আশাশুনির বুধহাটায় জামায়াতের কর্মী সমাবেশ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা দক্ষিণপাড়া ঈদগাহ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৬ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াত নেতা আবুল কালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথি ছিলেন বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মানুষের সেবা করা এবং সংগঠনের আমানত সততার সঙ্গে রক্ষা করার আহ্বান জানান। এ ছাড়া কুল্যা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডেও পৃথক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।








