বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ২:৪৯ অপরাহ্ণ
আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তার

Oplus_131072

বিএম আলাউদ্দীন, আশাশুনি: আশাশুনিতে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) আশাশুনি থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-আশাশুনি উপজেলার শীতলপুর গ্রামের মো. ইয়াছিন গাজীর ছেলে ইমন হোসেন (২২), একই গ্রামের জালাল গাজীর ছেলে মেহেদী হাসান (২০), কলিমাখালী গ্রামের আব্দুর হাকিম সানার ছেলে সোহরাব হোসেন, একই গ্রামের মোতালেব সরদারের ছেলে ফারুক হোসেন বিল্টু, নাকতাড়া গ্রামের আব্দুল সানার ছেলে আজিজুল ইসলাম, বুধহাটা গ্রামের শিবানন্দ দে’র ছেলে আব্দুল্লাহ ওরফে জয়দেব (৩০) এবং কাটাখালী গ্রামের মৃত আব্দুর রউফ সানার ছেলে ইয়াকুব আলী সানা।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইমন হোসেনের বিরুদ্ধে শ্যামনগর থানার সিআর-৩৬৬/২৬ এবং মেহেদী হাসানের বিরুদ্ধে সিআর-৩৬৩/২৬ মামলা রয়েছে। সোহরাব হোসেনের বিরুদ্ধে সিআর-১৪৩/২২, ফারুক হোসেন বিল্টুর বিরুদ্ধে পারিবারিক জারি ০৫/২০, আজিজুল ইসলামের বিরুদ্ধে আশাশুনি থানার সিআর-৩৫০/২৫, আব্দুল্লাহ ওরফে জয়দেবের বিরুদ্ধে টিআর-১৮০/২১ ও জিআর-৬২/১৯ এবং ইয়াকুব আলী সানার বিরুদ্ধে আশাশুনি থানার সিআর-১৫৭৪/২৫ মামলার ওয়ারেন্ট রয়েছে।

আশাশুনি থানার ওসি শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত ৭ আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ওসি শাহিদুর রহমান বলেন, আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে আশাশুনি থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

Ads small one

ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ
ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে এবং ভারতীয় প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা: তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনারে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ তথ্য জানান।

হুমায়ুন কবির ব‌লেন, ‘ভারতের কাছ থেকে বাংলাদেশ ন্যায্য হিস্যা চায়। পানি বণ্টনের বিষয়ে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আইনের অবস্থান রয়েছে। পানি ইস্যুতে সহযোগিতা বাড়াতে দুই দেশের সংশ্লিষ্ট পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে কার্যকর যোগাযোগ ও সংলাপ প্রয়োজন।’

প্রতিমন্ত্রী জানান, এ লক্ষ্যে বাংলাদেশ এরইমধ্যে একটি কমিটি গঠন করেছে এবং ভারতীয় পক্ষের প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে।

গঙ্গার পানি বণ্টন চুক্তি নি‌য়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ভারতের কাছে নাম চেয়েছি, যাতে আমাদের প্রতিনিধিরা তাদের সঙ্গে সংলাপ ও আলোচনা শুরু করতে পারেন। এখন আমাদের তাদের জবাবের অপেক্ষা করতে হবে।’

ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন হুমায়ুন কবির। তি‌নি বলেন, ‘খুব শিগগিরই এ বিষয়ে জবাব পাওয়া যেতে পারে। এরপর দুই দেশের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার মাধ্যমে পরবর্তী দফার পানি চুক্তি নবায়নের পথ প্রশস্ত হবে।’

তিনি বলেন, ‘দুই দেশের নেতৃত্বের মধ্যে সহযোগিতার মানসিকতা থাকলে পানি নিয়ে আলোচনার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সমাধান সম্ভব।’ কূটনীতি ও সংলাপের মাধ্যমেই এসব বিষয় সমাধান করতে হবে বলে জানান প্রতিমন্ত্রী।

বাবা ও ম্যারাডোনাকে স্মরণ করে মেসি জানালেন, ‘এখনও অনেক কিছু বলার বাকি’

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৩:৫২ অপরাহ্ণ
বাবা ও ম্যারাডোনাকে স্মরণ করে মেসি জানালেন, ‘এখনও অনেক কিছু বলার বাকি’

জাতীয় দল থেকে অবসর নিয়েছেন লিওনেল মেসি। তখনই খোলা চিঠি লিখেছিলেন। এবার ইনস্টাগ্রামে নতুন করে একটি বার্তা পোস্ট করেছেন লিওনেল মেসি। সেখানে তিনি লেখেন, ‘আমার এখনও অনেক কিছু বলার বাকি।’ সেই বার্তায় তিনি স্মরণ করলেন প্রয়াত বাবা আর ডিয়েগো ম্যারাডোনাকে।

ইনস্টাগ্রাম বার্তায় মেসি লেখেন, ‘গতকাল ছিল আমার শেষ ম্যাচ, আর এখনই আকাশী-সাদা জার্সিটা মিস করতে শুরু করেছি। আমি জানি সঠিক সিদ্ধান্তই নিচ্ছি। এটি এক অবিশ্বাস্য যাত্রা ছিল। আনন্দে ভরা, আর সঙ্গে কিছুটা দুঃখও ছিল। তবে আমি নিশ্চিতভাবে জানি যে আমার নেওয়া প্রতিটি পদক্ষেপ সার্থক ছিল।

