রামের অধীনে এবং ‘এনগেজসহ’ প্রকল্পের ধারাবাহিকতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘স্বদেশ’ এই সভার আয়োজন করে। প্রকল্পটিতে সহায়তা করছে আইন ও সালিশ কেন্দ্র (আসক), সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি) ও ইউরোপীয় ইউনিয়ন (ইউ)।
ভোমরা মানবাধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক সৌমেন সরকার ও মানবাধিকার নারী পরিষদের আহ্বায়ক মধুমালা গাইনের যৌথ সভাপতিত্বে সভায় এলাকার সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সমন্বয় সভায় স্বদেশ সংস্থার নাগরিকতা প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার মো. আজাহারুল ইসলাম ও তাপস বিশ্বাস উপস্থিত ছিলেন।






