মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

‘রোনালদোর জন্য বিশ্বকাপ জিততে চাই’

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
‘রোনালদোর জন্য বিশ্বকাপ জিততে চাই’

 

রেকর্ড সর্বোচ্চ ষষ্ঠবার ফুটবল বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া এই মেগা ইভেন্টটি হতে যাচ্ছে তার শেষ আসর। ব্যক্তিগত ও ক্লাব ক্যারিয়ারে সম্ভাব্য সব–ই জিতেছেন রোনালদো। অপূর্ণতা বলতে জাতীয় দলের হয়ে অধরা ফিফা ফুটবল বিশ্বকাপ ট্রফি। জাতীয় দলের সতীর্থরা তাই বিদায় বেলায় সিআরসেভেনকে বিশ্বকাপ উপহার দিতে চান।
বিশ্ব ফুটবলের মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় অন্যতম ফেভারিট হিসেবে খেলতে নামবে পর্তুগাল। আক্রমণ, মাঝমাঠ ও রক্ষণ মিলিয়ে তাদের স্কোয়াডে বৈচিত্র এবং ভারসাম্য রয়েছে। যাকে কাজে লাগিয়ে মাঠের পারফরম্যান্সে পুরো ফায়দা তুলতে চায় রবার্তো মার্টিনেজের দল। বিশ্ব ফুটবলে রোনালদোর অবদানের প্রতিদান হিসেবে এবারের বিশ্বকাপ ট্রফি জয়ের প্রত্যাশা জানিয়েছেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ।

ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ওয়েইন রুনির সঙ্গে সংবাদমাধ্যম বিবিসি’র এক অনুষ্ঠানে যুক্ত হন ফার্নান্দেজ। এ সময় তিনি বলেন, ‘শেষ বিশ্বকাপটা জয়ের মাধ্যমে ক্রিস্টিয়ানো (রোনালদো) ক্যারিয়ারের ইতি টানতে পারলে সেটি অসাধারণ এক ব্যাপার হবে। আমি সত্যিই আশাবাদী যে আমরা তা করতে পারব। এটি কেবল পর্তুগালের জন্য নয়, ফুটবল এবং বিশ্বকে ক্রিশ্চিয়ানো যা দিয়েছে তার জন্যও।’

এখনই ফুটবলবিশ্বের অন্যতম কিংবদন্তিতে পরিণত হয়েছেন রোনালদো। বয়সটা ৪১–এর কোঠা পেরিয়ে এগিয়ে চললেও, নিজের স্বপ্ন পূরণের প্রচেষ্টা থামিয়ে রাখেননি। ছুটে চলেছেন পেশাদার ক্যারিয়ারে ১০০০তম গোলের মাইলফলক ছোঁয়ার দিকে। আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড সর্বোচ্চ ১৪৩ করা এই তারকা বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপটা পূর্ণ করতে চান আসন্ন ২৩তম আসরে।

দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড পর্তুগালকে ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপ জিতিয়েছেন। দু’বার জিতেছেন উয়েফা নেশন্স লিগও। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে রোনালদোর পর্তুগাল পড়েছে ‘কে’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ ডিআর কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া। গ্রুপপর্বে যথাক্রমে তিনটি দলের সঙ্গে ১৭, ২৩ ও ২৭ জুন মুখোমুখি হবে পর্তুগিজরা।

Ads small one

রোটারী ক্লাব অব সাতক্ষীরার বিনামূল্যে ও স্বল্প মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ
রোটারী ক্লাব অব সাতক্ষীরার বিনামূল্যে ও স্বল্প মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

সংবাদদাতা: রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে জেলা চক্ষু সেবা প্রকল্পের আওতায় বিনামূল্যে ও স্বল্প মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ পৌর অডিটোরিয়ামে রোটারী ক্লাব অব সাতক্ষীরার আয়োজনে, সাইটসেভার্স এর সহযোগিতায় এবং খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালের বাস্তবায়নে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন মোঃ হাবিবুর রহমান হাবিব।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ক্লাব সেক্রেটারী ও অনুষ্ঠানের চেয়ার মো. ওয়ালীউল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফারহা দীবা খান সাথী, পাস্ট সেক্রেটারী মো. কামরুজ্জামান রাসেল, সিএম নাজমুল ইসলাম, খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালের এ্যাসিসট্যান্ট সার্জন ডা. খান নাহিদ মুরাদ অনিক, ব্র্যাক এরিয়া (বিএসপি) ম্যানেজার মো. হাফিজুর রহমান, রোটার‌্যাক্টর আতিক মুজাহিদ, রোটার‌্যাক্টর আমিনুর রহমান, রোটার‌্যাক্টর শুকান্ত দাস প্রমুখ।

 

রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে জেলা চক্ষু সেবা প্রকল্পের আওতায় বিনামূল্যে ও স্বল্প মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে ১৩৪ জন চক্ষু রোগীর চক্ষু পরীক্ষা করে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং ৪৫ জন ছানী রোগী বাছাই করা হয়। ৪৫ জন বাছাইকৃত ছানি রোগীর বিনামূলে ছানি অপারেশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালে।

 

ছানি অপারেশন শেষে একটি কালো চশমা ও এক মাসের ওষুধ প্রদান করা হবে এবং চেকআপ করে আবার সাতক্ষীরায় পৌছে দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। এসময় রোটারী ক্লাব অব সাতক্ষীরার সদস্য, খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালের ডাক্তার, ব্র্যাক ও সাইটসেভার্স এর সদস্যরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৪:২৫ অপরাহ্ণ
সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন

সংবাদদাতা: সাতক্ষীরা সরকারি কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো “বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২৬”। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০ টায় কলেজ চত্বরে সাতক্ষীরা সরকারি কলেজের আয়োজনে উক্ত বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ আল মুস্তানছির বিল্যাহ, কলেজের শিক্ষক পর্ষদ এর সম্পাদক প্রফেসর ড. মো. শাহিনুর রহমান।

এসময় বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন কমিটির আহ্বায়ক মো. মাহমুদুল কবীরসহ সকল পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহে সাংস্কৃতিক প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, হামদ, নাতে রাসুল, উপস্থিত বক্তৃতা, জ্ঞান জিজ্ঞাসা সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় সংস্কৃতিমনা ব্যক্তিরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সাহিত্য-সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের ব্যাবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সন্দীপ দাস।

 

সাতক্ষীরায় যুব-তরুণদের ক্ষমতায়ন ও পরামর্শদাতা বিষয়ক কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৪:২৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় যুব-তরুণদের ক্ষমতায়ন ও পরামর্শদাতা বিষয়ক কর্মশালা

সংবাদদাতা: সাতক্ষীরা ইয়ূথ হাবে যুব-নেতৃত্বাধীন যুব তরূণদের ক্ষমতায়ন ও পরামর্শদাতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল-২০২৬) সকাল ৯ টায় সিডো সাতক্ষীরার বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি উদ্বোধন ও স্বাগত বক্তব্য প্রদান করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস।

প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, ব্রহ্মরাজপুর ইউনিয়ন ও পৌরসভা এবং তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়নের প্রতিটি গ্রুপ হতে ২ জন করে মোট ২৭ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

দিন ব্যাপী এই কর্মশালার দায়িত্ব পালন করেন ইন্সপেরিটর একশনএইড বাংলাদেশ প্রিয়াংকা সেন মৌ, প্রশিক্ষণের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন হৃদয় মন্ডল। উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মোঃ তহিদুজ্জামান (তহিদ), প্রোগ্রাম অফিসার চন্দ্রশেখর হালদার, ফাইনান্স অফিসার চন্দন কুমার বৈদ্য।