‘আমার এখনও অনেককিছু বলার বাকি। আমি যা অনুভব করছি তার সবকিছু কয়েকটি শব্দে বা একটি পোস্টে প্রকাশ করা অসম্ভব। এই পথচলা আমার পরিবারকে ছাড়া কখনোই সম্ভব হতো না, যারা সবসময় আমার পাশে ছিল এবং আমাকে সমর্থন জুগিয়েছে। বিশেষ করে সেই কঠিন সময়গুলোতে, যখন তাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল।

‘আমার বন্ধুরাও ছিল অপরিহার্য। যেমনটি ছিল আমার সব সতীর্থ, কোচ এবং তাদের স্টাফরা। আমি ডিয়েগোকে ভুলতে চাই না, সে আমাদের দেশকে তার প্রাপ্য স্থানে বসিয়েছিল। আমি যেমনটা সবসময় বলি— সে যখন আমাদের মাঝে ছিল আর এরপর স্বর্গ থেকে আমাদের নেওয়া প্রতিটি পদক্ষেপে সাহায্য করেছে।

‘আমি যে ক্লাবগুলোতে খেলেছি তাদের প্রতি ধন্যবাদ। অবশ্যই ঈশ্বরকে ধন্যবাদ, তার দিকনির্দেশনা ও ইচ্ছা ছাড়া এত দূর আসার স্বপ্নও আমরা দেখতে পারতাম না।

‘আমি ভীষণ কৃতজ্ঞ। আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। আমি তোমাদের মিস করবো এবং আমাদের ও আমার পাশে থাকার জন্য সবসময় তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো।’

এই পোস্টটি করার কয়েক মিনিট পর, মেসি তার বাবাকে উৎসর্গ করে একটি স্টোরি আপলোড করেন। তার বাবাকে নিয়ে লেখেন, ‘গতকাল রাতে তোমাকে কতটা মিস করেছি, তা তুমি কল্পনাও করতে পারবে না…।’

মেসির বিদায়ী ম্যাচের পর যা বললেন রোনালদো

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৩:৫২ অপরাহ্ণ
মেসির বিদায়ী ম্যাচের পর যা বললেন রোনালদো

মাঠে একে অন্যের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন। তবে মাঠের বাইরে পারস্পরিক সম্মান দেখিয়ে এসেছেন দুজন। লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের পর সেই সন্মানের কথাই আরেকবার জানালেন ক্রিস্তিয়ানো রোনালদো।

বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন মেসি। ৩-০ গোলে জেতা সেই ম্যাচে একটি গোল করার পাশাপাশি দুটি গোলে অবদানও রেখেছেন তিনি।

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলে বিদায়ের ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক বার্তা দেন মেসি। সেখানে তিনি লেখেন, ‘গতকাল ছিল আমার শেষ ম্যাচ। আর এরই মধ্যে আকাশি-সাদা জার্সিটাকে মিস করছি। আমি জানি, আমি সঠিক সিদ্ধান্তটাই নিচ্ছি। এটা ছিল অসাধারণ এক যাত্রা— যেখানে অনেক আনন্দ ছিল, আবার কিছু দুঃখও ছিল। তবে আমি জানি, প্রতিটি পদক্ষেপই সার্থক ছিল।’

জাতীয় দলের হয়ে এই দীর্ঘ যাত্রায় পরিবারের অবদানের কথাও বিশেষভাবে স্মরণ করেছেন মেসি। কঠিন সময়ে পাশে থাকার জন্য পরিবার, বন্ধু, সতীর্থ ও কোচদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বার্তায় প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকেও স্মরণ করেন মেসি। তিনি বলেন, ‘আমি দিয়েগোকে ভুলতে চাই না, যিনি আমাদের দেশকে তার প্রাপ্য জায়গায় পৌঁছে দিয়েছিলেন। তিনি আমাদের সঙ্গে থাকার সময় যেমন সাহায্য করেছেন, তেমনি স্বর্গ থেকেও প্রতিটি পদক্ষেপে আমাদের সাহায্য করে গেছেন।’

মেসির এই পোস্টের নিচেই মন্তব্য করেন রোনালদো। পর্তুগিজ তারকা লেখেন, ‘লিও, এত বছর ধরে নিজের দেশকে প্রতিনিধিত্ব করেছো এবং এমন একটি গল্প রেখে যাচ্ছো, যা চিরকাল বেঁচে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছো, তার জন্য তোমার প্রতি আমার পূর্ণ সম্মান। একটি আলিঙ্গন।’

বেনিনের বিপক্ষে ম্যাচটি ছিল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০৮তম ম্যাচ। আর্জেন্টিনার জার্সিতে তার নামের পাশে এখন ১২৬ গোল ও ৭০টি অ্যাসিস্ট। জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে জিতেছেন কোপা আমেরিকা, ফিনালিসিমা ও ফিফা বিশ্বকাপের মতো বড় শিরোপা।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও ইন্টার মায়ামির হয়ে খেলে যাচ্ছেন মেসি।