শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ
আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আশাশুনি প্রতিনিধি: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার আশাশুনিতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আলহাজ রুহুল আমিন, এসআই ফিরোজ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্যসচিব মশিউল হুদা তুহিন, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, ড. অধ্যক্ষ আবুল হাসান, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, প্রেসক্লাব সভাপতি এসকে হাসান ও প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান প্রমুখ।

সভায় ঈদে আইনশৃঙ্খলা বজায় রাখা, পশুর হাট ও বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার করা, সড়কে বেপরোয়া যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, উচ্চশব্দে বাদ্যযন্ত্র ব্যবহার রোধ এবং কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও খোলা স্থানে বসবাসকারী অসহায় মানুষদের ঈদের আনন্দ যেন অটুট থাকে, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হন অংশীজনেরা।

Ads small one

শ্যামনগর প্রেসক্লাবে সভাপতি সামিউল মনির ও সম্পাদক লিটন নির্বাচিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
শ্যামনগর প্রেসক্লাবে সভাপতি সামিউল মনির ও সম্পাদক লিটন নির্বাচিত

সংবাদদাতা: শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের ২০২৬ এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করে।

 

প্রেসক্লাবের ৪৬ জন ভোটার স্বচ্ছভাবে ভোট প্রদান করেছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক এ দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যান্য পদগুলিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে সামিউল আযম মনির ও মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক পদে আনিছুজ্জামান সুমন ও আসাদুজ্জামান লিটন প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

সামিউল আযম মনির ৩৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোস্তফা কামাল পেয়েছেন ১২ ভোট। সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান লিটন ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী আনিছুজ্জামান সুমান পেয়েছেন ১৮ ভোট।

দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

দীপঙ্কর বিশ্বাস: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেবহাটায় উপজেলা বিএনপির আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় পারুলিয়া বাসস্টান্ড থেকে নেতা কর্মীর উপস্থিতিতে বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পারুলিয়া বাসস্টান্ডে এসে শেষ হয়। র‌্যালি শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান সরাফি ও সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুলের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুর রউফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল।

 

উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন বাবলু, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজু, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রেজাউল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবু, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন, সখিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিল হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ, দেবহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল মতিন বকুল, দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, দেবহাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, উপজেলা তাঁতিদলের আহবায়ক হিরন কুমার মন্ডল, সদস্য সচিব লিয়ন হোসেন আবির, শ্রমিক দলের সাবেক আহবায়ক বিকাশ চন্দ্র দাশ, সদস্য সচিব আসাদুল ইসলাম, কৃষক দলের আহবায়ক শফিকুল ইসলাম, দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, দেবহাটা উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মোনাজাত আলী, সাধারণ সম্পাদক সফায়েত হোসেন বাচ্চু, দেবহাটা উপজেলা জাসাসের আহবায়ক মনিরুজ্জামান মনি, উপজেলা জিয়া পরিষদের আহবায়ক ইয়াছিন আলী, উপজেলা মহিলা দলের নেত্রী বিউটি পারভীন, সরকারি খান বাহদুর আহছানউল্লা কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, দেবহাটা কলেজ ছাত্র দলের সভাপতি হযরত আলী টিপু প্রমুখ।

পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি। ২০১৫ সালে শাহ আলম মণ্ডলের পরিচালনায় ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। তবে তার আগে ‘রানাপ্লাজা’ নামে আরও একটি সিনেমায় অভিনয় করেন তিনি। সেটি মুক্তি পায়নি।

সম্প্রতি একটি সাক্ষাতকারে পরীমণি তার প্রথম সিনেমার পারিশ্রমিক নিয়ে কথা বলেন।

উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী হামিদের এক প্রশে পরীমনি জানান, তার প্রথম সিনেমার পারিশ্রমিক ছিল তিন লাখ টাকা।

পরীমণির ভাষ্য, ‘পারিশ্রমিকের আড়াই লাখ টাকা নগদ পেয়েছি। বাকি ৫০ হাজার চেকের মাধ্যমে দেওয়া হয়। সেই চেক আমি ওস্তাদের (পরিচালক) হাতে দিয়ে বলেছি, বাবুদের জন্য কিছু কিনে নেবেন।’

‘ভালোবাসা সীমাহীন’ সিনেমায় নায়ক হিসেবে পরীমণির বিপরীতে অভিনয় করেন জায়েদ খান। সিনেমাটি মুক্তির পর পরীমণি দর্শকদের নজরে আসেন। অল্প সময়ের মধ্যেই চলচ্চিত্রাঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন।

পরীমণির উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো– ‘স্বপ্নজাল, ‘বিশ্বসুন্দরী’ ও ‘রক্ত’।