বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

কুষ্টিয়ায় সেই শিক্ষক আটকের ঘটনায় প্রধানমন্ত্রী ‘সংক্ষুব্ধ’

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় সেই শিক্ষক আটকের ঘটনায় প্রধানমন্ত্রী ‘সংক্ষুব্ধ’

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য করার অভিযোগে পুলিশ হেফাজতে নেওয়া প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে বাড়িতে পৌঁছে দিয়েছে পুলিশ।

তাকে হেফাজতে নেওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী ‘সংক্ষুব্ধ’ হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। এ বিষয়ে মাহদী আমিন বলেন, ‘গণমাধ্যতে তার (শিক্ষক গোলাম কিবরিয়া লালন) আটকের বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হন এবং সসম্মানে ছেড়ে দিয়ে নিরাপদে তার বাসায় পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। ইতিমধ্যে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। এ সময় দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল (ভেড়ামারা, দৌলতপুর) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে পুলিশ হেফাজতে নেয়। তিনি দৌলতপুর উপজেলার প্রাগপুর পশ্চিমপাড়া এলাকার মৃত সামছুদ্দিন আহমেদের ছেলে। গণমাধ্যম তার আটকের খবর প্রকাশের পর শুরু হয় সমালোচনা।

স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও বাসিন্দাদের অভিযোগ, মঙ্গলবার বিকালে চলা বিদ্যালয়ের দশম শ্রেণির বাংলা ক্লাসে জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া সাম্প্রতিক বাংলা ভাষণের প্রসঙ্গ ওঠে। এ সময় শিক্ষক লালন প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করেন। একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলেও অভিযোগ ওঠে।

বিষয়টি শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়লে বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকজন অভিভাবক ও স্থানীয় বাসিন্দা জড়ো হয়ে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একপর্যায়ে সেখানে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষক লালনকে থানায় নিয়ে যায়।

Ads small one

মিত্রদের এককাট্টা করতে মাঠে নামছেন শাহবাজ শরিফ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ
মিত্রদের এককাট্টা করতে মাঠে নামছেন শাহবাজ শরিফ

একাধিক কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক চাপ বাড়ার মধ্যে মিত্রদের সঙ্গে পরামর্শে বসার পরিকল্পনা করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বিশেষ করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) শাসিত খাইবার পাখতুনখোয়ায় রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, শাহবাজ শরিফ প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারির সঙ্গে বৈঠক করতে পারেন। বিরোধীদের একটি প্রস্তাবিত বহুদলীয় বৈঠকে পিপিপিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসবাদ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সেখানে গভর্নরের শাসন জারির বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।

সম্প্রতি করাচিতে প্রেসিডেন্ট জারদারির সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। পিটিআই-শাসিত প্রদেশে গভর্নরের শাসন জারির আলোচনা চলার মধ্যে ওই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

টেলিভিশনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিকবিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেন, যুক্তরাষ্ট্র থেকে ফেরার পরপরই প্রধানমন্ত্রীকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে। তিনি বলেন, সংবিধানের আওতায় জরুরি অবস্থা জারির অধিকার সরকারের রয়েছে- এ বিষয়েও প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে।

গত এক সপ্তাহে খাইবার পাখতুনখোয়া সরকারকে সতর্ক করে বলা হয়েছে, প্রদেশটির নিরাপত্তা পরিস্থিতি এবং ৪ অক্টোবর পিটিআইয়ের বিক্ষোভ কর্মসূচির প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকারের সামনে গভর্নরের শাসন জারি করা ছাড়া অন্য কোনও পথ নাও থাকতে পারে। তবে পিটিআই এমন সিদ্ধান্ত নেওয়া হলে সরকারকে কঠিন পরিণতির হুঁশিয়ারি দিয়েছে।

সংকট নিরসনে জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা মাহমুদ খান আচাকজাইয়ের সঙ্গেও শাহবাজের বৈঠক হতে পারে। যুক্তরাষ্ট্র যাওয়ার আগে প্রধানমন্ত্রী তাকে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় এবং পিটিআই-সংশ্লিষ্ট ইস্যুতে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। ৪ অক্টোবর ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের পদযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে বিরোধীদের সঙ্গে বৈঠক হলে তা পরিস্থিতি সামাল দিতে সহায়ক হতে পারে।

বাংলাদেশী মেয়রের কাউন্সিলে আর্থিক সংকট, ১৯ মিলিয়ন পাউন্ড ঘাটতির আশঙ্কাবাংলাদেশী মেয়রের কাউন্সিলে আর্থিক সংকট, ১৯ মিলিয়ন পাউন্ড ঘাটতির আশঙ্কা
এদিকে জামায়াতে ইসলামীর নেতা হাফিজ নাঈমুর রহমানের সঙ্গেও বৈঠক করতে পারেন শাহবাজ। পেট্রোলিয়াম লেভি নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা সফল না হলে অক্টোবরের প্রথম সপ্তাহে আবারও পদযাত্রা শুরুর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

