বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় পঁচিশ লক্ষ টাকার মালামাল জব্দ, আটক-দুই

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় পঁচিশ লক্ষ টাকার মালামাল জব্দ, আটক-দুই

পত্রদূত রিপোর্ট: সোমবার ও মঙ্গলবার (১০ ও ১১ আগস্ট ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ ভোমরা, বৈকারী, গাজীপুর, ঘোনা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী ও সুলতানপুর বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২ জন বাংলাদেশী আসামীসহ ভারতীয় গলদা চিংড়ি মাছের রেনুপোনা, মোটরসাইকেল, মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঊঝকটঋ ঝণজটচ ও টাপেন্টাডল ট্যাবলেট আটক করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, ভোমরা বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার লক্ষীদাড়ি হতে ২ লাখ ১৫ হাজার ৪০০ টাকার ভারতীয় টাপেন্টাডল ট্যাবলেট আটক করে। গাজীপুর বিওপির আভিযানে সদর থানার বেলতলা হতে ৮২ হাজার ৫০০ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

 

বৈকারী বিওপির আভিযানে সদর থানার ছয়ঘরিয়া হতে ৬০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। ঘোনা বিওপির আভিযানে সদর থানাধীন খলিলনগর মোড় হতে ৪ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় গলদা চিংড়ি মাছের রেনুপোনা ও মোটরসাইকেল আটক করে। কাকডাঙ্গা বিওপির আভিযানে কলারোয়া থানার ভাদিয়ালি হতে ১৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

 

মাদরা বিওপির আভিযানে কলারোয়া থানার ভাদিয়ালি হতে ১৮ হাজার টাকার ভারতীয় এসকুফ সিরাপ আটক করে। হিজলদী বিওপির আভিযানে কলারোয়া থানার বড়ালি আমবাগান হতে ২ লাখ ১০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

এছাড়াও, সুলতানপুর বিওপির আভিযানে কলারোয়া থানার বর্মীতলা হতে ৬০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ২৪ লাখ ৮৫ হাজার ৯০০ টাকা।

বিবিজি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

 

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

 

 

Ads small one

সম্পাদকীয়/ সংকটে কেশবপুরের অবোলা ঐতিহ্য: দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
সম্পাদকীয়/ সংকটে কেশবপুরের অবোলা ঐতিহ্য: দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন

যশোরের কেশবপুরের ঐতিহ্য ও পরিচয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে বিরল প্রজাতির কালোমুখো হনুমান। অথচ প্রকৃতির এই সুন্দর সৃষ্টিগুলো আজ চরম খাদ্য সংকটে পড়ে অস্তিত্ব রক্ষায় দিশেহারা। লোকালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে ওদের আনাগোনা কিংবা মানুষের দুয়ারে গিয়ে আহত হনুমানের চিকিৎসার করুণ আকুতি কেবল খাবারের অভাবকেই তুলে ধরে না, বরং প্রাণী সংরক্ষণ ব্যবস্থাপনার এক বড় দুর্বলতা স্পষ্ট করে তোলে।
বনজ সম্পদের দ্রুত হ্রাস এবং সঠিক খাদ্য ব্যবস্থাপনার অভাবে অবোলা প্রাণীগুলো লোকালয়ে এসে নিয়মিত দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার শিকার হচ্ছে। সরকারিভাবে দৈনিক নির্দিষ্ট পরিমাণ কলা, পাউরুটি, বাদাম ও সবজি বরাদ্দ দেওয়া হলেও চার শতাধিক হনুমানের চাহিদার তুলনায় তা একেবারেই অপ্রতুল। আনুষ্ঠানিকভাবে কোনো গণনা না হওয়ায় প্রয়োজনের সঠিক হিসাবও আড়ালে রয়ে যাচ্ছে। প্রাণী ও মানুষের সংঘাত এড়াতে অবিলম্বে কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। সেগুলো হলোÑ অবিলম্বে বিজ্ঞানসম্মত উপায়ে হনুমানের সঠিক সংখ্যা নির্ধারণ করে সেই অনুযায়ী দৈনিক খাদ্য বরাদ্দ কয়েকগুণ বৃদ্ধি করতে হবে। বসতবাড়ি ও ফলজ বাগান রক্ষায় নির্দিষ্ট অভয়ারণ্যে পর্যাপ্ত ফলদ গাছ রোপণ ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা দরকার। বিপজ্জনক বিদ্যুৎলাইন ও তারগুলোর সুরক্ষা নিশ্চিত করতে হবে, যেন খাদ্যের খোঁজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আর কোনো হনুমানের প্রাণহানি না ঘটে। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের মাধ্যমে দ্রুত প্রাথমিক চিকিৎসার জন্য একটি বিশেষ টিম প্রস্তুত রাখা প্রয়োজন। কেশবপুরের কালোমুখো হনুমান রক্ষায় বন বিভাগ, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। সময়মতো সঠিক উদ্যোগ না নিলে এই বিরল প্রজাতিটি আমাদের হাত থেকে চিরতরে হারিয়ে যাবে।

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন ৩ তরুণী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন ৩ তরুণী

Oplus_131072

বেনাপোল (যশোর) প্রতিনিধি: ভালো চাকরির প্রলোভনে পড়ে ভারতে গিয়ে আটক হওয়া তিন বাংলাদেশি তরুণী বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরেছেন।
বুধবার ভারতের হরিদাসপুর চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন ও বিএসএফ কর্তৃপক্ষ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ও বিজিবির কাছে হস্তান্তর করে। ফেরত আসারা হলেন সাতক্ষীরার রিয়া খাতুন (২৫), নড়াইলের শিল্পী খাতুন একা (২৬) এবং পাবনার শিমলা খাতুন (২৬)।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা সাইফুর রহমান উল্লেখ করেন, বিউটি পার্লারে কাজের আশায় তারা অবৈধ পথে ভারতে গিয়ে মুম্বাই ও পুনেতে আটক হন এবং যথাক্রমে ১৩ মাস ও ৮ মাস কারাভোগ করেন। পরবর্তীতে দুই দেশের আলোচনার পর তাদের দেশে ফিরিয়ে আনা হয়। বুধবার বিকেলে পোর্ট থানা পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তরুণীদের ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের মানবাধিকার সংগঠনের হাতে তুলে দেয়। সংগঠনটির এরিয়া কোঅর্ডিনেটর মুহিত চৌধুরী জানান, তরুণীদের শেল্টারহোমে রেখে সসম্মানে পরিবারে পৌঁছে দেওয়া হবে।

কপিলমুনিতে লোহার দোকানে চুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
কপিলমুনিতে লোহার দোকানে চুরি

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: কপিলমুনি বাজারের মেইন সড়কে আনন্দ রায়ের মালিকানাধীন একটি লোহার দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে দোকানের পিছনের দেয়ালের অংশ ভেঙে ভেতরে ঢুকে চোরেরা একটি ওয়েল্ডিং মেশিন ও দুটি গ্রাইন্ডিং মেশিন নিয়ে যায়, যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। সংবাদ পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি উল্লেখ করেন, ঘটনাটি তদন্ত করে চোর সনাক্ত ও আটকের চেষ্টা চলছে।