কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
বিশেষ প্রতিনিধি: র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরার কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব শেখ শফিকুল ইসলাম, কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুশান্ত ঘোষ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুস সেলিম ও আব্দুর রাকিব, রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য রেদওয়ান ফেরদাউস রনি এবং যুবদল নেতা শেখ ইয়াসিন আলী।
আলোচনা সভায় বক্তারা সাক্ষরতার হার বৃদ্ধি এবং ঝরে পড়া শিশুদের শিক্ষার আওতায় আনতে সর্বাত্মক প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।









