আশাশুনিতে মে দিবসে উপজেলা প্রশাসনের র্যালি ও পথসভা
আশাশুনি প্রতিনিধি: মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উপলক্ষে আশাশুনি উপজেলা প্রশাসন বর্ণাঢ্য র্যালি ও পথসভা করেছে। শুক্রবার (১ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি বের করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি কাজী আলাউদ্দীন, উপজেলা নেতা স ম হেদায়েতুল ইসলাম, মশিউল হুদা তুহিন, আবু জাহিদ সোহাগ, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুছ, উপজেলা শ্রমিক দল, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ইজিবাইক মালিক সমিতি, মোটর সাইকেল চালক সমিতি, ভ্যান চালক সমিতিসহ রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশ গ্রহনে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে পথ সভায় মিলিত হয়।
পথসভায় উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু আলোচনা রাখেন।



