পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলার পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় এবং কাব ক্যাম্পুরিতে বিজয়ী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের এসএমসি সভাপতি আবু তালেব মোল্যার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার মল্লিকের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোজাফ্ফার উদ্দীন, দেবহাটা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি মহিউদ্দীন সিদ্দিকী ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।
এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান আলী ও হারুন অর রশিদ, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম সানা, বিদ্যালয়ের এসএমসি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান সরাফী, বিএনপি নেতা সুমন বাবু, আকবর আলী, সবুর আলী এবং ব্যবসায়ী আব্দুর রহিমসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে কাব ক্যাম্পুরিতে বিজয়ী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।