রাতে ভয়ে ঘুমাতে পারেন না মিমি, কীসের ভয় অভিনেত্রীর

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ
রাতে ভয়ে ঘুমাতে পারেন না মিমি, কীসের ভয় অভিনেত্রীর

ক্যারিয়ারে দীর্ঘ সময় পার করেও নতুন সিনেমার শুটিংয়ের আগে অজানা এক ভয়ে রাতে ঘুম আসে না অভিনেত্রী মিমি চক্রবর্তীর। নতুন চরিত্র, নতুন সেট ও নতুন টিম, সবকিছু নিয়ে শুটিং শুরুর আগে এক ধরনের উদ্বেগ কাজ করে তার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই ভয় নিয়ে কথা বলেছেন মিমি।

অভিনেত্রী জানান, ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে কাজ করলেও নতুন কোনও ছবির শুটিং শুরুর আগে এখনও তার মনে অজানা ভয় কাজ করে। এমনকি শুটিংয়ের আগের রাতে ঠিকমতো ঘুমাতেও পারেন না তিনি।

মিমি বলেন, ‘শুটিংয়ের প্রথম দিন একটু আগেভাগেই সেটে পৌঁছে যাই। সেখানে গিয়ে কে কে কাজ করছেন, সবাই ঠিকঠাক প্রস্তুত কিনা এসব দেখি। এভাবে আগে থেকে পুরো পরিবেশটা দেখতে পারলে নিজের অস্বস্তি ও ভয় কিছুটা কমে যায়।’

সিনেমার প্রচারণায় শুভশ্রীকে চুমু খেলেন দেব, তোলপাড় নেটদুনিয়াসিনেমার প্রচারণায় শুভশ্রীকে চুমু খেলেন দেব, তোলপাড় নেটদুনিয়া
এদিকে আগামী দুর্গাপূজায় মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিটির। এতে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করবেন মিমি। এর আগে ‘রক্তবীজ’ ছবিতেও একসঙ্গে দেখা গেছে এই জুটিকে।

অনশন করে মধ্যরাতে প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র পেলেন ২০ জন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ
অনশন করে মধ্যরাতে প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র পেলেন ২০ জন

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রতিবেদনের কারণে নিয়োগ আটকে থাকা ময়মনসিংহের ২২ জন প্রাথমিক সহকারী শিক্ষক প্রার্থীর মধ্যে ২০ জন অবশেষে নিয়োগপত্র পেয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনভর অনশনের পর মধ্যরাতে তাদের নিয়োগপত্র দেওয়া হয়। তবে বাকি দুই প্রার্থীর নিয়োগের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম স্বাক্ষরিত ২০ জনের নিয়োগপত্র ওয়েবসাইটে প্রকাশ করা হয়। দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে নিয়োগপত্র পেয়ে স্বস্তি ফিরেছে ওই ২০ প্রার্থীর মধ্যে। তবে বাকি দুই প্রার্থীর নিয়োগ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

এর আগে এনএসআইয়ের প্রতিবেদনে নেতিবাচক তথ্য আসার কথা জানিয়ে ময়মনসিংহ জেলার চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ২২ জন প্রাথমিক সহকারী শিক্ষক প্রার্থীর নিয়োগ স্থগিত রাখা হয়। নিয়োগপত্র না পেয়ে বুধবার সকাল সোয়া ১১টা থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অনশন শুরু করেন তারা।

অনশনরত প্রার্থীদের অভিযোগ, তাদের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা বা রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও নিয়োগপত্র দেওয়া হচ্ছিল না। এমনকি এনএসআইয়ের প্রতিবেদনে কী ধরনের নেতিবাচক তথ্য রয়েছে, সে বিষয়েও তাদের কিছু জানানো হয়নি।

অনশনকারীদের একজন ফুলপুরের কাজী অনিক। নিয়োগপত্র পাওয়ার পর তিনি বলেন, মধ্যরাতে ওয়েবসাইটে নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। নিয়োগপত্র পেয়ে আমরা খুশি। আজকেই যোগদান করবো।

তবে নিয়োগপত্র পাননি গফরগাঁওয়ের জাহিদ হাসান। তিনি বলেন, দিনভর জানার চেষ্টা করেছি, কেন আমাদের নিয়োগপত্র দেওয়া হয়নি। আমি রাজনৈতিক কোনও পদ-পদবিতে ছিলাম না। তবুও নিয়োগপত্র কেন পেলাম না, তা জানি না।

ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে বুধবার রাতে ২০ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। বাকি দুই জনের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত আসেনি। নিয়োগপত্র পাওয়া ২০ জন আজকেই যোগদান করবেন।