মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

শ্রী শ্রী শ্রীরাম চন্দ্রের অকাল বোধন দূর্গা পূজা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ণ
শ্রী শ্রী শ্রীরাম চন্দ্রের অকাল বোধন দূর্গা পূজা

সুশান্ত বিশ্বাস
ঈশ্বর এক ও অদ্বিতীয়। তিনি নিরাকার, তবে প্রয়োজনে সাকার রূপ ধারন করতে পারেন। তিনি যে রূপে আবির্ভূত হন সেটাই তার লীলা। তেমনি দেবী দূর্গা ঈশ্বরের সাকার রূপ ও শক্তির প্রকাশ। দেবী দূর্গা ঈশ্বরের শক্তি তিনি আদ্য শক্তি মহামায়া। দেবী দূর্গা বহু নামে বহু রূপে পরিচিত। ব্রক্ষ্মার শক্তি বলেই দূরাধিগম্য। দূর্গম নামক অসুর কে বধ করেন বলেই তার নাম হয় দূর্গা। সকল জীবের মঙ্গল করেন বলেই তাই তিনি সর্বা মঙ্গলা, জীবের দূর্গতি নাশ করেন বলে আর এক নাম দূর্গতি নাশিনী। দশহস্তাকারিনী বলে তিনি দশভুজা। ধ্যান যোগে শিব রূপে তিনি হন শিবা। চন্দ্র, সূর্য, অগ্নি ত্রিনেত্রায় দেবী ত্রিনয়নী । সকল জীবকে বিপদ থেকে উদ্ধার বা রক্ষা করেন বলেই,তাই তিনি বিপদ নাশিনী দূর্গা।

ক্যাতায়ন মুনি মহামায়া কে যোগ সাধনা, আরাধনা করতেন এবং দেবীকে কন্যা রূপে কামনা করিতেন। মহামায়া হোম যজ্ঞের কুন্ডুর মধ্যে হইতে আর্বিভাব হলেন।।ক্যাতায়ন মুনিকে দেবী ক্যাতায়নী রূপে দর্শন দিলেন। তাই দেবী দূর্গার আর এক নাম হয় ক্যাতায়নী। যুগে যুগে অসুরদের বধ করে জয়ী বলেই আর এক নাম জয়া। মহিষাসুরকে বধ করে দেবী হলেন মহিষাসুর মর্দিনী। এছাড়া দেবী ধরণীতে বনদূর্গা, গৌরী, চন্ডী, জগৎধাত্রী, মহালক্ষী, দেবশী ও আরো অনেক নামে, অনেক রূপে পূজিত হন।

দেবী দূর্গা দেখতে পূণিমা চাঁদের মতো, তার মুখ অতসী ফুলের মতো, সোনালী হলুদ গায়ের রং। মাথার এক পাশে বাঁকা চাঁদ। শক্তি ধর সিংহ তার বাহন। দশ হাতে দশটি অস্ত্র । দশটি অস্ত্রের নাম ১)ত্রিশূল ২) খড়গ ৩) চক্র ৪) বান ৫) শক্তি বাহক অস্ত্র ৬) শঙ্খ ৭) ঢাল ৮) ঘন্টা ৯) অঙ্কুশ ১০) পাশ এই সকল অস্ত্র দিয়ে দেবী দুষ্টের দমন শিষ্টের লালন ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতেন ।

দূর্গাদেবী ঐশ্বারিক মাতা সকল জীবের দুঃখ দূর্দশা দূর করেন। মানব ও সকল জীবের মাঝে সুখ শান্তি বজায় রাখেন। ঈশ্বর যা কিছু করেন সেটাই তার লীলা। বিশ্বের সর্বত্র তার লীলা প্রকাশিত।

