বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের

সংবাদদাতা: শারীরিক সীমাবদ্ধতা কখনো স্বপ্নের পথ রুদ্ধ করতে পারে না-তার উজ্জ্বল দৃষ্টান্ত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোহাগ হোসেন। জন্মগত প্রতিবন্ধকতা ও চলাচলের তীব্র অসুবিধা সত্ত্বেও ভিক্ষাবৃত্তি বা অন্যের অনুকম্পার মুখাপেক্ষী না হয়ে নিজের মেধা ও পরিশ্রমে স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করছে এই তরুণ।

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর হাজীপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী হালদারের ছেলে সোহাগ হোসেন। জন্ম থেকেই তিনি শারীরিক প্রতিবন্ধী। দুই পায়ে শক্তি পান না বললেই চলে; চলাফেরার একমাত্র সম্বল একজোড়া লাঠি। তবে জীবনের কঠিন বাস্তবতার কাছে হার মানেননি তিনি।

অনেকে শারীরিক প্রতিবন্ধকতাকে অজুহাত বানিয়ে সহজ পথ বেছে নিলেও সোহাগ হেঁটেছেন সম্পূর্ণ ভিন্ন পথে। বর্তমানে তিনি নূরনগর বাজারের সর্বজনীন দুর্গামন্ডপসংলগ্ন সড়কের পাশে একটি অস্থায়ী দোকান দিয়ে ব্যবসা শুরু করেছেন। সেখানে তিনি বিক্রি করছেন নিজ বাড়িতে তৈরি হরেক রকমের সুস্বাদু কেক। সোহাগ জানান, ক্রেতাদের কাছ থেকে বেশ ভালো সাড়াও পাচ্ছেন।

পরিবারকে তাঁর সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করে বলেন, “বাড়িতে সম্পূর্ণ নিজস্ব উপায়ে মানসম্মত কেক তৈরিতে আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করছেন আমার বড় বোন শারমিন সুলতানা এবং বাবা-মা। তাঁদের নিরলস সমর্থন না থাকলে আমি এত দূর আসতে পারতাম না।”

সোহাগের আকুল আবেদন, সরকার বা কোনো সামাজিক সংস্থার পক্ষ থেকে যদি তাঁকে এককালীন আর্থিক সহায়তা কিংবা কম্পিউটার বিষয়ের ওপর উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হতো, তবে তিনি আরও বড় পরিসরে নিজের আত্মকর্মসংস্থান গড়ে তুলতে পারতেন এবং সমাজে আরও উন্নত জীবনযাপন করতে পারতেন।

প্রতিবন্ধকতাকে জয় করে নিজের পায়ে দাঁড়ানোর এই অনন্য প্রয়াস স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। সুশীল সমাজের মতে, সোহাগের মতো আত্মপ্রত্যয়ী তরুণদের পাশে যদি সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা দাঁড়ায়, তবে তাঁরা সমাজের বোঝা না হয়ে দেশের সম্পদে পরিণত হতে পারেন।

 

Ads small one

বিসিএসে পুলিশ ক্যাডারে সপ্তম কলারোয়ার কৃতী সন্তান মো. হাবিবুল্লাহ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৯:১০ অপরাহ্ণ
বিসিএসে পুলিশ ক্যাডারে সপ্তম কলারোয়ার কৃতী সন্তান মো. হাবিবুল্লাহ

সংবাদদাতা: জেলার কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের কৃতী সন্তান মো. হাবিবুল্লাহ ৪৫তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে সপ্তম স্থান অর্জন করেছেন। গেজেট হওয়ার পর আগামী ১ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করার কথা রয়েছে তাঁর।

মো. হাবিবুল্লাহ মো. আব্দুল হামিদ ও মনোয়ারা খাতুনের সর্বকনিষ্ঠ সন্তান। ছোটবেলা থেকেই অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও শিক্ষার প্রতি গভীর মনোযোগের মাধ্যমে তিনি নিজের ভবিষ্যৎ গড়ে তোলেন। তাঁর এই অসামান্য সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

