শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

শুল্ক ফাঁকির অভিযোগে বেনাপোল কাস্টমসে ৪টি সিঅ্যান্ডএফ লাইসেন্স স্থগিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
শুল্ক ফাঁকির অভিযোগে বেনাপোল কাস্টমসে ৪টি সিঅ্যান্ডএফ লাইসেন্স স্থগিত

এমএ রহিম, বেনাপোল (যশোর): স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউজে রাজস্ব ফাঁকির অভিযোগে চারটি সিঅ্যান্ডএফ লাইসেন্স স্থগিত করা হয়েছে। আরও চারটি প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত করছে কাষ্টম গোয়েন্দারা। শনিবার সকালে বেনাপোল কাস্টমস হাউস থেকে এ তথ্য জানা যায়। স্থগিত লাইসেন্সগুলো হচ্ছে, মেসাস লিংক ইন্টারন্যাশনাল, রয়েল এন্টারপ্রাইজ, করিম অ্যান্ড সন্স এবং হুদা ইন্টারন্যাশনাল। তবে অধিকাংশ অনিয়মকারী নানান সখ্যতায় পার পেয়ে গেছে বলেও অভিযোগ রয়েছে।
বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম কমিশনার ও লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান সাইদ আহমেদ রুবেল বিষয়টি নিশ্চিত করে জানান, গত কয়েক মাসে আমদানি পণ্যে মিথ্যা ঘোষণা ও ঘোষণা বহির্ভূত পণ্য প্রবেশের সময় ১৪টি পণ্য চালান জব্দ করা হয়েছে। এসব পণ্যে প্রায় ২৫ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা হয়েছিলো। রাজস্ব ফাঁকির অভিযোগে চারটি সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স স্থগিত করা হয়েছে। পাশাপাশি আরও চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলছে।
তিনি বলেন, সর্বশেষ গত রোববার (৫ এপ্রিল) বন্দরের ১৯নম্বর শেডে কাস্টমস কমিশনার ফাইজুর রহমানের নির্দেশে বিশেষ অভিযান চালিয়ে ‘সিন্থেটিক ফেব্রিক্স’ ঘোষণার আড়ালে উচ্চ শুল্কের ভারতীয় শাড়ি ও থ্রি-পিসের বড় চালান জব্দ করা হয়। কাগজে ২৬০ প্যাকেট থাকলেও বাস্তবে পাওয়া যায় ২৬৮ প্যাকেট। পণ্যের বাজারমূল্য ২৫ লাখ টাকা। এর আগে গত ১৪ মার্চ ‘বেকিং পাউডার’ ঘোষণার আড়ালে আনা প্রায় ৬ কোটি টাকার শাড়ি থ্রি-পিস জব্দ করা হয়। ৯ মার্চ ‘ঘাসের বীজ’ ঘোষণা দিয়ে পাট বীজ। ১৮ জানুয়ারি মোটর পার্টসের একটি চালানে অতিরিক্ত তিন টন পণ্য ধরা পড়ে। সর্বমোট ২৫ কোটি টাকা রাজস্ব ফাঁকি ধরা পড়েছে।
বেনাপোল কাস্টমস সূত্র জানায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে প্রায় এক হাজার ৮০০ কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। আমদানি কমে যাওয়ায় রাজস্ব ঘাটতি হয়েছে বলে জানায় কাস্টমস কর্তৃপক্ষ।
বন্দর সংশ্লিষ্ট তথ্য বলছে, বেনাপোল বন্দর ব্যবহার করে ভারতের সাথে প্রায় ৮০ শতাংশ পণ্যের আমদানি-রপ্তানি বাণিজ্য হয়ে থাকে। তবে এসব পণ্যের সাথে যাতে কোন ভাবে মিথ্যা ঘোষণা দিয়ে দেশের অভ্যন্তরে মাদক, অস্ত্র বা অবৈধ পণ্য প্রবেশ না করে সে লক্ষ্যে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক স্ক্যানিং মেশিন। যেটি কাস্টমসের তদারকিতে দেশ-বিদেশি দক্ষ জনবল দিয়ে পরিচালনা করছেন ঠিকাদার প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইবার এ্যাসোসিয়েটস।
মেশিনটি নিখুত ভাবে সনাক্ত করতে সক্ষম যে কোন ধরনের অবৈধ পণ্য। তবে রহস্যজনক বিষয় হলো স্ক্যানিং কার্যক্রম করার পরেও ট্রাকে প্রবেশ করছে অবৈধ পণ্য, মাদক ও অস্ত্র। গত ৩ মাসে সরকারি গোয়েন্দা সংস্থা এনএসআই ও বর্ডার গার্ড বিজিবির তথ্যের ভিত্তিতে প্রায় ১৫টি মিথ্যা ঘোষণার চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। যেখানে প্রায় ২০ কোটি টাকার শুল্ক ফাঁকি দেওয়া হচ্ছিল। তবে দুই একটি পণ্য আটক হলেও অধিকাংশ অবৈধ চালান গোপন সখ্যতায় পাচার হয়েছে। যেসব পণ্য চালানের সাথে বেশি অনিয়ম হয়ে আসছে এসব পণ্যের মধ্যে রয়েছে গার্মেন্টস, কেমিকেল ও কাঁচামাল জাতীয় পচনশীল পণ্য চালান।
বেনাপোল কাস্টম হাউসের কমিশনার ফাইজুর রহমান বলেন, মিথ্যা ঘোষণা দিয়ে রাজস্ব ফাঁকির চেষ্টাকারীদের বিরুদ্ধে কাস্টমস সচেতন রয়েছে। ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করা হচ্ছে। প্রতিটি সন্দেহজনক চালান শতভাগ পরীক্ষা করা হচ্ছে। কোনো কর্মকর্তা জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে সাধারণ ব্যবসায়ীরা জানান, বেনাপোল বন্দরে আধুনিক স্ক্যানিং মেশিন থাকলেও অবাধে ঢুকছে মাদক, আমদানি নিষিদ্ধ ও মিথ্যা ঘোষণার বিভিন্ন পণ্য। এতে সরকার যেমন হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব, তেমনি নিরাপদ বাণিজ্য ঝুঁকির মধ্যে পড়ছে।

