বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

সুন্দরবন বন্ধ, তবু সুন্দরবনের স্বাদ মিলছে আকাশনীলায়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ
সুন্দরবন বন্ধ, তবু সুন্দরবনের স্বাদ মিলছে আকাশনীলায়

ইব্রাহিম খলিল : বন্যপ্রাণীর নিরাপদ প্রজনন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বনজ সম্পদ রক্ষায় প্রতিবছরের মতো এবারও তিন মাসের জন্য সুন্দরবনে পর্যটক ও সাধারণ মানুষের প্রবেশ বন্ধ। ফলে বনভ্রমণের সুযোগ না থাকলেও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন আকাশনীলা ইকো ট্যুরিজম সেন্টারে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। তাদের দাবি, সুন্দরবনে প্রবেশ না করেও এখানে অনেকটাই সুন্দরবনের অনুভূতি পাওয়া যায়।

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি এলাকায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে গড়ে উঠেছে আকাশনীলা ইকো ট্যুরিজম সেন্টার। চুনা ও মালঞ্চ নদীর কোলঘেঁষা এই পর্যটনকেন্দ্রের ওপারেই বিস্তৃত সুন্দরবন। চারপাশে কেওড়া, গেওয়াসহ ম্যানগ্রোভের বিভিন্ন প্রজাতির গাছ, পাখির কলকাকলি এবং প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের আকৃষ্ট করছে।

পর্যটনকেন্দ্রে রয়েছে হাঁটার ট্রেইল, ওয়াচ টাওয়ার, আবদুস সামাদ ফিস মিউজিয়াম, আবাসিক ইকো কটেজ ‘বনবিলাস’, বিশ্রামাগার, ‘বাদাবনের হেঁসেল’ নামে রেস্টুরেন্ট এবং নৌভ্রমণের ব্যবস্থা। এখান থেকে সুন্দরবনের খুব কাছাকাছি গিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়।

সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, সুন্দরবন বন্ধ থাকায় পর্যটকদের মধ্যে বনভ্রমণ করতে না পারার আক্ষেপ থাকে। সেই শূন্যতা অনেকটাই পূরণ করছে আকাশনীলা। এখানে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, জোয়ারের পানি ওঠানামা করে, মাঝেমধ্যে হরিণ চলে আসে, কুমিরেরও দেখা মেলে। সুন্দরবন খোলা থাকুক বা বন্ধ এখানে এলে সেই অনুভূতি পাওয়া যায়।

সাংবাদিক আমেনা বিলকিস ময়না বলেন, আকাশনীলায় এসে মনে হয়েছে যেন সুন্দরবনেরই একটি অংশে এসেছি। সুন্দরবনের মতো পরিবেশ, বিভিন্ন প্রজাতির গাছ, গেস্ট হাউস ও নৌভ্রমণের সুবিধা সব মিলিয়ে জায়গাটি অসাধারণ। পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য এটি দারুণ একটি স্থান।

বন্ধুদের সঙ্গে ঘুরতে আসা শিক্ষার্থী নুরজাহান বলেন, আগে শুধু আকাশনীলার কথা শুনেছিলাম। এবার এসে সত্যিই মুগ্ধ হয়েছি। পার্কে দাঁড়িয়েই সুন্দরবন দেখা যায়। সুন্দরবন বন্ধ থাকলেও এখানে এসে তার সৌন্দর্য ও পরিবেশ উপভোগ করা যায়।

পরিবার নিয়ে ঘুরতে আসা রেহানা খাতুন বলেন, সুন্দরবনে প্রবেশ করা না গেলেও এখান থেকে তার সৌন্দর্য কাছ থেকে উপভোগ করা যায়। ছুটির দিনে পরিবার নিয়ে এসে খুব ভালো সময় কাটিয়েছি। সুযোগ পেলে সবাইকে এখানে আসার আহ্বান জানাব।

আকাশনীলা ইকো ট্যুরিজম সেন্টারের সুপারভাইজার রবীন্দ্রনাথ মন্ডল বলেন, এখানে প্রবেশমূল্য মাত্র ২০ টাকা। প্রতিবছর জুন, জুলাই ও আগস্ট এই তিন মাস সুন্দরবন বন্ধ থাকায় অনেক পর্যটক বনের ভেতরে যেতে পারেন না। তখন আকাশনীলাই তাদের অন্যতম গন্তব্য হয়ে ওঠে। বর্তমানে পর্যটক কিছুটা কম থাকলেও ছুটির দিনগুলোতে ভালো ভিড় হয়। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।”

