বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাতক্ষীরায় গহনা ছিনতাইকালে দুর্বৃত্তের ইটের আঘাতে নারী নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় গহনা ছিনতাইকালে দুর্বৃত্তের ইটের আঘাতে নারী নিহত

গায়ের গহনা ছিনিয়ে নিতে অজ্ঞাত দুর্বৃত্তরা এক মহিলা দোকানীকে মাথায় ও কপালে ইট দিয়ে আঘাত করে হত্যা করছে। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে এই ঘটনা ঘটে।

 

নিহত মহিলা দোকানীর নাম বীথিকা রানী ঘোষ (৪৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলা লাবসা ইউনিয়নের মাগুরা কুলুপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ঘোষের স্ত্রী।

 

মাগুরা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন জানান, মাগুরা বৌবাজার এলাকায় বীথিকা রানী ঘোষের একটি মুদিখানা দোকান রয়েছে। স্বামীর মৃত্যুর পর তিনি ওই দোকান পরিচালনা করে সংসার নির্বাহ করতেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বাড়ি থেকে দোকানে যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা তার গায়ে থাকা স্বর্ণের গহনা ছিনিয়ে নিতে তার উপর আক্রমণ চালায়। এ সময় দুর্বৃত্তরা তার কপালে ও মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার পর মরদেহ পাশের পুকুরের পানিতে ফেলে দিয়ে পালিয়ে যায়। মহিলার হাতে স্বর্ণের রুলি, গলায় একটি স্বর্ণের চেইন এবং দুই কানে স্বর্ণের দুল ছিল বলে জানা গেছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

 

 

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) সুশান্ত কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মহিলার শরীরে থাকা স্বর্ণের গহনা ছিনতাই করতে গিয়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে রাত চারটার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

 

Ads small one

জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে তালা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে তালা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার জেলা পরিষদ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তালা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলামের নেতৃত্বে ক্লাসের একটি প্রতিনিধিদল জেলা পরিষদ প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন তালার প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি এস এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এম এম মান্নান, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার এস এম আকরামুল ইসলাম, এস এম হাসান আলী বাচ্চু, বি এম বাবলুর রহমান, এস এম জহর হাসান সাগর, পার্থ প্রতিম ম-ল, কাজী জীবন, লিটন হুসাইন, মো. ফয়সাল হোসেন ও মো. হাফিজুর রহমান।

সাক্ষাৎকালে তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ জেলার উন্নয়ন, গণমাধ্যমের বিকাশ এবং সাংবাদিকদের পেশাগত পরিবেশের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, জেলার উন্নয়ন ও জনকল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। উন্নয়ন ও জনগণের সমস্যা তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যম সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

 

জেলা পরিষদের প্রশাসককে জিয়া পরিষদের অভিনন্দন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ
জেলা পরিষদের প্রশাসককে জিয়া পরিষদের অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলা জিয়া পরিষদের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জেলা পরিষদ ভবনে প্রশাসকের অফিস কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বিনিময়কালে জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, সহসভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ হাফিজুল আল-মাহমুদ রিটু উপস্থিত ছিলেন।

এ ছাড়া সাতক্ষীরা সদর উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ মো. খলিলুর রহমান, শ্যামনগর উপজেলা জিয়া পরিষদের সভাপতি প্রভাষক শফিউল আলম, কালিগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ অলিউর রহমান এবং তালা উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাইফুল্লাহসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

 

জেলা পরিষদের নতুন প্রশাসককে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১০:৩৪ অপরাহ্ণ
জেলা পরিষদের নতুন প্রশাসককে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবকে শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন সংগঠন। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে পৃথকভাবে এই শুভেচ্ছা জানানো হয়। হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য।

বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে প্রথমে শুভেচ্ছা জানান নারিকেলতলাস্থ জেলা ট্রাক, ট্যাংকলরি, ট্রাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজি: খুলনা-৭৬৪) নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মো. মজনু সরদার, সহসভাপতি রেজাউল ইসলাম রেজা, ঝাউডাঙ্গা শাখার সভাপতি মো. আহাদ আলী, সাধারণ সম্পাদক মো. আশরাফুল হোসেন লাভলু, পাটকেলঘাটা শাখার সভাপতি শেখ বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এরপর জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে শুভেচ্ছা জানান সাতক্ষীরা জেলা তাঁতী দলের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা তাঁতী দলের সভাপতি হাসান শাহরিয়ার রিপন, সাধারণ সম্পাদক এস এম সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম বুলবুল, পৌর তাঁতী দলের আহ্বায়ক মো. সাজ্জাদ হোসেন লাল্টু এবং কলারোয়া উপজেলা ও পৌর তাঁতী দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।