ঈশ্বর অধার্মিক রাক্ষস বংশ বিনাশ ও তার লীলা প্রকাশ করিতে, ঈশ্বর সযং বিষ্ণু নিজে চার অংশে পৃথিবীতে শ্রীরাম অবতার লক্ষে অযোধ্যা রাজ্যে রাজা দশরথ পুত্র রূপে তিন মাতার গর্ভে চার ভ্রাতা রূপে জন্ম নেন। সয়ং ঈশ্বর শ্রী বিষ্ণু হলেন ত্রেতাযুগের শ্রী শ্রী শ্রীরাম চন্দ্র। শ্রীরাম চন্দ্র লীলা প্রকাশ করিবার তরে পিতৃ সত্য পালন করিতে ভ্রাতা লক্ষ্মণ পতœী সীতা দেবীকে নিয়ে চৌদ্দ বছর জন্য বনবাসে চলে আসেন। এবং একের পর এক লীলা প্রকাশ করতে থাকে। এরপরে লঙ্কেশ্বের রাবনের ভগ্নী রাক্ষসী সুপর্ণাখা বন জঙ্গলে বিচারণ করিতে করিতে শ্রীরামের চন্দ্রের লতা পাতা সৃজন কুঠিরে এলেন। এবং সে মোহিনী নারী রূপ ধারণ করেন। শ্রীরামের সাথে কথোপকথন হয়। সুপর্ণাখা শ্রীরামকে বিবাহ প্রস্তাব দেয়। শ্রীরাম তার উত্তরে বলেন ঐদেখ আমার পতœী সীতা আমার সাথে আছে। ভ্রাতা লক্ষ্মণ একা আছে। তথন সুপর্ণাখা লক্ষ্মণের কাছে গেলেন। এবং কুশাল বিনিময় করলেন। লক্ষ্মণকে বিবাহ প্রস্তাব দিলেন। লক্ষ্মণ রক্ত চক্ষু আগুন রাঙা হয়ে রেগে উঠলেন। দুই জনের মধ্যে বাক বিতর্ক কথোপকথন হতে থাকে। লক্ষ্মণ সুপর্ণাখার প্রস্তাব প্রাত্যাখান করায়। সুপর্ণাখা মোহিনী নারী রূপ ছেড়ে রাক্ষসী রূপ ধারণ করলেন। এবং লক্ষ্মণকে সংহার করতে গেলে। সেই মুহূর্তেই লক্ষ্মণ তার তীর ধনুকের বান দিয়ে সুপর্ণাখার নাক ছেদন করে দিলেন। সুপর্ণাখা ডাক চিৎকার করতে করতে পালিয়ে গেলেন। সুপর্ণাখার দাদা লঙ্কেশ্বর রাবনের কাছে, কান্নাকাটি করে তার নাক ছেদন, দুরাবস্থার কথা বললেন। আরও বলে ঐ বনবাসী রামের পতœী মহাসুন্দুরী বন জঙ্গলে শোভা পায় না। সীতা দেবীকে লঙ্কার মহারানী করার প্রস্তাব রাখলেন। লঙ্কা অধিপতি রেগে হুংকার দিয়ে বললেন। ঐ বনবাসীদের এত সাহস লঙ্কেশ্বর রাবনের বোনের নাক ছেদন করে। লঙ্কা রাজ রাবন কাল বিলাম্ব না করে রথে চড়ে বেড়িয়ে পরলেন শ্রীরাম লক্ষ্মণের খোঁজে। আর মায়াধারী রাক্ষস মারীচকে পাঠালেন। স্বর্ণ হরিণের রূপ ধারন করে শ্রীরামের কুঠিরের আশেপাশে থাকতে। সীতাদেবী সোনার হরিণটি দেখতে পেয়ে শ্রীরামকে বললেন হরিণটি দেখতে খুবই সুন্দর । হরিণটিকে ধরে আনতে বললেন। শ্রীরাম সোনার হরিণ টিকে ধরতে গেলে, হরিণটি লুকোচুরি খেলতে খেলতে ছুটে বনের ভিতরে পালাতে থাকে। হরিণটি ধরতে না পেরে তখন শ্রীরাম হরিণটিকে তীর বিদ্দ্ব করে। তখন হরিণটি মায়া রূপ ছেড়ে রাক্ষস মারীচ রূপ হয়ে যায়। মারীচ মরে যাইবার পূর্বে শ্রীরামের কন্ঠ নকল করে বারবার চিৎকার করে বলে প্রাণের ভাই লক্ষ্মণ আমাকে রক্ষা করো। সে ডাক চিৎকার লক্ষ্মণ ও সীতা শুনতে পায়। তখন সীতা, লক্ষ্মণকে তার দাদার খোঁজে পাঠালেন। লক্ষ্মণ কুঠিরের চারিদিকে লক্ষ্মণরেখা দিয়ে সীতাদেবীর সামনে দাঁড়িয়ে দুটো হাত জোর মিনতি পূণ্য ভাবে বললেন। মাতা আমরা দুইটি ভাই না আসা পর্যন্ত এই রেখার বাহিরে যাবেনা।কারণ এই রেখা ভেদ করে কোন অপশক্তি ভিতরে ঢুকতে পারবে না। এই কথা বলে লক্ষ্মণ দাদার খোঁজে গেলেন। শ্রীরাম চন্দ্রের পতœী সীতা দেবীকে বনবাসী কুঠিরে একা পেয়ে ছদ্দবেশী লঙ্কার রাজা রাবন মুনি ঋষি বেশে,সীতা দেবীর কাছে ভিক্ষা চাইলেন। সীতা দেবী রেখার ভিতরে থেকে ভিক্ষা দিতে ছিলেন। কিন্তু ছদ্দবেশী রাবন ভিক্ষা নিতে চাইলেননা। তাকে কুঠিরের বাহিরে এসে ভিক্ষা দিতে আহব্বান জানান। এবং ছদ্দবেশী রাবন ভিক্ষা না পেলে সীতাদেবীকেঅভিশাপ ও বিভিন্ন প্রকার অমঙ্গলের ভয় ভীতি দেখালেন। সীতাদেবী ভাবলেন রাজ্যে ছেড়ে বনবাস তারপর মুনির অভিশাপ, অমঙ্গল, এই সব কথা ভাবতে ভাবতে লক্ষণের লক্ষণরেখা কথা ভুলে ভুল বসতো কুঠিরের বাহিরে এসে ছদ্দবেশী মুনিকে ভিক্ষা দিতে গেলেই ছদ্দবেশী মুনি বেশ ছেড়ে লঙ্কেশ্বর রাবন দশ মুন্ডু রূপ নিয়ে সীতা দেবীর হাতটি ধরে রথে উপর তুলে আকাশ পথে লঙ্কায় নিয়ে যান।। আর সীতা দেবী অঝোরে কান্নাকাটি ও বিলাপ করে বলে হে বনের পশুপাখী, গাছপালা,তৃনলতা,আকাশ, বাতাস, চন্দ্র,সূর্য তোমরা সাক্ষী থেকো, তোমারা আমার কথা শ্রীরামকে বলো। শ্রীরাম লক্ষণ কুঠিরে ফিরে সীতাদেবীকে দেখতে না পেয়ে চারিদিকে খুজতে থাকে।