Ads small one

দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

দীপঙ্কর বিশ্বাস: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেবহাটায় উপজেলা বিএনপির আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় পারুলিয়া বাসস্টান্ড থেকে নেতা কর্মীর উপস্থিতিতে বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পারুলিয়া বাসস্টান্ডে এসে শেষ হয়। র‌্যালি শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান সরাফি ও সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুলের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুর রউফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল।

 

উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন বাবলু, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজু, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রেজাউল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবু, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন, সখিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিল হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ, দেবহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল মতিন বকুল, দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, দেবহাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, উপজেলা তাঁতিদলের আহবায়ক হিরন কুমার মন্ডল, সদস্য সচিব লিয়ন হোসেন আবির, শ্রমিক দলের সাবেক আহবায়ক বিকাশ চন্দ্র দাশ, সদস্য সচিব আসাদুল ইসলাম, কৃষক দলের আহবায়ক শফিকুল ইসলাম, দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, দেবহাটা উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মোনাজাত আলী, সাধারণ সম্পাদক সফায়েত হোসেন বাচ্চু, দেবহাটা উপজেলা জাসাসের আহবায়ক মনিরুজ্জামান মনি, উপজেলা জিয়া পরিষদের আহবায়ক ইয়াছিন আলী, উপজেলা মহিলা দলের নেত্রী বিউটি পারভীন, সরকারি খান বাহদুর আহছানউল্লা কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, দেবহাটা কলেজ ছাত্র দলের সভাপতি হযরত আলী টিপু প্রমুখ।

পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি। ২০১৫ সালে শাহ আলম মণ্ডলের পরিচালনায় ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। তবে তার আগে ‘রানাপ্লাজা’ নামে আরও একটি সিনেমায় অভিনয় করেন তিনি। সেটি মুক্তি পায়নি।

সম্প্রতি একটি সাক্ষাতকারে পরীমণি তার প্রথম সিনেমার পারিশ্রমিক নিয়ে কথা বলেন।

উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী হামিদের এক প্রশে পরীমনি জানান, তার প্রথম সিনেমার পারিশ্রমিক ছিল তিন লাখ টাকা।

পরীমণির ভাষ্য, ‘পারিশ্রমিকের আড়াই লাখ টাকা নগদ পেয়েছি। বাকি ৫০ হাজার চেকের মাধ্যমে দেওয়া হয়। সেই চেক আমি ওস্তাদের (পরিচালক) হাতে দিয়ে বলেছি, বাবুদের জন্য কিছু কিনে নেবেন।’

‘ভালোবাসা সীমাহীন’ সিনেমায় নায়ক হিসেবে পরীমণির বিপরীতে অভিনয় করেন জায়েদ খান। সিনেমাটি মুক্তির পর পরীমণি দর্শকদের নজরে আসেন। অল্প সময়ের মধ্যেই চলচ্চিত্রাঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন।

পরীমণির উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো– ‘স্বপ্নজাল, ‘বিশ্বসুন্দরী’ ও ‘রক্ত’।

রেণুপোনা ব্যবসায়ির বাড়িতে ডাকাতির অভিযোগ, বোমা মেরে আতংক সৃষ্টি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
রেণুপোনা ব্যবসায়ির বাড়িতে ডাকাতির অভিযোগ, বোমা মেরে আতংক সৃষ্টি

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাতশৈয়া গ্রামে রেণুপোনা ব্যবসায়ি মাহাবুব মল্লিকের বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে।

এসময় ডাকাতদল বোমা মেরে আতংক সৃষ্টি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, , উপজেলার সাতশৈয়া গ্রামে শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর পৌনে চারটার দিকে মাহাতাব মল্লিকের ছেলে মাহাবুব মল্লিকের বাড়ির ঘরের লোহার গেটের তালা ভেঙ্গে ৫/৬জনের একদল ডাকাত ঘরে প্রবেশ করে পরিবারের সকলকে অস্ত্রের মূখে জিম্মি করে। পরে তাদের মারপিট ও ভয়ভীতি দেখিয়ে মাহাবুব মল্লিকের স্ত্রীর গলা থেকে একটি স্বর্ণের চেনের অংশ বিশেষ ছিড়ে নেয়। এছাড়া তার বোনের একটি মুঠোফোন কেড়ে নেয়।

এসময় পরিবারের সদস্যদের ডাকচিৎকারে এলাকাবাসী ছুটে আসলে ডাকাতদল রাস্তায় ও একটি বাড়িতে পর পর দুটি বোমা নিক্ষেপ করে আতংক সৃষ্টির করে পালিয়ে যায়।

ডাকাতদের হামলায় গৃহকর্তা  মাহাবুব মল্লিক (৩৯), ক্যান্সারে আক্রান্ত অসুস্থ মা রিজিয়া বেগম (৭০) ও বোন রেহেনা মল্লিক (৪৩)  আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাশেদুল ইসলাম রানা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রজিউল্লাহ খান, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরাসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শণ করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রজিউল্লাহ খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।