সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

কলারোয়ায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
কলারোয়ায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
রোববার রাতে কলারোয়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫টি পূজাম-প পরিদর্শন করেন তিনি। এছাড়া সোমবার রাতেও তাঁর কলারোয়ার সোনাবাড়িয়া, কেরালকাতাসহ বিভিন্ন পূজাম-প পরিদর্শন করার কথা রয়েছে। এ সময় তাঁর সঙ্গে কলারোয়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পূজাম-প পরিদর্শনকালে হাবিবুল ইসলাম হাবিব স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতির খোঁজ-খবর নেন।

এ সময় তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। দুর্গোৎসব নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপনে আমরা সব সময় আপনাদের পাশে আছি।

পরিদর্শন শেষে প্রতিটা ম-পে তিনি আর্থিক অনুদান প্রদান করেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক অধ্যক্ষ রইছউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, কুশোডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সহকারী অধ্যাপক তোফাজ্জল হোসেন সেন্টু, সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি সাইফুল ইসলাম বাবু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি প্রকাশ চন্দ্র হালদার ও সাধারণ সম্পাদক দেবাশিস দাস দেবু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হরেন্দ্রনাথ রায়, সন্তোষ কুমার পাল প্রমুখ।

Ads small one

পাটকেলঘাটায় মাস আইসিইউতে থাকার পর স্মৃতিশক্তি ফিরল জাহিদের

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
পাটকেলঘাটায় মাস আইসিইউতে থাকার পর স্মৃতিশক্তি ফিরল জাহিদের

পাটকেলঘাটা প্রতিনিধি: খুলনার নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. নাঈমুর রহমান জাহিদ দুরারোগ্য জিবিএস (গুলেন ব্যারি সিন্ড্রোম) রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ চার মাস ধরে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে স্মৃতিশক্তি ফিরে পেয়েছেন।
পাটকেলঘাটা থানার কুমিরা গ্রামের সোপান সরদারের একমাত্র পুত্র জাহিদ গত ১৯ জুন জিবিএস রোগে আক্রান্ত হন। প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে তাকে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রফেসর ডা. এনায়েতুল্লাহর তত্ত্বাবধানে ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি এখন অক্সিজেন ছাড়াই কথা বলতে পারছেন এবং মানুষের নাম ধরে ডাকতে পারছেন। ছেলের এমন সুস্থতায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে তার মা সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

 

সুন্দরবন উপকূলসংলগ্ন পূজাম-পের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
সুন্দরবন উপকূলসংলগ্ন পূজাম-পের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সংবাদদাতা: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুন্দরবন উপকূলসংলগ্ন এই তিন উপজেলার ৪৪টি পূজাম-পের নিরাপত্তায় নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) থেকে ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের উত্তর কদমতলা পূজাম-পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ (পিএসসি, সিগন্যাল)।

তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব নির্বিঘœ ও উৎসবমুখর করতে বিজিবি মাঠে কাজ করছে। মোতায়েন করা বিজিবি সদস্যরা পূজাম-প ও আশপাশের এলাকায় নিয়মিত টহল এবং নজরদারি জোরদার রাখবেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।

সাতক্ষীরায় সীমানা পিলার তুলে গাছ ও বেড়া ভাঙচুর, ১৫ হাজার টাকা চুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় সীমানা পিলার তুলে গাছ ও বেড়া ভাঙচুর, ১৫ হাজার টাকা চুরি

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামে সীমানা বিরোধের জেরে গাছপালা কাটা, বেড়া ভাঙচুর ও ঘরে ঢুকে টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
ভুক্তভোগী জুয়েলারি ব্যবসায়ী পলাশ চৌধুরী জানান, প্রতিবেশী রতন অধিকারীর সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। গত রাতে তিনি পরিবারের সদস্যদের বাড়িতে রেখে বিভিন্ন ম-পে প্রতিমা দর্শনে যান। রাত দেড়টার দিকে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন, তার সীমানা পিলার তুলে ফেলা হয়েছে এবং গাছপালা ও চটার বেড়া কেটে তছনছ করা হয়েছে। এ ছাড়া ঘরের পেছনের বেড়া ভেঙে দোতলায় প্রবেশ করে টিনের বাক্সের তালা ভেঙে নগদ ১৫ হাজার টাকা লুট করা হয়েছে। তিনি পূর্ববিরোধের জের ধরে প্রতিবেশী রতন অধিকারী এই ঘটনা ঘটিয়েছেন বলে আশঙ্কা করছেন।
অভিযুক্ত রতন অধিকারী দাবি করেন, নিজেদের সাজানো নাটকে তাকে দোষারোপ করা হচ্ছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।