হঠাৎ শুনতে পেলেন কাতর কন্ঠে শ্রীরাম শ্রীরাম বলে ডাকছে। সেই ডাকের সূত্রে ধরে যেতে যেতে দেখলেন। জটায়ু পাখি একটি ডানা কাটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। শ্রীরাম পাখিটাকে তার হাটুর উপর তুলে কোল জাতাই রাখলেন। জটায়ুপাখি ধীরে ধীরে চোখ দুটো খুললেন। শ্রীরামকে দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না। শ্রীরামকে প্রনাম জানিয়ে বললেন। প্রভু ক্ষমা করুন আমাকে সীতা মাতাকে আমি রক্ষা করতে পারিনি। শ্রীরাম জটায়ু দুরাবস্থার ও সীতার কথা জানতে চাইলে। অতি কষ্টে জটায়ুপাখি ধীরে ধীরে বলেন। লঙ্কেশ্বর রাবন তার উরন্ত রথে সীতা মাতাকে নিয়ে যাচ্ছিলো। আর মাতা শ্রীরাম রক্ষা করো, শ্রীরাম রক্ষা করো,বলিতে ছিলো। সেই ডাক চিৎকার শুনতে পেয়ে আমি উড়ে উড়ে রাবনের সাথে যুদ্ধ করি , ও মাতাকে উদ্ধারের চেষ্টা করতে থাকি কিন্তু পারলাম না,অবশেষে রাবনের অসির আঘাতে আমার একটি ডানা কেটে পড়ে যায় তখন আমি ভূতলে লুটিয়ে পরি। আর রাবন সীতা মাতাকে নিয়ে চলে যায়। এই বলে জটায়ু পাখি শ্রীরামের কোলে মাথা রেখে মারা যায়।