তিনি কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল থেকে মাধ্যমিক এবং কলারোয়া সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তী সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে সাফল্য অর্জনের আগে মো. হাবিবুল্লাহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক ও প্রবাসী কল্যাণ ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া ৪৪তম বিসিএসের মাধ্যমে জাতীয় জনসংখ্যা ও প্রশিক্ষণ গবেষণা ইনস্টিটিউটে প্রভাষক এবং ৪৩তম বিসিএসের মাধ্যমে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন কালীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেন।

একাধিক সরকারি প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা অর্জনের পর এবার দেশের গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ পেশা বাংলাদেশ পুলিশের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন তিনি।

গ্রামীণ জনপদ থেকে উঠে এসে মেধা, অধ্যবসায় ও নিরলস পরিশ্রমের মাধ্যমে জাতীয় পর্যায়ে এমন সাফল্য অর্জন নিঃসন্দেহে অনুকরণীয়। মো. হাবিবুল্লাহর এই অর্জন সাতক্ষীরা জেলা, বিশেষ করে কলারোয়া উপজেলার তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর সাফল্যে এলাকার শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেদের যোগ্যতা প্রমাণে আরও উৎসাহিত হবে বলে আশা করছেন স্থানীয়রা।

মো. হাবিবুল্লাহর এই গৌরবময় অর্জনে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁর কর্মজীবনের সাফল্য, সততা ও নিষ্ঠার মাধ্যমে দেশ ও মানুষের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেনÑএমন প্রত্যাশা সবার।

সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৯:০৪ অপরাহ্ণ
সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

তালা প্রতিনিধি: সাংবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তালা প্রেসক্লাব। তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের ওই পোস্টকে কেন্দ্র করে জেলাজুড়ে বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

২০ অক্টোবর রাতে নিজের ফেসবুক আইডিতে ডা. মিজানুর রহমান লিখেন, “আমার মনে হয় কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী।” তাঁর এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাংবাদিকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। ২১ অক্টোবর সকাল থেকে তালা ও সাতক্ষীরার বিভিন্ন সাংবাদিক এ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান।

এক বিবৃতিতে তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান ও সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুকসহ ক্লাবের নেতারা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থসংশ্লিষ্ট অনিয়ম ও দুর্নীতির তথ্য তুলে ধরার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা ও চিকিৎসকের কাছ থেকে সাংবাদিকদের নিয়ে এমন মন্তব্য অনাকাক্সিক্ষত।

পরে ২১ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক আইডিতে আরেকটি পোস্ট দিয়ে আগের বক্তব্যের ব্যাখ্যা দেন ডা. মিজানুর রহমান। সেখানে তিনি লেখেন, “কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে কে, একমাত্র আল্লাহই ভালো জানেন। আমার দেওয়া পোস্ট এক্সপ্লেইন করলাম। আমার পোস্টে কোনো মিডিয়াকর্মী কষ্ট পেলে আমি দুঃখিত।”

প্রতিবাদ জানানো নেতারা হলেন-তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি কাজী আরিফুল হক ভুলু, আছাদুজ্জামান রাজু ও খলিলুর রহমান লিথু, সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু, সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ও মো. খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. মুতাহিরুল হক শাহিন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবলু, উপ-প্রচার সম্পাদক আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাস, সমাজকল্যাণ সম্পাদক আজমল হোসেন জুয়েল, ক্রীড়া সম্পাদক কাজী লিয়াকত হোসেন এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিয়াদ হোসেন।

