যুগীপোতা উন্নয়ন সংগঠনের সভা ও মধ্যাহ্ন ভোজ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের যুগিপোতা উন্নয়ন সংগঠনের মাসিক সভার আয়োজন করা হয়। রবিবার (১৩ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি আবুল কাশেম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি রবিউল ইসলাম, উত্তরণ প্রতিনিধি ইমদাদুল হক, সিরাজুল ইসলাম, ফাওজুল কাবীর, শরিফুল ইসলাম, স্মৃতিসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
সংগঠনের পক্ষ থেকে মধ্যান্হ ভোজের আয়োজনে সংগঠনের সকল সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা অংশ গ্রহণ করেন। সভায় বিগত মাসের রেজুলেশন পাঠ ও অনুমোদন, পানির প্লান্ট নিয়ে আলোচন, সঞ্চয় ও লোন ও সংগঠনকে আরও শক্তিশালী করণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
[এছাড়া উত্তরণ প্রতিনিধিরা সংগঠন টি আরও শক্তিশালী করা যায় কি ভাবে সে বিষয়ে আলোচনা করেন] এতে যুগিপোতা উন্নয়ন সংগঠনের সকল সদস্যবৃন্দ অনেক খুশি এবং সংগঠনের সকল সদস্যরা একতাবদ্ধ হয়ে আরও ভালো কিছু করবে বলে আশা করছেন।








