সাতক্ষীরা বাইপাস মৎস্য আড়ত ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা বাইপাস মৎস্য আড়ত ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ১৫ সদস্যবিশিষ্ট একটি নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সমিতির কার্যালয়ে সাধারণ সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটিতে মজনুর রহমান মালি সভাপতি এবং মো. ইব্রাহিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন মো. নাছিম ফারুক খান মিঠু।
কমিটির অন্যান্যরা হলেনÑ উপদেষ্টা মো. আব্দুর রহিম, মো. তানভীর হোসাইন সুজন ও মো. ফজলুর রহমান মোশা। সহ-সভাপতি মো. আবুল হাসান ও আব্দুস সালাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া (লালচাঁদ), সাংগঠনিক সম্পাদক মো. হাসানুজ্জামান মেহেদী, অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মাসুদ। কমিটি গঠনের পর এক বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, আড়তদারদের ব্যবসায়িক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এই কমিটি অঙ্গীকারবদ্ধ থাকবে।