শ্রীরাম সীতাদেবীর সন্ধান পেলেন। বনের ভিতরে চলতে চলতে শ্রীরাম চন্দ্রের সহিত বানর রাজ সুগ্রীবের মিত্রতা হয়। এবং সুগ্রীবের বানর সেনাদের সহযোগিতা সাগরের উপর সেতু বন্ধন করেন। সীতা দেবী উদ্ধারের লক্ষে শ্রীরাম চন্দ্র বানর সেনাদের নিয়ে লঙ্কায় গমন করেন। রাক্ষস রাজ লঙ্কার রাবনকে যুদ্ধের জন্য আহব্বান করেন। শ্রীরাম চন্দ্র যুদ্ধে যাইবার পূর্বে দেবী দূর্গার পূজার আয়োজন করে।এবং তিনি নিদ্রা মগ্ন দেবীকে অকাল বোধন পূজা করিয়া দূর্গা দেবীকে জাগান তার পর তিনি মিনতি পূর্ন্য ভাবে পূজার আহব্বান করেন। অর্থৎ শরৎকালে আশ্বিন মাসে শুক্লাপক্ষে ষষ্ঠী তিথিতে বোধন আমন্ত্রণ প্রতিমা স্থাপন, প্রাণ প্রতিষ্ঠা, চক্ষু দান নানান বিধ পূজা বিধিও উপকরণ অধিবাসের মাধ্যমে পূজা আরম্ভ হয়। মহা সপ্তমীতে নব পত্রিকা প্রবেশ অর্থাৎ পূজার নয় জন দেব, দেবীকে নির্দেশ করে নয় ধরনের বৃক্ষলতা সম্ভারে পূজা করা হয়। যেমন ১) কলাগাছ- দেবী ব্রক্ষাণী ২) কালাকচু-দেবী কালী ৩) হলুদ গাছ-দেবী দূর্গা ৪) জয়ন্তীলতা-দেবতা কার্তিক ৫) বেল-দেবতা শিব ৬) ডালিমগাছ,-দেবতা রক্ত দান টিকা ৭) মান কচু-দেবী চামুন্ডা ৮) ধানগাছ-দেবী লক্ষ্মী ৯) অশোক গাছ-শোকরাহিতা এই সকল সপ্তমী পূজার উপকরণ বিধি রিতি নিতি অনুসারে সপ্তমী পূজা শেষ হয়।

মহাঅষ্টমীতে কুমারী পূজা করেন। ত্রিদেব ব্রক্ষ্মা, বিষ্ণু, শিব এই পূজা করেছিলেন। মহাঅষ্টমী ও মহানবমী সংযোগ ক্ষণে সন্ধি পূজা করা হয়। সন্ধিপূজার প্রধান উপকরণ ১০৮ টি নীল পদ্ম ১০৮ টি প্রজ্বলিত মাটির প্রদীপ। শ্রীরাম চন্দ্র সন্ধি পূজার পূর্বে তার একনিষ্ঠ ভক্ত হনুমান নীল পদ্ম আনতে যান। এবং নীল পদ্ম নিয়ে ফিরে আসার পথি মধ্যে দেবী দূর্গা একটা পদ্ম হরন করে নেন। সন্ধি পূজার সময় শ্রীরাম চন্দ্র একটি পদ্ম খুঁজে না পেয়ে বলিলেন চক্ষু একটি পদ্ম উপড়ে দিবো দেবী দূর্গার চরণ অর্ঘ্যে। শ্রীরাম চন্দ্র তার তীর ধনুকের বান দিয়ে নিজ হস্তে নেত্র তুলিতে উদ্দিত হলেন। সেই মুহূর্তে দেবী দূর্গা আবির্ভাব হয়ে শ্রীরাম চন্দ্রের তীর ধনুক সহ হাত টি আকড়ে ধরলেন। এবং দেবী বললেন এই লও পদ্ম আমি হরণ করিয়াছি।।তব আরাধনায় সন্তুষ্টি, তব মনোবাসনা পূর্ণ হোক বলিয়া দেবী অর্ন্তধাম হলেন। এবং শ্রীরাম চন্দ্র শান্তি পূন্য ভাবে সন্ধি পূজা শেষ করেন।
এমনি ভাবে শ্রী শ্রী শ্রীরাম চন্দ্র মহানবমীতে হোম যজ্ঞ বলিদান করেন বলিদান অর্থাৎ কাম,ক্রোধ, (লোভ- লালসা ) মোহ, অহংকার, হিংসা এই ষড়রিপু কে বলিদানের কথা বলা হয়েছে।

