শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

সাতক্ষীরায় পুলিশ সুপার আরেফিন জুয়েলের কিট প্যারেড পরিদর্শন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় পুলিশ সুপার আরেফিন জুয়েলের কিট প্যারেড পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি: ​সাতক্ষীরা জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এই প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সালাম গ্রহণ ও পরিদর্শন করেন জেলার পুলিশ সুপার (এসপি) মো. আরেফিন জুয়েল।

​পরিদর্শন শেষে পুলিশ সুপার ফোর্সের শৃঙ্খলা ও কিট সরঞ্জামের রক্ষণাবেক্ষণ দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের সরকারি মালামাল যথাযথভাবে ব্যবহারের নির্দেশনা দেন।

​উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে এসপি আরেফিন জুয়েল বলেন, “আমরা একটি সুশৃঙ্খল বাহিনীর সদস্য। তাই আমাদের সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। বাংলাদেশ পুলিশের ড্রেসরুল অনুযায়ী মানসম্মত পোশাক পরিধান করা প্রত্যেকের দায়িত্ব।”

​পরিদর্শনকালে পুলিশ সুপার সদস্যদের কিট বই যাচাই করেন এবং প্রাপ্যতার সঙ্গে সরঞ্জামের মিল আছে কি না, তা খতিয়ে দেখেন। এ সময় নিজের নামে বরাদ্দকৃত সরঞ্জাম অন্য কাউকে হস্তান্তর না করার বিষয়ে কঠোর সতর্কবার্তা প্রদান করেন তিনি।

​কিট প্যারেডে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী এবং সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ।

​এছাড়া দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বায়েজীদ ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা প্যারেডে অংশ নেন।

Ads small one

লিডার্স এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
লিডার্স এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শনিবার বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন। সভায় সভাপতিত্ব করেন লিডার্সের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডার্সের নির্বাহী পরিচালক ও সম্পাদক মোহন কুমার মন্ডল।

এছাড়াও সভায় উপস্থিত লিডার্সএর সাধারণ পরিষদের সদস্য রনজিৎ কুমার বর্মন, বিধু¯্রবা মন্ডল, মোঃ মোস্তাফিজুর রহমান, আমিনা বিলকিস, লিপিকা রায়, জি এম নাসির উদ্দিনসহ অন্যান্য সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। তারা লিডার্স এর জলবায়ুর প্রভাব মোকাবেলা, প্রান্তিক মানুষদের উন্নয়নে লিডার্সের অবদান, বিশুদ্ধ পানি সরবরাহ, কৃষি উন্নয়ন, বনায়ন ও বন সংরক্ষণ এবং নারীর ক্ষমতায়নে লিডার্সের কার্যকরী ভূমিকা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এছাড়া বার্ষিক সাধারণ সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের অডিট প্রতিবেদন অনুমোদন, ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ অর্থ বছরের অডিটর নিয়োগ, ২০২৬-২০২৭ সালের বাজেট অনুমোদন ও অন্যান্য অনেক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি

 

 

সাংবাদিক আবু সাঈদ এর পক্ষ থেকে ফুটবল বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
সাংবাদিক আবু সাঈদ এর পক্ষ থেকে ফুটবল বিতরণ

সংবাদদাতা: সাংবাদিক আবু সাঈদ এর পক্ষ থেকে ফুটবল খেলোয়াদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। মাদক না বলি, জীবনকে ভালোবাসি এবং খেলাধূলাকে হ্যা বলি এই প্রতিবাদ্যকে সামনেই রেখে এই আয়োজন বরা হয়।

 

সাতক্ষীরা সদর উপজেলার উত্তর দেবনগরে শনিবার বিকালে ক্রীড়ামোদীদের মাঝে এই ফুটবল বিতরণ করেন, সাংবাদিক আবু সাঈদ। ফুটবল বিতরণকালে উপস্থিত ছিলেন মসজিদের ইমাম হাফেজ আবু হাসান, আরশাদ আলী, জনি প্রমূখ।

 

মণিরামপুরে জামায়াতের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
মণিরামপুরে জামায়াতের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলার ৯ নম্বর ঝাঁপা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ব্যক্তিকে মানবিক সহায়তা হিসেবে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। শনিবার ঝাঁপা ইউনিয়ন শাখা জামায়াতের পক্ষ থেকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জিল্লুর রহমানের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৯ নম্বর ঝাঁপা ইউনিয়ন পরিষদে জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম রেজা রাজু, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মকবুল হোসেন, আয়ুব হোসেন, আসাদুজ্জামান, আমিনুর রহমান, তারিকুল ইসলাম, নুরুল হক, রিসাদ হোসেন এবং ৭ নম্বর ওয়ার্ড সভাপতি ওজিয়ার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ অসুস্থ জিল্লুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা ও সার্বিক মঙ্গল কামনা করেন। তারা জানান, মানবিক কার্যক্রমের অংশ হিসেবে অসহায় ও প্রয়োজনমতো মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।