শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

হলিউড কি অল্প কিছু কোম্পানির নিয়ন্ত্রণে চলে যাচ্ছে?

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
হলিউড কি অল্প কিছু কোম্পানির নিয়ন্ত্রণে চলে যাচ্ছে?

বিনোদন ডেস্ক: হলিউডে এখন বড় প্রশ্ন—শিল্প কি ধীরে ধীরে অল্প কয়েকটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দুই শক্তিশালী বিনোদন প্রতিষ্ঠান—প্যারামাউন্ট গ্লোবাল এবং ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই এই দুই স্টুডিওর মধ্যে এক ধরনের একীভূতকরণ বা ঘনিষ্ঠ ব্যবসায়িক অংশীদারিত্ব নিয়ে আলোচনা চলছে। এই সম্ভাবনার খবর প্রকাশ্যে আসার পর থেকেই হলিউডে উদ্বেগ বাড়তে থাকে।

শিল্পীদের আশঙ্কা, বড় দুটি প্রতিষ্ঠান একসঙ্গে বা এক ছাতার নিচে চলে এলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সীমিত সংখ্যক মানুষের হাতে চলে যাবে। এতে নতুন নির্মাতা, ভিন্নধর্মী গল্প এবং ছোট প্রোডাকশনের সুযোগ কমে যেতে পারে।

এই উদ্বেগের প্রতিফলন ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে। এক হাজারের বেশি নির্মাতা, অভিনেতা ও কলাকুশলী একত্র হয়ে এই ধরনের কর্পোরেট একীভূতকরণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

অভিনেত্রী মেরিল স্ট্রিপ বলেন, “হলিউড শুধু ব্যবসা নয়, এটি গল্প বলার জায়গা। সবকিছু যদি কয়েকটি বড় প্রতিষ্ঠানের হাতে চলে যায়, তাহলে সেই স্বাধীনতা কমে যেতে পারে।”

অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও বলেন, “নতুন নির্মাতা ও ভিন্নধর্মী গল্পের জন্য সুযোগ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।”

অভিনেত্রী স্কারলেট জোহানসন বলেন, “সব সিদ্ধান্ত যদি অল্প কয়েকটি প্রতিষ্ঠানের হাতে থাকে, তাহলে শিল্পের বৈচিত্র্য কমে যেতে পারে।”

তবে এখন পর্যন্ত এই বিরোধিতা মূলত বিবৃতি, খোলা চিঠি এবং সংগঠিত অবস্থানের মধ্যেই সীমাবদ্ধ। রাস্তায় নেমে বড় ধরনের কোনো আন্দোলন বা বিক্ষোভ হয়নি।

বিশ্লেষকদের মতে, বাড়তি প্রযোজনা খরচ, স্ট্রিমিং প্ল্যাটফর্মের প্রতিযোগিতা এবং বিশ্ববাজারে টিকে থাকার চাপ—এই সব কারণেই বড় স্টুডিওগুলো এক হওয়ার দিকে ঝুঁকছে। তবে এতে করে ইন্ডাস্ট্রির ক্ষমতা অল্প কিছু প্রতিষ্ঠানের হাতে কেন্দ্রীভূত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

সব মিলিয়ে এখন প্রশ্ন উঠছে—হলিউড কি সত্যিই অল্প কয়েকটি কোম্পানির নিয়ন্ত্রণে চলে যাচ্ছে, নাকি এটি কেবল ইন্ডাস্ট্রির স্বাভাবিক ব্যবসায়িক পরিবর্তন?

Ads small one

শ্যামনগরে হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:৫৯ অপরাহ্ণ
শ্যামনগরে হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় গাবুরা ইউনিয়নে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও পারিবারিক আয় বাড়ানোর লক্ষ্যে হাঁস-মুরগি পালনবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টায় গাবুরা গোপাল লক্ষ্মী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফেইথ ইন অ্যাকশন’-এর বাস্তবায়নে এবং কানাডীয় দাতা সংস্থা ‘ওয়ার্ল্ড রিনিউ’-এর আর্থিক সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণে কারিগরি সহায়তা দেয় শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী কর্মকর্তা সুদীপ্ত কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ইমাম হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা পরিতোষ কুমার বৈদ্য ও কমিউনিটি ফ্যাসিলিটেটর হৈমী মণ্ডল।

প্রশিক্ষণে হাঁস-মুরগি পালনের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি, খামারের পরিচ্ছন্নতা এবং রোগবালাই প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রশিক্ষকেরা বলেন, নিয়ম মেনে হাঁস-মুরগি পালন করলে রোগবালাই ও আর্থিক ক্ষতির ঝুঁকি কমানো সম্ভব। এর মাধ্যমে উপকূলীয় এলাকার প্রান্তিক পরিবারগুলোর আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে।

আয়োজকেরা জানান, প্রকল্পটি গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামে বাস্তবায়িত হচ্ছে। চলতি মৌসুমে চারটি ব্যাচে মোট ৭২ জন প্রান্তিক খামারিকে হাঁস-মুরগি পালনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৫১ জন নারী ও ২১ জন পুরুষ।

কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:৫৩ অপরাহ্ণ
কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকির সভাপতিত্বে এবং উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, উপজেলা ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর মো. লোকমান হাকিম, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, বিএনপি নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আনোয়ার হোসেন প্রমুখ।

তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ
তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান।

সভায় বক্তব্য দেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন, তালা থানার ওসি আব্দুল আলীম, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, তালা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. ইমান উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, পাটকেলঘাটা প্রেসক্লাবের আহ্বায়ক নাজমুল ইসলাম খান, সাংবাদিক আকবর হোসেন ও কামরুজ্জামান মিঠু, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হাসান সাগর, ছাত্রনেতা হাসিবুল ইসলাম এবং মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেছা মিনি।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষপর্বে দোয়া পরিচালনা করেন তালা মডেল মসজিদের ইমাম মাওলানা তাওহিদুর রহমান।

এ ছাড়া দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া এবং মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।