বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের বিক্ষোভ ও মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের বিক্ষোভ ও মানববন্ধন

সংবাদদাতা: ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের নিয়োগ বাতিল, সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুকের পুনর্বহাল এবং ব্যাংক থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারের দাবিতে সাতক্ষীরায় টানা তৃতীয় দিনের মতো মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে শহরের ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ ও ‘ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ, সাতক্ষীরা’-এর যৌথ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংকের প্রবীণ গ্রাহক মাওলানা আব্দুস সবুরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবু তালেব ও আব্দুল গফুরসহ সাধারণ গ্রাহকেরা। বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক অনিয়মের কারণে ইসলামী ব্যাংকের স্বকীয়তা ও গ্রাহকদের আস্থা ক্ষুণœ হয়েছে। তাঁরা ব্যাংক খাতের সব অনিয়ম ও অর্থপাচারের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে গ্রাহকেরা হুঁশিয়ারি দেন।

Ads small one

উদ্বোধনী দিনের চাপ সামলাতে ব্যতিক্রমী উদ্যোগ মেক্সিকোর

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
উদ্বোধনী দিনের চাপ সামলাতে ব্যতিক্রমী উদ্যোগ মেক্সিকোর

বিশ্বকাপের জ্বর এখন তুঙ্গে, উত্তেজনার পারদ চড়ছে প্রতিটি ফুটবলপ্রেমীর হৃদয়ে। চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র এক দিন বাকি। চারদিকে এখন শুধু আলোচনা—কে জিতবে বিশ্বকাপ, কে লিখবে নতুন ইতিহাস। বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের চোখ এখন উত্তর আমেরিকায়।

আর এই বিশ্বকাপের উত্তাপের মাঝেই আয়োজক মেক্সিকোকে সামাল দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিতে হচ্ছে। উদ্বোধনী ম্যাচকে সামনে রেখে সম্ভাব্য যানজট ও জনসমাগম সামাল দিতে আগেভাগেই বড় সিদ্ধান্ত নিয়েছে শহর কর্তৃপক্ষ। প্রথম দিনের চাপ সামাল দিতে রাজধানীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সরকারি কর্মীদের বড় একটি অংশকে বাসা থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। কারণটাও স্বাভাবিক। এদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো সমর্থক, পর্যটক, সাংবাদিক, ফিফা কর্মকর্তা এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদলের উপস্থিতিতে শহরজুড়ে ব্যাপক চাপ তৈরি হবে।

সিদ্ধান্ত অনুযায়ী, সেদিন মেক্সিকো সিটির সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। কিন্ডারগার্টেন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়—সব পর্যায়ের শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হবে। এই নির্দেশনা সরকারি ও বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। যার ফলে রাজধানীর রাস্তায় হাজারো স্কুলবাস ও ব্যক্তিগত গাড়ির চাপ কমে যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ। এতে করে বিশ্বকাপ শুরুর দিনে শহরের পরিবহন ব্যবস্থা তুলনামূলকভাবে স্বাভাবিক রাখা সম্ভব হবে।

সব মিলিয়ে বিশ্বকাপ ঘিরে প্রস্তুতির প্রতিটি পদক্ষেপই এখন এক নতুন ইতিহাসের অংশ হয়ে উঠছে। প্রথম ম্যাচই গড়াবে মেক্সিকো সিটির ঐতিহাসিক স্টেডিয়ামে ১১ জুন রাত ১টায়। স্বাগতিকদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। মেক্সিকো সিটির ঐতিহাসিক স্তাদিও আজতেকায় ম্যাচটি মাঠে গড়াবে। এই ম্যাচ দিয়েই পর্দা উঠবে আসরের। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি ফিরিয়ে আনছে ২০১০ সালের স্মৃতিও। সেবারও দক্ষিণ আফ্রিকা খেলেছিল উদ্বোধনী ম্যাচে।

তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরকে ঘিরে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে পুরো মেক্সিকো জুড়ে।

দেবহাটায় জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগের ঈদ পুনর্মিলনী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
দেবহাটায় জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগের ঈদ পুনর্মিলনী

দেবহাটা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার দেবহাটা উপজেলা শাখার পেশাজীবী বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সখিপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইটিডব্লিউএফ-এর জেলা সভাপতি মহিউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক ফেডারেশন, সাংবাদিক ফোরাম, ব্যাংকার্স ফোরাম ও সাংস্কৃতিক বিভাগের প্রতিনিধিরা অংশ নেন।

পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, পেশাজীবী বিভাগের জেলা সভাপতি ডা. শেখ রেজোয়ান আলী, জেলা দায়িত্বশীল মোস্তফা কামাল, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম এবং সেক্রেটারি হাফেজ মাওলানা ইমদাদুল হক। অনুষ্ঠানে সখিপুর মাদ্রাসার সভাপতি রবিউল ইসলাম ও সাংবাদিক ফোরামের উপজেলা সভাপতি ইউসুফ আলীসহ স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

দেবহাটায় কৃষকদের মাঝে অফ-সিজন তরমুজ বীজ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
দেবহাটায় কৃষকদের মাঝে অফ-সিজন তরমুজ বীজ বিতরণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলায় অফ-সিজন (অসময়ের) তরমুজ চাষ সম্প্রসারণের লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই বীজ বিতরণ করা হয়।

উপজেলার পাঁচটি ইউনিয়নের ৭০ জন নির্বাচিত কৃষকের মাঝে এই বীজ বিতরণ করা হয়েছে, যাদের এলাকায় অফ-সিজন তরমুজ চাষের ভালো সম্ভাবনা রয়েছে।

বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে জানানো হয়, দেবহাটায় অফ-সিজন তরমুজ চাষে ইতোমধ্যে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এই লাভজনক চাষের পরিধি আরও বাড়াতে এবং কৃষকদের আয় বৃদ্ধিতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে কাজ করে যাচ্ছে।