সাংবাদিক বাপ্পার বাবা-মায়ের মাগফিরাত কামনায় দেবহাটা মসজিদে দোয়া
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সাংবাদিক সৈয়দ রেজাউল করিম বাপ্পার প্রয়াত বাবা-মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা দেবহাটা মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। জুমার নামাজ শেষে মুসল্লিরা মরহুমের বাবা-মায়ের আত্মার মাগফিরাত, কবরের শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় সৈয়দ রেজাউল করিম বাপ্পা ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করা হয়। মোনাজাতের মধ্য দিয়ে দোয়া অনুষ্ঠান শেষ হয়।








