মেম্বারশিপ রেজিস্ট্রেশন কর্মশালায় সাতক্ষীরার দুই স্কাউটার
পত্রদূত ডেস্ক: বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের উদ্যোগে আয়োজিত অনলাইন মেম্বারশিপ রেজিস্ট্রেশনবিষয়ক এক কর্মশালায় অংশ নিয়েছেন সাতক্ষীরার দুজন স্কাউট লিডার। শুক্রবার খুলনার সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোর প্রতিনিধিদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে কর্মশালার উদ্বোধন করেন রোভার অঞ্চলের সহসভাপতি শহিদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি শরীফ উদ্দীন, স্কাউটার তৌফিক আলী ও জিল্লুর রহমান।
দিনব্যাপী এই কর্মশালায় সাতক্ষীরা জেলা রোভারের ডিআরএসএল পবিত্র কুমার দাশ এবং সহকারী কমিশনার নাজমুল হক অংশ নেন। কর্মশালায় স্কাউট সদস্যদের অনলাইনে তথ্য নিবন্ধন ও রেজিস্ট্রেশন প্রক্রিয়ার বিভিন্ন কারিগরি ও ব্যবহারিক দিক সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।






