মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরায় ঋশিল্পীতে শিক্ষা সহায়তাপ্রাপ্ত শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় ঋশিল্পীতে শিক্ষা সহায়তাপ্রাপ্ত শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

সোমবার ঋশিল্পী ইন্টারন্যাশনালে শিক্ষা সহায়তা প্রকল্পের আয়োজনে ঋশিল্পী প্রশিক্ষণ কক্ষে এ পুষ্টিকর খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব অর্ণব দত্ত। অনুষ্ঠানে সভাপতিত্ত করেন ঋশিল্পী ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট মনিকা তোজি। উক্ত অনুষ্ঠানে অন্যানোদের মাঝে উস্থিত ছিলেন ঋশিল্পী ইন্টারন্যাশনালের ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ মোহাম্মদ খালেদ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর সেলিমুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার সনোজ কুমার বসু এবং ঋশিল্পী ইন্টারন্যাশনালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঋশিল্পীর বিদেশী অতিথি মারিয়া, জান মার্কো, সোলে ও এলিস তাঁদের অনুভূতি ও শুভেচ্ছা বক্তব্যে শিশুদের শিক্ষা ও কল্যাণে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।

প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব অর্ণব দত্ত শিশুদের শিক্ষা, পুষ্টি ও সামগ্রিক বিকাশে সহযোগিতামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তিনি সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়ানোর জন্য ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে ঋশিল্পী ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট মনিকা তোজি সমাপনী বক্তব্য প্রদান করেন। পরে শিক্ষা সহায়তাপ্রাপ্ত প্রাক-প্রাথমিক শিক্ষার্থী ও বিশেষ চাহিদাসম্পন্ন ৪০ জন শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

 

 

 

 

 

 

 

Ads small one

নগরঘাটাবাসীর জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন চেয়ারম্যান প্রার্থী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
নগরঘাটাবাসীর জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন চেয়ারম্যান প্রার্থী

নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের বাসিন্দাদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করা হয়েছে। জরুরি রোগীদের দ্রুত ও সহজে হাসপাতালে নেওয়ার সুবিধার জন্য এই উদ্যোগ নেওয়া হয়।
মঙ্গলবার বিকেলে মিঠাবাড়ি বহুমুখী সংঘের উদ্যোগে এবং রাকিব অটো রাইস মিল ও হাসিব মটর রাইস মিলের সৌজন্যে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের খেলায় এ সেবার কথা ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠাবাড়ি বহুমুখী সংঘের সভাপতি স. ম. লিয়াকত আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগরঘাটা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এবং রাকিব অটো রাইস মিল, রাকিব কোল্ড স্টোরেজ ও হাসিব অটো রাইস মিলের স্বত্বাধিকারী মো. ইবাদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, এখন থেকে অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে যেন ভোগান্তিতে পড়তে না হয়, সে জন্য এই অ্যাম্বুলেন্স সেবা চালু করা হলো। ভবিষ্যতে এলাকার মানুষের সুবিধার জন্য আরও উন্নয়নমূলক কাজ করার ইচ্ছা রয়েছে তাঁর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমি ইউপিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী আলহাজ মো. মশিউর রহমান মিলন, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ জাসদের সাতক্ষীরা জেলা সভাপতি সরদার কাজেম ও মিজানুর রহমান। টুর্নামেন্টের খেলায় ১ নম্বর ওয়ার্ড চকারকান্দা একাদশ ৩-০ গোলে ৮ নম্বর ওয়ার্ডের কাপাসডাঙ্গা একাদশকে পরাজিত করে। বিনামূল্যে জরুরি অ্যাম্বুলেন্স চালুর ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার কলারোয়ায় ‘গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রকল্পটির খুলনা ও সাতক্ষীরা জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. হাফিজুর রহমান।
মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া, লাঙ্গলঝাড়া, যুগিখালী ও জয়নগর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে সোনাবাড়ীয়া ইউপির প্যানেল চেয়ারম্যান নাজমা খাতুন, প্রশাসনিক কর্মকর্তা তবিবুর রহমান; লাঙ্গলঝাড়া ইউপি প্রশাসক আবু মুসা, ইউপি সদস্য শাফিজুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা আবু সাইম; যুগিখালী ইউপির প্যানেল চেয়ারম্যান মফিজুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা সুফিয়ান এবং জয়নগর ইউপির প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রকল্পের জেলা ব্যবস্থাপক ইউনিয়ন পরিষদগুলোতে গ্রাম আদালতের কার্যক্রম, বিভিন্ন ফরমের ব্যবহার, বিচারিক ক্ষমতা, এখতিয়ার, এজলাসের প্রয়োগ ও আদালত গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। এ সময় কলারোয়া উপজেলা কো-অর্ডিনেটর মোস্তাক আহমেদ ও শুক্লা মিশ্র উপস্থিত ছিলেন।

ফিংড়ীর ব্যাংদহা বাজারে গণশৌচাগার উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
ফিংড়ীর ব্যাংদহা বাজারে গণশৌচাগার উদ্বোধন

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা বাজারে সাধারণ ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে একটি গণশৌচাগারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফর রহমান আনুষ্ঠানিকভাবে শৌচাগারটির উদ্বোধন করেন। ফিংড়ী ইউনিয়ন পরিষদ ও ব্যাংদহা বাজার বণিক সমিতির যৌথ অর্থায়নে এটি নির্মাণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, ইউপি সদস্য মো. আবু ছালেক, সমাজসেবক এসএম নজরুল ইসলাম, প্রভাষক এসএম ফিরোজ আহমেদ, আকবর আলী, ব্যাংদহা বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রশিদ রেজা, সহসভাপতি শেখ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আল আমিন খাইবার, কোষাধ্যক্ষ আকতারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. গাউছুল আজম, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মহিবুল্লাহ বিশ্বাস, দপ্তর সম্পাদক মো. মাসুদ হোসেন এবং পরিচালনা পর্ষদের সদস্যরা।