উপজেলা সমবায় অফিসার হিসেবে আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
সংবাদদাতা: সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা সমবায় অফিসে নতুন দায়িত্বে নিযুক্ত হয়েছেন মোঃ আশরাফ আলী। তিনি পূর্বে জেলা সমবায় অফিসের প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। রবিবার, (৯ আগস্ট ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে আশাশুনি উপজেলা সমবায় অফিসার হিসেবে যোগদান করেন।
সমবায় অধিদপ্তর, ঢাকা থেকে জারি করা ১২৫৪-এ/৩ অফিস আদেশ অনুযায়ী, মোঃ আশরাফ আলীকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তার পূর্বের দায়িত্বের পাশাপাশি নতুন দায়িত্ব পালন করতে বলা হয়েছে। এই আদেশের মাধ্যমে তাকে আশাশুনি সমবায় কার্যালয়ের যাবতীয় কর্মকান্ড পরিচালনার ক্ষমতা প্রদান করা হয়েছে।






