আশাশুনিতে বিভিন্ন পূজাম-প পরিদর্শনে কাজী আলাউদ্দীন
সংবাদদাতা: শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে আশাশুনি উপজেলার কুল্যা ও কাদাকাটি ইউনিয়নের বিভিন্ন পূজা ম-প পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন।
তিনি কাদাকাটি ইউনিয়নের বৈরমপুর সার্বজনীন পূজা মন্দির, তেঁতুলিয়া মিত্রপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, তেঁতুলিয়া ঝিকরা সার্বজনীন পূজা মন্দির, তেঁতুলিয়া জেলেপাড়া পূজা মন্দির, টাংরাখালী পূজা মন্দির, পারকাদাকাটি সার্বজনীন পূজা মন্দির ও ডেঙাকাদাকাটি সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ৩১ দফা দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। সনাতন ধর্মাবলম্বীসহ জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন, ফ্যামিলি কার্ড, বেকারদের কর্মসংস্থানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। তবে একটি গোষ্ঠী সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র শুরু করেছে, যা শক্ত হাতে মোকাবিলা করা হবে।
তিনি জানান, ম-পের উন্নয়ন ও পূজা উদযাপনে সহযোগিতা অব্যাহত রয়েছে। আশাশুনি ও কালীগঞ্জের ৪৮টি মন্দিরের আবেদনের বিপরীতে অর্থ ও বরাদ্দ সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তুহিনুল্লাহ, তেঁতুলিয়া মিত্রপাড়া মন্দির কমিটির সভাপতি সুকুমার মিত্র, সাধারণ সম্পাদক তুষার মিত্র, ইউপি সদস্য উজ্জ্বল কুমার, জাহাঙ্গীর হোসেন মোড়ল, উত্তম কুমার, সংরক্ষিত নারী সদস্য গীতা রানী, ঝিকরা দুর্গা মন্দির কমিটির সভাপতি শুভাশিস সরকার ও সাধারণ সম্পাদক ভবতোষ সরকার।






