মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সুন্দরবনই আমাদের রেইনফরেস্ট : উপকূল বাঁচানোর লড়াই

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ণ
সুন্দরবনই আমাদের রেইনফরেস্ট : উপকূল বাঁচানোর লড়াই

‎তারিক ইসলাম

‎২২ জুন, বিশ্ব রেইনফরেস্ট দিবস। বিশ্বজুড়ে যখন জলবায়ু পরিবর্তনের চরম অভিঘাত আর উষ্ণায়নের তাপদাহে মানবসভ্যতা থমকে দাঁড়ানোর উপক্রম, তখন এই দিনটির গুরুত্ব অপরিসীম। পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন বা কঙ্গোর মতো রেইনফরেস্ট বা চিরহরিৎ বনগুলো আজ মানুষেরই সৃষ্টি করা লোভ আর অসচেতনতার বলি হচ্ছে।

 

প্রতি মিনিটে ধ্বংস হচ্ছে এক একটি বিশাল বনাঞ্চল। তবে দূরবর্তী রেইনফরেস্টের এই ক্ষত কেবল দূর দেশের সংকট নয়; এর সরাসরি প্রভাব পড়ছে আমাদের মতো জলবাযয় ঝুঁকিতে থাকা দেশগুলোর ওপর।

‎আমরা যারা সাতক্ষীরা তথা দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে বাস করি, আমাদের জন্য বনের গুরুত্ব বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না। আমাদের অঞ্চলে সরাসরি আমাজনের মতো রেইনফরেস্ট বা বৃষ্টিপ্রচুর বন না থাকলেও, আমাদের মাথার ওপর পরম মমতায় ছায়া দিয়ে চলেছে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন ‘সুন্দরবন’।

 

রেইনফরেস্ট যেমন বৈশ্বিক কার্বন শোষণ করে পৃথিবীকে শীতল রাখে, আমাদের সুন্দরবনও ঠিক একইভাবে বছরের পর বছর কোটি কোটি টন কার্বন বুকে ধারণ করে বাংলাদেশকে রক্ষা করে আসছে। সিডর, আইলা, আম্পান থেকে শুরু করে সাম্প্রতিককালের রেমাল—প্রতিটি প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে এই সুন্দরবন নিজের বুক পেতে আমাদের উপকূলের লাখ লাখ মানুষকে বাঁচিয়েছে।

‎দুর্ভাগ্যবশত, আমরা কি এই পরম বন্ধুর প্রতি সঠিক বিচার করছি? বিশ্বজুড়ে রেইনফরেস্ট ধ্বংসের যে চিত্র, আমাদের সুন্দরবনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। বিষ দিয়ে মাছ শিকার, বন্যপ্রাণী নিধন, নির্বিচারে গাছ কাটা এবং প্লাস্টিক দূষণের কারণে সুন্দরবনের বাস্তুতন্ত্র আজ চরম হুমকির মুখে। সুন্দরবন যদি তার কার্যক্ষমতা হারায়, তবে সাতক্ষীরাসহ পুরো উপকূলীয় অঞ্চল সমুদ্রের নোনা জলে তলিয়ে যাবে, বাস্তুচ্যুত হবে লাখ লাখ মানুষ।

‎সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত স্থানীয় উদ্ভিদবৈচিত্র্য সংরক্ষণ এবং প্রকৃতি সুরক্ষায় কাজ করে যাচ্ছি। আজকের এই বিশেষ দিবসে আমাদের উপলব্ধি করতে হবে যে, বন রক্ষা করা কোনো বিলাসী উদ্যোগ নয়, এটি আমাদের বেঁচে থাকার লড়াই।

‎আমাদের এখনই কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি:
‎১. সুন্দরবনের ওপর নির্ভরশীলতা কমিয়ে স্থানীয় জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা।
‎২. উপকূল জুড়ে ব্যাপক হারে স্থানীয় ও নোনা জল সহনশীল বৃক্ষরোপণ সামাজিক আন্দোলনে রূপ দেওয়া।
‎৩. জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা।

‎রেইনফরেস্ট দিবসের বৈশ্বিক ডাক হলো—প্রকৃতিকে তার নিজের মতো করে বাঁচতে দেওয়া। আসুন, এই দিবসে আমরা শুধু দূর দেশের বনের জন্য আফসোস না করে, আমাদের ঘরের কাছের সুন্দরবনকে বাঁচাতে প্রতিজ্ঞাবদ্ধ হই। সুন্দরবন বাঁচলে, বাঁচবে উপকূল; আর উপকূল বাঁচলেই বাঁচবে আমাদের প্রিয় বাংলাদেশ।

‎‎লেখক: তারিক ইসলাম, ‎সভাপতি, সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি।

Ads small one

সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা

পত্রদূত রিপোর্ট: ছেলে সুমন হুসাইনকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যার পর পানিতে ডুবিয়ে লাশ গুমের চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের পিতা আব্দুল হামিদ সরদার বাদি হয়ে সোমবার রাতে কারো নাম উল্লেখ না করে সাতক্ষীরা সদর থানায় এ মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, রবিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের পূর্ব কৈখালি গ্রামের আব্দুল হমিদ সরদারের ছেলে প্রাইভেটকার চালক সুমন হুসাইনকে মুঠোফেনে ডেকে নিয়ে যায় অজ্ঞাতনামা কয়েক জন। পরদিন সকালে কেসমত আলীর মাছের ঘের থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ লাশের পাশ থেকে ৩৩ ভোল্টের বৈদ্যুতিক তার, দুটি লোহা কাটা ব্লেড ও সিমবিহীন একটি বাটাম ফোন উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান জানান, এ ঘঁনায় নিহতের পিতা আব্দুল হামিদ সরদার বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে অজ্ঞতনামা ৩/৪জনকে আসামী করে সোমবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার ক্লু উদ্ধার করে দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

 

পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে এমরান খান লিখেছেন, ‘বাংলাদেশের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০২৪ সালের ২৮ আগস্ট নিয়োগপ্রাপ্ত হই। আমি আমার ব্যক্তিগত কারণে উক্ত পদ থেকে আজ পদত্যাগ করলাম।’

এর আগে গত ২৩ জুন জামায়াতে ইসলামী সমর্থিত সাত জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেন।

সাতক্ষীরায় ভোক্তা অধিকারের অভিযানে দুধ ভান্ডারকে এক লাখ টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় ভোক্তা অধিকারের অভিযানে দুধ ভান্ডারকে এক লাখ টাকা জরিমানা

সংবাদদাতা: জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২১ জুলাই) সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে সদর উপজেলার ‘কুলতিয়া ঘোষপাড়া’ এলাকার বাজারে এ তদারকি অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারা লঙ্ঘনের দায়ে ‘প্রসেনজিৎ ঘোষ দুধ ভান্ডার’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর জানান, “ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের তদারকি অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণে আমাদের এ অভিযান ও মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

মেহেদী হাসান বলেন “জনস্বার্থ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়টি মাথায় রেখে আজ আমরা সাতক্ষীরা সদরের কুলতিয়া ঘোষপাড়া বাজারে তদারকিমূলক অভিযান চালিয়েছি। আইন অমান্য ও খাদ্যে অনিয়ম করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় প্রসেনজিৎ ঘোষ দুধ ভান্ডারকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আমরা ব্যবসায়ীদের সতর্ক করছি যেন তারা সঠিক মান বজায় রেখে ব্যবসা পরিচালনা করেন। সাধারণ মানুষের অধিকার রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”