শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

শিক্ষার্থীদের মন জয় করেছেন সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ
শিক্ষার্থীদের মন জয় করেছেন সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা

কয়রা (খুলনা) প্রতিনিধি: শিক্ষাদানের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। দীর্ঘ সময় ধরে বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে নিয়মিত ও নিবিড় পাঠদান নিশ্চিত করার মাধ্যমে তারা স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক এবং সচেতন মহলের ভূয়সী প্রশংসা অর্জন করেছেন।

অভিভাবকরা বলেন, বিদ্যালয়ের প্রতিটি ক্লাসে শিক্ষকরা নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হয়ে পাঠদান করেন। পাঠ্যবইয়ের জটিল বিষয়গুলোকে সহজবোধ্য করে শিক্ষার্থীদের সামনে তুলে ধরার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর ব্যক্তিগত সমস্যার দিকেও তারা নজর রাখছেন। এই নিয়মিত পাঠদান কার্যক্রমের ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার যেমন বেড়েছে, তেমনি তাদের পড়াশোনার প্রতি আগ্রহও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বিদ্যালয়ের এমন পরিবেশ বর্তমান সময়ের জন্য খুবই ইতিবাচক।

 

শিক্ষকরা দায়িত্বশীল হওয়ায় তারা তাদের সন্তানদের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তামুক্ত থাকতে পারছেন। তাদের মতে, শিক্ষকদের এই আন্তরিক প্রচেষ্টাই শিক্ষার্থীদের মেধা বিকাশে মূল অনুঘটক হিসেবে কাজ করছে। তারা আরও বলেন, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের

তারা আরও বলেন, স্কুলের সার্বিক উন্নয়ন সম্ভব হয়েছে স্কুলে মোঃ গোলজার আলী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে। এই স্কুলে বর্তমান একটি ক্যান্টিন আছে সেটি স্কুলের কর্মচারী দারা পরিচালিত হয়। স্কুলের প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া বাইরে কেউ প্রবেশ করে না।

বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা গেছে, শিক্ষকরা খুব চমৎকারভাবে ক্লাসে পড়া বুঝিয়ে দেন। আমাদের কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে তারা পরম ধৈর্য নিয়ে তা বুঝিয়ে দেন। ক্লাসে আমাদের নিয়মিত উপস্থিতি এখন এক প্রকার নেশায় পরিণত হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ গোলজার আলী জানান, “শিক্ষাই জাতির মেরুদন্ড। আমরা কেবল আমাদের পেশাগত দায়িত্ব পালনের চেষ্টা করছি। আমাদের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়া। শিক্ষকদের এই নিরলস পরিশ্রম ও আন্তরিকতার ফলেই বিদ্যালয়টি আজ সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে।

 

Ads small one

খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস, সংস্কারকাজ শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস, সংস্কারকাজ শুরু

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গার মুচির কোনা এলাকায় খোলপেটুয়া নদীর উপকূলীয় ওয়াপদা বেড়িবাঁধে ধস নেমেছে। খবর পেয়ে দ্রুত জিওটিউব ফেলে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবোর শাখা কর্মকর্তা (এসও) আলমগীর হোসেন জানান, দুপুরে বেড়িবাঁধের আনুমানিক ৩০০ ফুট ধসে যাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং বিকল্প বাঁধ নির্মাণের কাজ শুরু করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত কাজ শেষ না হলে জোয়ারের পানি ঢুকে খাজরা ও বড়দল ইউনিয়নের ১৫ থেকে ২০ হাজার বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পাউবোকে দ্রুত কাজ সম্পন্ন করার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ
কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন উপলক্ষে এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। আগামী ১২ আগস্ট এ দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
খুলনা জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পির ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রচারণার অংশ হিসেবে জেলা বিএনপির সদস্য এম এ হাসান নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল স্থানে লিফলেট বিতরণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ যেন কোনো খরচ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেতে পারেন, সে লক্ষ্যেই এই ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার পার-কুখরালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধানের বীজতলায় ঘাস মারার বিষ প্রয়োগ করার অভিযোগ উঠেছে।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু সাইদ জানান, তাঁর বাবা ২০০২ সালে জব্বার সরদারের কাছ থেকে জমিটি কেনেন। কিন্তু বিআরএস রেকর্ডে ভুলবশত প্রতিপক্ষের নাম ওঠায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে মামলা (নং ১৯৩৭/২৫) চলমান রয়েছে।
অভিযোগ অনুযায়ী, মৃত জব্বার সরদারের ছেলে আব্দুর রকিব জমিতে ফসল না করার জন্য পূর্বে হুমকি দিয়েছিলেন। এরপর জমিতে গিয়ে দেখা যায় বীজতলার চারাগুলো বিষ প্রয়োগের কারণে মরে গেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুর রকিব। ক্ষতিগ্রস্ত কৃষক আবু সাইদ এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।