শ্যামনগরে লিডার্সের প্রকল্প অবহিতকরণ সভা
সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলায় মঙ্গলবার (১৬ জুন) উপজেলা পরিষদ হলরুমে বেসরকারী সংগঠন লিডার্সের আয়োজনে ক্ষমতায়নের মাধ্যমে উচ্চ ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তন অভিযোজন শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। লিডার্সের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, শ্যামনগর থানার তদন্ত অফিসার পিয়ার উদ্দীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, ইউপি সদস্য নিপা চক্রবর্তী, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাব সভাপতি আব্দুল হালিম প্রমুখ।
লিডার্সের প্রোগ্রাম ডিরেক্টর এবিএম জাকারিয়ার সঞ্চালনায় সভায় প্রকল্প বিষয়ে মাল্টিমিডিয়া ভিত্তিক উপস্থাপন করেন লিডার্স কর্মকর্তা জয়দেব জোয়ারদ্দার।
সভায় জানানো হয় ২১৬০টি পরিবারকে জলবায়ু সহিষ্ণু কৃষি পদ্ধতি ব্যবহার করা,জলবায়ু সহনশীল আয় সৃষ্টি করা, মিনি পুকুর খনন, জলবায়ু সহনশীল দল গঠন সহ অন্যান্য কার্যক্রম করা হবে। জার্মানির ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর সহায়তায় জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে ২০২৮ সাল পর্যন্ত এ কার্যক্রম চলবে সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার চারটি ইউনিয়নে।