এ ছাড়া নির্বাহী সদস্য প্রণব ঘোষ বাবলু, রোকনুজ্জামান টিপু, কে এম শাহিনুর রহমান, এস এম নাহিদ হাছান, শিরিনা সুলতানা, জয়দেব চক্রবর্তী, আজিজুর রহমান ও মো. ইমরান হোসেন এবং সদস্য নূর ইসলাম, তপন চক্রবর্তী, সব্যসাচী মজুমদার বাপ্পী, সরদার মশিয়ার রহমান, আব্দুল্লাহ আল ফারুক (সাগর), মুকুল হোসেন, তাপস সরকার, এস. কে. রায়হান, সুমন রায় গণেশ, মীর ইমরান মাহমুদ হিল্লোল, তাজমুল ইসলাম, সৈয়দ মারুফ হোসেন, সন্তোষ ঘোষ, শেখ বিল্লাল হোসেন, মো. কামাল হোসেন, আব্দুল্লাহ আল-মামুন (সৈকত), রফিকুল ইসলাম নয়ন, শামীম হোসেন, মোস্তাফিজুল রহমান মোখলেস, খায়রুল আলম, সেলিম হোসেন, শাহিনুর ইসলাম ও হারুন অর রশিদ।

 

পাটকেলঘাটায় ৮০০ লিটার ভেজাল নারকেল তেল আটক, দুই ভ্যানচালক থানায়

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ
পাটকেলঘাটায় ৮০০ লিটার ভেজাল নারকেল তেল আটক, দুই ভ্যানচালক থানায়

পত্রদূত ডেস্ক: পাটকেলঘাটায় ভেজাল সন্দেহে দুই ভ্যানে বহন করা ৮০০ লিটার নারকেল তেল জব্দ করেছে পুলিশ। ২১ অক্টোবর বিকেলে পাটকেলঘাটা পুরাতন থানার সামনে পাকা সড়ক থেকে ১৬টি ড্রামে ভর্তি এসব তেল জব্দ করা হয়। এ সময় দুই ভ্যানচালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।

পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা যায়, বিকেলে পাটকেলঘাটা পুরাতন থানার সামনে দিয়ে দুটি ভ্যানে করে ১৬টি ড্রামে তেল পরিবহন করা হচ্ছিল। এ সময় ভ্যান দুটিতে বিপুল পরিমাণ তেল দেখে সন্দেহ হয় পাটকেলঘাটা থানার ডিএসবি ওয়াচার কনস্টেবল মো. হাবিবুর রহমানের। পরে তিনি ভ্যানচালকদের জিজ্ঞাসাবাদ করলে তাঁদের কথায় ভিন্নতা পাওয়া যায়। বিষয়টি তিনি পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেন। পরে পুলিশ তেলসহ ভ্যান দুটি আটক করে এবং চালকদের থানায় নিয়ে যায়।

আটক দুই ভ্যানচালক হলেন সাতক্ষীরা সদর উপজেলার পুরাতন সাতক্ষীরা এলাকার দেলদার সানার ছেলে নুর ইসলাম (৪২) এবং ধুলিহর সানাপাড়া এলাকার মো. মোসলেম আলীর ছেলে মো. ইউনুস আলী (৪৮)।

সূত্রে জানা যায়, জে আর জে ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কল্যাণপুর, ঢাকা থেকে ২০ অক্টোবর ২০২৬ তারিখের ২১ নম্বর মেমোর মাধ্যমে ১৬টি ড্রামে মোট ৮০০ লিটার তেল সরবরাহ করা হয়েছে বলে কাগজপত্রে উল্লেখ রয়েছে। তেলগুলো সাতক্ষীরা সদর এলাকার ‘গ্রামীণ জীবন’ নামের একটি প্রতিষ্ঠানের জন্য আনা হয়েছিল বলে জানা গেছে। এ-সংক্রান্ত তথ্যে ০১৮৯২১৪৫৩৬৯ নম্বরের একটি মুঠোফোন নম্বরও উল্লেখ রয়েছে।

তবে জব্দ করা তেল ভেজাল কি না, তা এখনো পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি। তেলের গুণগত মান, প্রকৃত ধরন এবং সরবরাহ-সংক্রান্ত কাগজপত্র যাচাইয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এদিকে, ঘটনাটির বিষয়ে এলাকায় গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।