মহাদশমী সহ সকল তিথিতে পূজার বিধি, রিতি, নিতি অনুসারে সকল পূজা শাস্ত্র সম্বত ভাবে উলু, ও শঙ্খ ধ্বনি, ঢাক, ঢোল, সানাই বাজিয়ে ফল, ফুল, মিষ্টান্ন প্রভূতি উপকরণ দিয়ে। মহামন্ত্র, স্তব্ধ,শ্রী শ্রী চন্ডী পাঠ, পূষ্পাঞ্জলী, প্রনামী সহ নানান আয়োজনে মধ্যে দিয়ে বিজয়া দশমী প্রতিমা বিসর্জনের মাধ্যমে শ্রী শ্রী শ্রীরাম চন্দ্রের বিজয়োৎসব সমাপ্তি হয়। সেই কারণে শরৎ কালে দূর্গা পূজাকে অকাল বোধন দূর্গা পূজা বলা হয়।। এই দূর্গা পূজা বর্তমানে শারদীয়া উৎসব নামে পরিচিত। প্রতি বছরের ন্যায় এবার ও বাংলা, ১৪৩২ সনে আশ্বিন মাসে শুক্লাপক্ষে শারদীয়া উৎসব দূর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইংরেজি২০২৬ সালে দূর্গার পূজা সপ্তমী তিথি শনিবার পড়ার কারণে ঘটক অর্থাৎ ঘোড়ার চড়ে দেবী দূর্গার আগমন। এর ফল হলো সামাজিক, রাজনীতি অস্থিরতা, ছত্রভঙ্গ, দুর্যোগ পূণ্য শোক বার্তার সংকেত। এবং পূজা সমাপ্তি কল্পে বিজয়া দশমী বুধবার পড়ার কারণে দেবী দূর্গার নৌকায় গমন। এর ফল জল বৃদ্ধি, শস্য বৃদ্ধি, বা ভালো ফলন, মনের কামনা বাসনা পূণ্যতা লাভ বিকাশ পাবে। শারদীয়া উৎসব আসে বছরের পর বছর ঘুরে,শরতের শেফালী ফুলের সুবাসে। উৎসব মুখর জোয়ারে চলছে তরি আনন্দময় সুবাতাসে। শারদীয়া উৎসব এলে জাতি ধর্ম পেশা বর্ণ ভেদাভেদ ভুলে সাম্যের গাই গান। কাশফুলের ঐ সাদা ঢেউয়ে লিখেছি দূর্গাদেবীর নাম। কবিতার ছন্দে, নির্মল আনন্দে পাখ, পাখালি গাইছে গান মধুর সুরে, উৎসব মুখর ভক্ত বৃন্দের মহা মিলনের স্রোতে মন্দির প্রঙ্গণ যায় ভরে। জগৎ জননী দৈন্য দুঃখ সন্তানের অভয় বানী দিয়ে, শুশুর বাড়ি কৈলাশ ছাড়িয়া ঘোড়ার চড়িয়া পিতৃালয়ে আগমন। ধরণীর মাঝে চার দিন পূজার স্বাদ করিবেন গ্রহণ। শিশিরে ভেজা শিউলি ফুলের সুবাশে,সাদা, আকাশী বাতাসে, বিজয়া দশমী তোমাকে দিবে বিসর্জন। হে দূর্গাদেবী পূত্র কন্যা লইয়া পাল তোলা নৌকা চড়িয়া, পিতৃালয় ছাড়িয়া শুশুর বাড়ি কৈলাশে করিবেন গমন। প্রতিমা বিসর্জন দিনকে বিজয়া দশমী বলে আচার,অনুষ্ঠান, নৌকা বাইচ হয় নদীর জলে। দেবীদূর্গার বিসর্জনের পূর্বে সমাজ ও পাড়া গাঁয়ের বিবাহিত সধবা নারীরা বরণডালা হাতে নিয়ে দেবী দূর্গার ললাটে সিঁদুর পড়ান এবং ধান দূর্বা মাথায় দিয়ে দূর্গাদেবীকে মিষ্টি মুখ করান। এবং সধবা নারীরা একে অন্যের দীর্ঘায়ু কামনা করে একে অন্যের ললাটে সিঁদুর দেন এঁকে।

