রইবে তুমি মনেতে
বাপী নাগ
ওই দূর আকাশে-ই হারিয়ে গেলেন
প্রিয় অভিনেতা রাহুল।
তোমায় নিয়ে লিখতে গিয়ে কান্নায়
হারায় আজ শব্দবহুল।
চিরদিনই তুমি যে আমার ছিল প্রিয়
পর্দাতে-ই থেকে গেলে।
স্মৃতি রেখে গেলে সকলকে কাঁদিয়ে
আজ সবকিছুই ফেলে।
এ মনেতে স্মৃতি হয়ে-ই থাকবে তুমি
নিষ্ঠুর এই ভাগ্যলিখন।
ভাবিনি এই নিথর দেহ দেখতে হবে
শব্দে ভাষা নেই এমন।
আমাদের স্মৃতি হয়ে রইবে যে তুমি
অদ্ভুত শূন্যতা মনেতে।
কষ্টেই ভাষা হারিয়ে ফেলেছি আজ
শব্দ নেই কিছু লিখতে।
সকলকেই ছেড়ে চলে গেলে রইবে
স্মৃতি’র পাতায় পাতায়।
কষ্ট-তে আত্মার শান্তি কামনা করি
যন্ত্রণা সবাইকে কাঁদায়।
এই অকাল প্রয়াণ অপূরণীয় ক্ষতি
ভীষণ যে বেদনাদায়ক।
কান্নায় ভেঙেছে সকলে,ছিলে তুমি
সকলের-ই প্রিয় নায়ক।












