লোহাগড়া ও কুলিয়াচরে ‘মাসউক’-এর দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন সম্পন্ন
সংবাদদাতা: ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচি বাস্তবায়ন জোরদারে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মাসউক’ (মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র)-এর উদ্যোগে দুই দিনব্যাপী স্টাফ ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মহিলা বিষয়ক অধিদপ্তরের সহায়তায় মাসউক নড়াইলের লোহাগড়া এবং কিশোরগঞ্জের কুলিয়াচর উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়নে কাজ শুরু করেছে। এরই অংশ হিসেবে কুলিয়াচরের শাখা কার্যালয়ে গত ১৪ ও ১৫ জুলাই নবনির্বাচিত কর্মীদের নিয়ে এই ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। ওরিয়েন্টেশনে কর্মসূচির বিভিন্ন দিক ও মাঠপর্যায়ের কর্মপরিকল্পনা তুলে ধরেন কর্মসূচির সমন্বয়কারী মো. গিয়াসউদ্দিন। খুব শিগগিরই উপজেলা পর্যায়ে প্রশিক্ষক প্রশিক্ষণের আয়োজন করা হবে বলে সংস্থা সূত্রে জানা গেছে।









