কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র্যালি ও আলোচনা সভা
সংবাদদাতা: বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরার কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বিশ্বাসের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুস সেলিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, থানার পরিদর্শক (তদন্ত) সুশান্ত ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, কালিগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম. হাফিজুর রহমান শিমুল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুর রাকিব ও কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদাউস রনি।









