মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

যুগীপোতা উন্নয়ন সংগঠনের সভা ও মধ্যাহ্ন ভোজ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ
যুগীপোতা উন্নয়ন সংগঠনের সভা ও মধ্যাহ্ন ভোজ

‎নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের যুগিপোতা উন্নয়ন সংগঠনের মাসিক সভার আয়োজন করা হয়। রবিবার (১৩ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি আবুল কাশেম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি রবিউল ইসলাম, উত্তরণ প্রতিনিধি ইমদাদুল হক, সিরাজুল ইসলাম, ফাওজুল কাবীর, শরিফুল ইসলাম, স্মৃতিসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

 

সংগঠনের পক্ষ থেকে মধ্যান্হ ভোজের আয়োজনে সংগঠনের সকল সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা অংশ গ্রহণ করেন। সভায় বিগত মাসের রেজুলেশন পাঠ ও অনুমোদন, পানির প্লান্ট নিয়ে আলোচন, সঞ্চয় ও লোন ও সংগঠনকে আরও শক্তিশালী করণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

‎[এছাড়া উত্তরণ প্রতিনিধিরা সংগঠন টি আরও শক্তিশালী করা যায় কি ভাবে সে বিষয়ে আলোচনা করেন] এতে যুগিপোতা উন্নয়ন সংগঠনের সকল সদস্যবৃন্দ অনেক খুশি এবং সংগঠনের সকল সদস্যরা একতাবদ্ধ হয়ে আরও ভালো কিছু করবে বলে আশা করছেন।

Ads small one

কপিলমুনিতে ইয়াবাসহ আটক ৩

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
কপিলমুনিতে ইয়াবাসহ আটক ৩

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: পাইকগাছার কপিলমুনিতে ইয়াবাসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার দিনগত রাত ১টার দিকে কপিলমুনি পুলিশ ফাঁড়ী ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মনিরুল ইসলামের নের্তৃত্বে সংগীয় ফোর্স রেজাকপুর গ্রামের ঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়।

 

এসময় কাশিমনগর গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন রাশিফ (২২), মোঃ নাসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ নাহিদ খান (২৪) ও সামাদ মোড়লের ছেলে মোহাম্মদ শামীম মোড়ল (২৬) কে ১৭ পিচ ইয়াবাসহ আটক করে পাইকগাছা থানায় সোপর্দ করে।

কপিলমুনিতে মিল শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
কপিলমুনিতে মিল শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: কপিলমুনিতে রাইস মিলের শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার দুপুর ১২ টার দিকে প্রতাপকাটী গ্রামের মৃতঃ মোঃ ইমান গাজী ছেলে মোঃ সামছুর গাজী (৬৫) এর গামছা পেচানো ঝুলন্ত মরদেহ কপিলমুনির আছির উদ্দীন গাজীর মালিকানাধীন রাইস মিল থেকে উদ্ধার করেছে।

 

আত্মহত্যার খবর পেয়ে ফাঁড়ী পুলিশ মিলটির বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। আর্থিক অনাটনের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে জানায় পুলিশ।

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সংবাদদাতা: সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে যুবদল। মঙ্গলবার বিকেল চারটার দিকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ব্লিচিং পাউডার ছিটানো, মশকনাশক ওষুধ প্রয়োগ ও লিফলেট বিতরণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে খুলনা রোড মোড়, সাতক্ষীরা সদর হাসপাতাল এলাকা, এসপি বাংলো মোড়, পলাশপোল, বউবাজার ও চার বাস টার্মিনাল এলাকায় পরিচ্ছন্নতা ও মশকবিরোধী কার্যক্রম চালানো হয়।

জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক প্রধান সমন্বয়ক আইনাল ইসলাম নান্টার নেতৃত্বে অভিযানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় সহসমন্বয়ক ফরিদ উদ্দিন, সহসমন্বয়ক আলিমুজ্জামান আলিম, সদর যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম, পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল সাধু এবং যুবদল নেতা দেলোয়ার হোসেনসহ জেলা ও স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে নেতারা শহরের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানান।

আইনাল ইসলাম নান্টা বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাতক্ষীরায় এক সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিনে শহরের ব্যস্ততম বিভিন্ন এলাকায় মশার ওষুধ ও ব্লিচিং পাউডার ছিটানো এবং পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।