কুঁন্দুড়িয়ায় ফুটবল টুর্নামেন্টে গোবরদাড়ির জয়
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুঁন্দুড়িয়ায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কুঁন্দুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় লামিয়া ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়েছে গোবরদাড়ি ফুটবল একাদশ।
কুঁন্দুড়িয়া উদয়ন যুব সংঘ ও পাইথালী মিলন মহল যুব সংঘের আয়োজন খেলাটির উদ্বোধন করেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান।
সুজলা ফিস, মহেশ্বরকাটির পরিচালক সুকান্ত দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশাশুনি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লিংকন আসলাম, সমাজসেবক আমিনুর রহমান, অ্যাডভোকেট জাকারিয়া আহমেদ, উপজেলা পরিষদের সিএ নাজমুল হুদা, অফিস সহকারী পিন্টু কুমার দাশ, ব্যবসায়ী বিকাশ মণ্ডল, পাইথালী মিলন মহল যুব সংঘের সভাপতি জিয়াদুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি এরশাদ আলী ও ইউপি সদস্য পদপ্রার্থী শরিফুল সানা।






