শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

সংবাদদাতা: দেবহাটার সখিপুর ইউনিয়ন পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) উপজেলার সখিপুর ইউনিয়নের চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে বালক দলে চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ বনাম সখিপুর দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ অংশ নেয়। নির্ধারিত সময়ের মধ্যে চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ এক গোলে সখিপুর দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে পরাজিত করে। এতে ম্যান অব দ্যা ম্যাচ হয় চাম্পিয়ান দল চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশের তানভির হাসান। এছাড়া বালিকা দলে অংশ নেয় চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ বনাম নারিকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ। এতে নারিকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ এক গোলে চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে পরাজিত করে। এতে ম্যান অব দ্যা ম্যাচ হয় চাম্পিয়ান দল নারিকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশের আছিয়া পারভীন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোজাহিদ হোসেন, ইমরান হোসেন, রাসেল আহম্মেদ ও জাবেদ আলী। এদিকে চাম্পিয়ান ও রানার্সাআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে নারিকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত কুমার মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী মুখার্জী, দক্ষিণ সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল ইসলাম, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল্লাহ আল তারিক, চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মামুন, এনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাগফি আজম, সহকারী শিক্ষক রুহুল আমিন, উপজেলা যুব জামাতের সেক্রেটারী ইয়াসির আরাফাত লিপু, স্থানীয় সমাজসেবক আলমগীর হোসেন, সামছুর রহমান, আব্দুল খালেক, মকুবুল হোসেন, হুমায়ুন কবির, আবু তৈয়ব সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গরা।

Ads small one

শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ
শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় গাছ থেকে পড়ে রবিউল ইসলাম ওরফে বড় খোকা (৫০) নামের এক লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত রবিউল উপজেলার যাদবপুর (রেললাইন পাড়া) গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিজের দোকানের পাশে একটি গাছের ডাল কাটতে ওঠেন রবিউল। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।

 

স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিনের পরিচিত এ ব্যবসায়ীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সময়ের সন্ধিক্ষণে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ
সময়ের সন্ধিক্ষণে

গাজী হাবিব
ধোঁয়ার মতো ভাসে খবর, অস্থিরতায় ঢেকে যায় দিন।
বিভ্রান্ত সংলাপ ভাঙনের শব্দ তোলে নীরব রাতের দেয়ালে।
রাজপথে নামে লোভ, দাউ দাউ জ্বলে সময়ের দাবানল।
ক্ষমতার দোলাচলে কাঁপে ক্লান্ত দুপুর,
অচেনা ছায়ায় ঢাকে মহল্লা।
রোষানলের প্রতিধ্বনি হয় ঠোঁট আর দৃষ্টিতে।
তবে, পেরিয়ে যাবে তুমুল সময়- থামবে ঝড়,
এদেশও একদিন ঠিক খুঁজে নেবে ‘পথ।

জৈব আশীর্বাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ণ
জৈব আশীর্বাদ

তানিয়া হাসান
গমনের বৃত্তান্ত জানাই ছিল
তবু ছিপছিপে জৈব আলোয়,
পাগলা ঠোঁটে কাঁঠালপাতাই একমাত্র সত্য।
কী অদ্ভুত! কোনকিছুই এড়ায়নি সে দাঁত-
পৃথিবীর সব ভোগ চুষে নিয়ে নির্যাস করেছে মধূ
জোড়ায় জোড়ায় বসন্ত জন্ম দিয়েও হয়নি পিতা!
ডাকনামেও শীৎকারের গন্ধ
অথচ মিষ্টির কারিগরের মৃত্যুদ- হলো ধর্ষণের অভিযোগে ;
প্রেমকে ক্রিয়ায় বেঁধে বহুগামী হলো মায়া।

নির্বোধ হাওয়ায় চরিত্র হারালো বটগাছ!
আলোর চশমা জানলোই না,
মধু থেকে শরীর খুলে গেলেই শুধু রংধনু হয়
আর একমাত্র আকাশই বহুগামী!

যদিও পাগলা দিক-ভাইরাসে আক্রান্ত
তবুও গমনে ডুব দিলে সে-ও সর্বগামী
প্রস্থান শেষে পড়ে থাকে আশীর্বাদ!