মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

মুয়াজ্জিনের সাইকেল চুরি!

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
মুয়াজ্জিনের সাইকেল চুরি!

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে এক মুয়াজ্জিনের চুরি হওয়া সাইকেলের বদলে নতুন সাইকেল কেনার জন্য আর্থিক সহায়তা দিয়েছে ‘অনির্বাণ ফাউন্ডেশন’ নামের একটি সামাজিক সংগঠন। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে শিবনগর শেখপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এই সহায়তা তুলে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা ও মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, ওই মসজিদের মুয়াজ্জিন আনারুল ইসলামের যাতায়াতের একমাত্র সম্বল সাইকেলটি সম্প্রতি চুরি হয়ে যায়। এর ফলে বাড়ি থেকে মসজিদে এসে যথাসময়ে আজান দেওয়া ও অন্যান্য দায়িত্ব পালনে তিনি বিপাকে পড়েন। আর্থিক সংকটের কারণে নতুন একটি সাইকেল কেনার সামর্থ্যও ছিল না তাঁর।
মুয়াজ্জিনের এই সমস্যার কথা স্থানীয়দের মাধ্যমে জানতে পারে অনির্বাণ ফাউন্ডেশন। বুধবার আসর নামাজের পর সংগঠনটির পক্ষ থেকে মুয়াজ্জিন আনারুল ইসলামকে নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়।
সহায়তা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন মুহাম্মদ ফিরোজ শাহ, আতিয়ার রহমান, হাফেজ মো. আব্দুল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Ads small one

মনিরামপুর সরকারি কলেজের অবকাঠামো উন্নয়নের আশ্বাস এমপি গাজী এনামুল হকের

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
মনিরামপুর সরকারি কলেজের অবকাঠামো উন্নয়নের আশ্বাস এমপি গাজী এনামুল হকের

মনিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজের জরাজীর্ণ অবস্থা পরিদর্শন শেষে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেছেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক। মঙ্গলবার কলেজ পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন অবকাঠামোগত সমস্যা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পরে কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় মনিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ জি এম রবিউল ইসলাম ফারুকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
মতবিনিময় সভায় কলেজের বর্তমান অবকাঠামোগত সমস্যা, সংস্কারের প্রয়োজনীয়তা ও শিক্ষার পরিবেশ নিয়ে আলোচনা হয়। সংসদ সদস্য গাজী এনামুল হক কলেজটির সার্বিক দিক বিবেচনা করে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কারে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক ফজলুল হক, পৌর আমির প্রভাষক আব্দুল বারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ভোমরা ইউনিয়ন পরিষদে চাল বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
ভোমরা ইউনিয়ন পরিষদে চাল বিতরণ

সীমান্ত প্রতিনিধি: ভোমরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিডব্লিউডি (ঠডউ) কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গত তিন দিন ধরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৭৪ জন সুবিধাভোগীর প্রত্যেকের হাতে ৩০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।
চাল বিতরণকালে ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, ইউপি সচিব মো. রেজাউল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহিদ হোসেন ও মো. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের ত্রৈমাসিক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের ত্রৈমাসিক সভা

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের (এইচআরএলএফ) সদস্যদের নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট মঙ্গলবার বেলা ২টায় সাতক্ষীরা আইনজীবী ভবনের তৃতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা ‘স্বদেশ’-এর বাস্তবায়নে আইন ও সালিশ কেন্দ্র (আসক), সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় পরিচালিত ‘এনগেজ নাও’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
আইনজীবী ফোরামের আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী মোস্তফা আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় পরিচালিত মামলাগুলোর পর্যালোচনা এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। এছাড়া মানবাধিকার পরিস্থিতি এবং আদালতে মামলার জট নিরসনে জ্যেষ্ঠ জেলা জজের সঙ্গে সরাসরি কথা বলার সিদ্ধান্ত গৃহীত হয়। সভার একপর্যায়ে সম্প্রতি ঘটে যাওয়া নারী ও শিশু নির্যাতনের বিষয়গুলো নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।
সভায় আইনজীবী ফোরামের সদস্য ছাড়াও স্বদেশ সংস্থার প্রোগ্রাম অর্গানাইজার মো. আজাহারুল ইসলাম ও প্যারালিগ্যাল ফাইন্যান্স তাপস বিশ্বাস উপস্থিত ছিলেন।