আশাশুনিতে নবীন শিক্ষকদের ফুল দিয়ে বরণ ও মতবিনিময়
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব যোগদানকৃত সহকারী শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি। বুধবার উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারে চলমান পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশনের বিরতিকালে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাকিম এবং ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর বৈদ্যনাথ সরকার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিক্ষক সমিতির পক্ষ থেকে নব যোগদানকৃত ৫২ জন সহকারী শিক্ষককে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
দিকনির্দেশনামূলক বক্তব্য দেন শিক্ষক নেতা মো. শরিফুল ইসলাম, আক্তারুজ্জামান, বিধান চন্দ্র ম-ল, দেবব্রত দেবু, শাহিনুজ্জামান, শংকর কুমার দাস, রবিউল ইসলাম, এখলাস হোসেন, ফারুক ফয়সাল, জাহিদ হাসান, মানস কুমার হালদার ও শামীম রেজা। বক্তারা নবীন শিক্ষকদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষাদান কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।