পুরুষেরা প্রতিমা বিসর্জনের জন্য ঐক্য বদ্ধ ভাবে মান, অভিমান, দ্বিধা দ্বন্দ্ব, ভেদাভেদ ভুলে একাত্রে মিলে মিশে একে অন্যের বুকে আলিঙ্গন করে। এবং মিষ্টি মুখ করান। দূর্গাদেবীকে বিদায় জানাতে ঢাক, ঢোল, সানাই, বাজিয়ে। শাখ, ঘন্টা উলু ধ্বনি, ধূপ দ্বীপ জ্বেলে ধূনোচি নৃত্য আরুতি অর্চনা করে। আনন্দ উল্লাসে আবির মেখে, দেবী দূর্গাকে আগামী বছরের আগমন কামনায় সকলে সম্বলিত কন্ঠে বলে। আসছে বছর মা তুমি আবার এসো। বলো জয় দূর্গার মাই কি,। বলো মা দূর্গার জয়। এমনি ভাবে আনন্দ ঘোনো পরিবেশে। দূর্গাদেবীর সকল কার্যাদি সম্পাদন করিয়া আনন্দ উল্লাসে প্রতিমা বিসর্জন দেয়। পুকুর, খাল, বিল, অথবা নদীর কূলে। ভক্তদের দেহ মন পবিত্র হয় দূর্গাদেবীর প্রতিমা বিসর্জনের পবিত্র জলে। যার যার ধর্ম উৎসব সবার এই আনন্দ উৎসবের মধ্য দিয়েই শারদীয়া উৎসব শ্রী শ্রী শ্রীরাম চন্দ্রের অকাল বোধন দূর্গা পূজার বিজয়া উৎসব সমাপ্তি হয়।

Ads small one

বসুন্ধরা মার্কেটের মালিকদের ক্ষতিপূরণ প্রদানে হাইকোর্টের স্থিতাবস্থা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ
বসুন্ধরা মার্কেটের মালিকদের ক্ষতিপূরণ প্রদানে হাইকোর্টের স্থিতাবস্থা

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মার্কেটের মালিকদের নামে জমি অধিগ্রহণ ও অবকাঠামোর ক্ষতিপূরণের অর্থ প্রদানের বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। সোমবার (৯ নভেম্বর ২০২৬) রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দীন মাহমুদের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ৬ সেপ্টেম্বর ২০২৬ সকালে দক্ষিণ পলাশপোল নিউ মার্কেট মোড় এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে মোঃ আলিফ হোসেনের পক্ষে আইনজীবী মোঃ ইয়ারুল ইসলাম রিট পিটিশনটি দাখিল করেন। পিটিশন নম্বর ১২৭৭৮/২০২৬।

নথি সূত্রে জানা গেছে, ‘সাতক্ষীরা-সখিপুর-কালীগঞ্জ (জেড-৭৬০২) মহাসড়ক এবং কালীগঞ্জ-শ্যামনগর-ভেটখালী (জেড-৭৬১৭) মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর উপজেলার ৯৪ নম্বর পলাশপোল মৌজার বিআরএস ৫৯২৬, ৫৯০৫, ৫১৩৪, ৫০১৩, ৪৫৮৭, ২৬১৬, ১৫৩৭ ও ১৩৫২ নম্বর খতিয়ানের ১৭০২৮ নম্বর দাগের মোট ০.৩৭৫০ একর জমির মধ্যে সম্মুখ অংশের ০.০৯১০ একর থেকে ০.০৫৯০ একর জমি অধিগ্রহণ করা হয়। এ জন্য এলএ কেস নম্বর ০৬/২০২৪-২৫।