শ্যামনগর উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, আকাশনীলাকে আরও আকর্ষণীয় করতে পর্যায়ক্রমে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সুন্দরবনের কোলঘেঁষা এই পর্যটনকেন্দ্র ইতোমধ্যে সাতক্ষীরায় ভ্রমণপিপাসুদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। বিশেষ করে সুন্দরবন বন্ধের তিন মাসে প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে অনেকেই বেছে নিচ্ছেন আকাশনীলাকে।

Ads small one

জেলা লিগ্যাল এইড অফিসারের সাথে তালায় সংলাপ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ
জেলা লিগ্যাল এইড অফিসারের সাথে তালায় সংলাপ অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার লিটন দাশ’র সাথে তালায় প্রান্তিক, দলিত ও পিছিয়ে পড়া জনোগষ্ঠীর প্রতিনিধিদের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। তালার বেসরকারি সংস্থা ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহেযাগীতায় সমতার জন্য লড়ি (সজল) প্রকল্পের অধিনে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ভূমিজ ফাউন্ডেশন সেমিনার কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন, ভূমিজ ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগ্যাল এইড এর কর্মপরিধি, সেবা গ্রহীতাদের সেবা প্রদান ও গ্রহণসহ বিচার প্রক্রিয়া বিষয়ে আলোচনা করেন, সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার লিটন দাশ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা বারের আইনজীবী অ্যাড. মনির উদ্দীন। এসময় সাংবাদিক জুলফিকার রায়হান, ভূমিজ ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা দে অঞ্জন কুমার, তারেক সরকার, সপ্না বিশ^াস, মহাদেব দাশসহ অংশগ্রহণকারী দলিত ও প্রান্তিক নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালায় আইটি পেশাজীবী ও যুব ক্ষমতায়ন বিষয়ক দিবস পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
তালায় আইটি পেশাজীবী ও যুব ক্ষমতায়ন বিষয়ক দিবস পালন

তালা প্রতিনিধি: র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরার তালায় আইটি পেশাজীবী ও যুব ক্ষমতায়ন বিষয়ক দিবস-২৬ পালিত হয়েছে। বেসরকারি সংস্থা দলিত, খুলনা’র ইনক্লুসিভ ডিজিটাল পাথওয়েস ফর ডিসঅ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি (আইডিপিডিভিসি) প্রকল্পের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, দলিত’র টেকনোলজি প্রশিক্ষক পবিত্র দাস।

 

দাতা সংস্থা ফান্দাজিওন সানজিনো অনলুস ইতালী’র সহযোগীতায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা সদর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক।

 

বক্তব্য রাখেন, সাংবাদিক জুলফিকার রায়হান, দলিত’র প্রকল্প কর্মকর্তা জয়ন্ত কুমার দাস ও স্বেচ্ছাসেবক রঘু দাস প্রমুখ। এরআগে একটি র‌্যালী তালা সদর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থী, ই-কর্মার্স উদ্যোক্তা ও দলিত’র উপকারভোগী কম্পিউটার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

তালায় লিগ্যাল এইড পরিসেবা বিষয়ক গণশুণানী অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ
তালায় লিগ্যাল এইড পরিসেবা বিষয়ক গণশুণানী অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় ঝুঁকিপূর্ণ নারীদের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতকরণে লিগ্যাল এইড পরিসেবা বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয়ন ইউনিয়ন এবং খ্রীষ্টান এই’র অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর সহযোগিতায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তালা উইমেন জব ক্রিয়েশন সেন্টারের সভা কক্ষে এই শুণানী অনুষ্ঠিত হয়। উইমেন জব ক্রিয়েশন সেন্টার’র আয়োজনে শুনানী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুন নাহার আশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও সেবা গ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার লিটন দাশ।

হাসিনা পারভীন’র পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, অধ্যাপক রেজাউল ইসলাম, অধ্যাপক অচিন্ত্য সাহা, সাতক্ষীরা বারের আইনজীবী মনির উদ্দীন, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক, রুপালী পরিচালক শফিকুল ইসলাম, পানি কমিটির নেতা মীর জিল্লুর রহমান, শিশু তীর্থের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, জুলফিকার রায়হান, মাগুরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রেহেনা খাতুন, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের প্রকল্প কর্মকর্তা বাবর আলী, তানজিলা কাতুন, মনজিলা খাতুন, বিরাম কুমার ঘোষ, হাসি কুন্ডু ও প্রশান্ত কুমার ঘোষ প্রমুখ।

সভায় লিগ্যাল এইড সেবা প্রদান ও গ্রহণসহ আদালতের বিচার পাওয়া, মামলা দায়ের এবং গ্রহণ প্রক্রিয়া বিষয়ে আলোচনা হয়। এসময় এনজিও কর্মী, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও প্রান্তিক নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।