রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

সুন্দরবনে ১০ দিন জিম্মি, ৮০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরলেন জেলে

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
সুন্দরবনে ১০ দিন জিম্মি, ৮০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরলেন জেলে

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সুন্দরবনে বনদস্যু বাবুর দলের হাতে ১০ দিন জিম্মি থাকার পর বাড়ি ফিরেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী এলাকার এক জেলে। পরিবারের দাবি, মুক্তি পেতে তাঁকে ৮০ হাজার টাকা মুক্তিপণ দিতে হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বনদস্যুদের হাতে জিম্মি হন ওই জেলে। ১০ দিন পর মুক্তিপণ দেওয়ার মাধ্যমে তিনি বাড়ি ফেরেন।

সুন্দরবনসংলগ্ন উপকূলীয় এলাকার জেলেরা জীবিকার তাগিদে মাছ ও কাঁকড়া আহরণ করতে গিয়ে বনদস্যুদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন। এ ঘটনায় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বনদস্যুদের তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Ads small one

২৪ দিনে প্রবাসী আয় ২৬ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ
২৪ দিনে প্রবাসী আয় ২৬ হাজার কোটি টাকা

 

চলতি অক্টোবরের প্রথম ২৪ দিনে প্রবাসী বাংলাদেশিরা ২১৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২৩.৬৫ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৬ হাজার ২৪০ কোটি টাকা।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।মানচিত্র দেখুন

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের প্রথম দিন থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে ২১৩ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ১৯ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত— ৬ দিনেই ২৯ কোটি ৪০ লাখ ডলার এসেছে। যেখানে গত বছর অক্টোবরের প্রথম ২৪ দিনে দেশে ২০০ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

সবমিলিয়ে চলতি অর্থবছরের জুলাই থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১ হাজার ৭২ কোটি ৯০ লাখ ডলার। যেখানে আগের অর্থবছরের একই সময়ে দেশে ৯৫৮ কোটি ৮০ লাখ ডলার এসেছিল। এই হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবৃদ্ধির হার ১১ দশমিক ৯ শতাংশ।

জুনিয়র কারাতে প্রতিযোগিতা: সাতক্ষীরা দলের ১টি স্বর্ণপদক ও ৩টি ব্রোঞ্জ পদক অর্জন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
জুনিয়র কারাতে প্রতিযোগিতা: সাতক্ষীরা দলের ১টি স্বর্ণপদক ও ৩টি ব্রোঞ্জ পদক অর্জন

নিজস্ব প্রতিনিধি: বহুল প্রতীক্ষিত ‘২য় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতা ২০২৬’ অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানী ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রায় দেড় দশক পর জুনিয়র পর্যায়ে এত বড় পরিসরে এই জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গত ২২, ২৩ ও ২৪ অক্টোবর থেকে শুরু হওয়া সারা বাংলাদেশ থেকে প্রায় ৮৩টি সংস্থা ও ক্লাব থেকে প্রায় ১৫০০ জন উদীয়মান খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। প্রতিযোগিতার সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এই প্রতিযোগিতায় দেশের অন্যান্য জেলার পাশাপাশি অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ খেলায় অংশ নেয় সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার কারাতে দল। দলটির তরুণ খেলোয়াড়রা দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ১টি স্বর্ণপদক এবং ৩টি ব্রোঞ্জ পদক অর্জন করে। সারাদেশের অসংখ্য শক্তিশালী দলের সাথে প্রতিযোগিতা করে সাতক্ষীরা জেলা সামগ্রিক পয়েন্ট তালিকায় ২২তম স্থান অধিকার করার গৌরব অর্জন করে। সাতক্ষীরার এই তরুণ ক্রীড়াবিদদের এমন সাফল্য জেলা ক্রীড়া অঙ্গনকে গর্বিত করেছে এবং আগামী দিনে আরও ভালো করার অনুপ্রেরণা জুগিয়েছে।

 

 

পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট ব্যবসায়ী শেখ নুরুল হক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট ব্যবসায়ী শেখ নুরুল হক

 

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ নুরুল হক নুরুর নামাজের জানাজা শেষে সুলতানপুর পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুর ২টায় সুলতানপুর ক্লাব মাঠে জোহরের নামাজ শেষে তাঁর জানাজা শেষে তাকে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের সাবেক সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি বিএনপি নেতা নাসিম ফারুখ খান মিঠু, বিশিষ্ট সমাজ সেবক ডাক্তার আবুল কালাম বাবলা, বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল মোজাফ্ফর মন্টু, শেখ নুরুল হকের ভাই শেখ আশরাফুল হক, বড় ছেলে রনি, ছোট ছেলে জিয়াউল হক বনিসহ বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কাসপার্টি, জাতীয় সমাজতান্ত্রীক দল (জাসদ), সাতক্ষীরা যুব রেডক্রিসেন্ট সদস্য সহ বিভিন রাজনীতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নামাজের জানাজা পরিচালনা করেন হাফেজ কাজী সাইদুর রহমান। জানাজা শেষে শেখ নুরুল হককে সুলতানপুর পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এর আগে শনিবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে সুলতানপুর এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে সাতক্ষীরার ব্যবসায়ী সমাজ, বিভিন্ন সামাজিক সংগঠন ও স্থানীয় মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।