অধিগ্রহণ করা ০.০৫৯০ একর জমির ক্ষতিপূরণ বাবদ ১ কোটি ২৪ লাখ ৬৬৬ টাকা এবং অবকাঠামোর ক্ষতিপূরণ বাবদ ১২ কোটি ২৩ লাখ ৮১ হাজার ৯০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
রিটকারীর আইনজীবী মোঃ ইয়ারুল ইসলাম জানান, অধিগ্রহণ করা জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধ থাকায় হুকুমদখল আইন অনুযায়ী সালিশকারক নিয়োগের জন্য রিটকারী আলিফ হোসেন সাতক্ষীরার জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। হাইকোর্ট ওই আবেদন নিষ্পত্তির জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অধিগ্রহণ করা সম্পত্তির ক্ষতিপূরণের অর্থ হস্তান্তর না করার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।

সাতক্ষীরায় ৫৮জনকে নতুন আইন কর্মকর্তা নিয়োগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:২৪ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ৫৮জনকে নতুন আইন কর্মকর্তা নিয়োগ

জিপি অসীম, পিপি সাত্তার, বিশেষ পিপি ভুট্টো, আকবর ও আশরাফ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার বিভিন্ন আদালতে সরকারি আইনজীবী পদে ব্যাপক রদবদল করা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পূর্বে নিয়োগপ্রাপ্ত সরকারি আইনজীবীদের নিয়োগ বাতিল করে নতুন করে সরকারি কৌঁসুলি (জিপি), পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত ও সহকারী সরকারি কৌঁসুলি নিয়োগ দেওয়া হয়েছে।

১০ নভেম্বর ২০২৬ তারিখে মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসাইন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসহ অধীনস্থ আদালতগুলোতে আগে নিয়োগপ্রাপ্ত সরকারি আইনজীবীদের নিয়োগ বাতিল করে তাঁদের স্ব স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এবং লিগ্যাল রিমেমব্রান্সার্স ম্যানুয়াল, ১৯৬০-এর বিধান অনুযায়ী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নতুন আইনজীবীদের নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন নিয়োগে জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) হয়েছেন অসীম কুমার মণ্ডল এবং দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হয়েছেন শেখ আব্দুস সাত্তার। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হিসেবে কামরুজ্জামান (ভুট্টো) ও অতিরিক্ত পিপি শাহানা ইমরোজ। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি হিসেবে আকবার আলী ও অতিরিক্ত পিপি ফেরদৌসী আরা।

মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের পিপি হিসেবে শেখ আলমগীর আশরাফ নিয়োগ পেয়েছেন।

এ ছাড়া ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনালে অতিরিক্ত সরকারি কৌশলী হিসেবে হাসনাত মুনির, জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌশলী হিসেবে শামীমা পারভীন (মিঠু) ও জি. এম. ফিরোজ আহমেদ।

দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন তোজাম্মেল হোসেন তোজাম, গোলাম গণি (দুদু), মোস্তফা জামান, মো. সাইফুল আলম (সরদার সাইফ), এ. বি. এম. ইমরান (শাওন), মো. আলতাফ হোসেন, শেখ আবু সাইদ রাজা, মিজানুর রহমান বাপ্পী, মো. জালাল উদ্দীন (২), মো. আব্দুল জলিল (৩), মো. মহিতুল ইসলাম, মো. নুরুল ইসলাম, আশাফ উদদৌলা (সুমন), রবিউল ইসলাম, সৈয়দ রেজোয়ান আলী, আসাদুর রহমান বাবু, এস. এম. সালাউদ্দীন, মো. শাহিনুজ্জামান (শাহীন), শেখ ই. জে. এস. হাসীব, এ. বি. এম. আনিসুজ্জামান (আনিস), এ. বি. এম. সেলিম ও আরিফুর রহমান আলো।

সহকারী সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ আব্দুল মালেক, মেহেদী হাসান, শেখ আলাউদ্দীন, মো. এবাদুল হক ও অগ্রদূত দেবনাথ।

সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন নজরুল ইসলাম, তারিক ইকবাল অপু, উম্মে হাবিবা রূপা, ফাতিমা ফারজানা ফেরদৌসী, শফিকুল ইসলাম (৩), শেখ জাহিদুর রহমান, মো. আবুল হাসান, আলহাজ এস. এম. ইব্রাহিম, শেখ আমিনুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম খোকন, মো. খোরশেদ আলম ডালিম, মো. আজাদ আলী, জাকারিয়া আহমদ, মো. সোহরাব হুসাইন, মো. জিয়াউর রহমান, শেখ আব্দুস সাত্তার (২), এস. এম. আজিজুল হক, মো. আব্দুস সালাম, মো. আকরাম আলী, শেখ মাহমুদুল হাসান জিকো ও মো. নজরুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন নিয়োগের আদেশ অবিলম্বে কার্যকর হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরার জেলা প্রশাসক, জেলা ও দায়রা জজসহ সংশ্লিষ্ট দপ্তরে আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:২৩ পূর্বাহ্ণ
নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির

দেশে চলমান নাশকতাকারীদের গ্রেফতারে কঠোর নির্দেশনা দিয়েছেন আইজিপি আলী হোসেন ফকির। তবে অপরাধী ধরার নামে কোনো নিরীহ মানুষকে হয়রানি বা শুধু সন্দেহের ভিত্তিতে আটক না করারও নির্দেশ দেন তিনি।

গত তিন দিনের নাশকতার প্রেক্ষাপটে মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সদর দফতরের মর্নিং মিটিংয়ে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন আইজিপি। বৈঠকে সদর দফতরের অতিরিক্ত আইজিপিরা উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত ছিলেন ৬৪ জেলার পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি ও মহানগর পুলিশ কমিশনাররা। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সভায় সড়কে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পুলিশের গাড়িতে হামলাসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক নাশকতার ঘটনায় প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দেন তিনি।

পুলিশ সদর দফতর ও ডিএমপি সূত্রের তথ্য অনুযায়ী, গত তিন দিনে দেশের ১১ জেলায় অন্তত ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। একই সময়ে ঢাকা ও দেশের ছয় জেলায় ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানীর ফার্মগেট, পল্লবী ও সদরঘাট এলাকায় বাস ও মিনিট্রাকে অগ্নিসংযোগ করা হয়েছে। চট্টগ্রাম নগরীতেও একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়। নারায়ণগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় যানবাহনে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় গত ২৪ ঘণ্টায় ৩৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। সোমবার দুপুর থেকে মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন স্থানে বিস্ফোরণের সময় এবং চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মুখপাত্র উপকমিশনার মো. আকতার হোসেন জানিয়েছেন, গ্রেফতার ব্যক্তিদের সবাই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে তাদের অধিকাংশই ওই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত অথবা অর্থের বিনিময়ে নাশকতার কাজে যুক্ত হয়েছেন বলে পুলিশের ধারণা।

পুলিশ সদর দফতরের দুজন কর্মকর্তা ও একটি মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গে কথা বলেছে আমার দেশ। তারা জানান, আইজিপি নাশকতার ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেফতারে গুরুত্ব দিয়েছেন। শুধু সন্দেহের ভিত্তিতে কাউকে আটক করা যাবে না। নির্দিষ্ট তথ্য, অপরাধে সম্পৃক্ততা ও তদন্তের ভিত্তিতে গ্রেফতার নিশ্চিত করতে বলেছেন তিনি। নিরীহ মানুষ যেন কোনোভাবেই পুলিশের অভিযানের শিকার না হন, সে বিষয়েও বিশেষ সতর্কতা দিয়েছেন।

একই সঙ্গে নাশকতার পরিকল্পনাকারী, অর্থদাতা ও মাঠপর্যায়ে হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন আইজিপি। পুলিশ কর্মকর্তারা বলছেন, নাশকতার ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আগাম তথ্য সংগ্রহ ও প্রতিরোধের ওপর জোর দেওয়া হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থলে নজরদারি বাড়ানো হচ্ছে।