আত্মত্যাগের ঈদ
আসাদুজ্জামান খান মুকুল
খুশির বার্তা নিয়ে এলো
ঈদুল আজহার শুভদিন,
ত্যাগের আলোয় হৃদয় মেলো
স্মরো সবে প্রভুর ঋণ।
মনের মাঝে পশুযত
কোরবানি দাও আজকে ভাই,
মুছে ফেলো মন-কালিমা
হিংসা-দ্বেষের জায়গা নাই।
পাক-পবিত্র হয়ে চলো
মিলনমেলা ঈদগাহে,
নতুন আশার প্রদীপ জ্বেলে
সাম্যবাণীর গান গাহে।
প্রভুর প্রেমে আত্মত্যাগে
ধন্য করো মানবমন,
নম্র হৃদয় ভক্তি ভরে
মুছে যাক সব কলুষ ক্ষণ।
ভোগেতে নয় ত্যাগেই শান্তি
বার্তা ছড়াক এই ধরায়,
হাসি ফুটুক সবার মুখে
পুণ্যলোকের মহিমায়।












