শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

খুলনা প্রেসক্লাবে মোস্তফা সরোয়ার সভাপতি, তরিকুল সাধারণ সম্পাদক ও বিমল কোষাধ্যক্ষ নির্বাচিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
খুলনা প্রেসক্লাবে মোস্তফা সরোয়ার সভাপতি, তরিকুল সাধারণ সম্পাদক ও বিমল কোষাধ্যক্ষ নির্বাচিত

খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক প্রবর্তনের সম্পাদক ও প্রকাশক মো. মোস্তফা সরোয়ার। সাধারণ সম্পাদক পদে ৯৪ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মোঃ তরিকুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ঊষার আলোর সম্পাদক বিমল সাহা।

আজ ৩০ এপ্রিল বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে এ ফল ঘোষণা করা হয়। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনয়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক দিনকালের খুলনা ব্যুরো প্রধান সোহরাব হোসেন, দৈনিক পূর্বাঞ্চলের ফটো সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম ও দৈনিক আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী শামিম আহমেদ। যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার মোঃ বেল্লাল হোসেন সজল। পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার খুলনা ব্যুরো প্রধান বশির হোসেন।

 

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক খুলনা গেজেটের চিফ রিপোর্টার মোহাম্মদ মিলন। এছাড়া নির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন, নিউজ টোয়েন্টিফোর এর খুলনা জেলা রিপোর্টার মাকসুদুর রহমান মাকসুদ, খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান, গ্রীণ টিভির খুলনা প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন, চ্যানেল ওয়ান এর খুলনা ব্যুরো প্রধান সোহেল মাহমুদ, দৈনিক খুলনা গেজেটের সাব-এডিটর মো. আনিস উদ্দিন এবং দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কে এম জিয়াউস সাদাত। নির্বাচনে ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন ভোট দেন।

নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব, আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মো: মেহেদী হাসান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মেহেদী হাসান।

এদিকে খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ অন্তর্বর্তীকালীন কমিটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য আগামীকাল ১ মে শুক্রবার সন্ধ্যা ৭ টায় খুলনা প্রেসক্লাবের অন্তর্বতীকালীন কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির নিকট প্রেসক্লাব পরিচালনার দায়িত্বভার হস্তান্তর করা হবে। প্রেসবিজ্ঞপ্তি

Ads small one

সাতক্ষীরায় বুক শেল্ফ পেল সেরা দুটি প্রাথমিক বিদ্যালয়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় বুক শেল্ফ পেল সেরা দুটি প্রাথমিক বিদ্যালয়

oppo_32

সংবাদদাতা: সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের এক মহতি ও ব্যতিক্রমী উদ্যোগে জেলার সেরা দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে বিশেষ উপহার হিসেবে আকর্ষণীয় ‘বুক শেল্ফ’ প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ সৃষ্টি এবং বিদ্যালয়গুলোর চমৎকার পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রুহুল আমিন এই উদ্যোগ গ্রহণ করেন।

 

শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সমগ্র জেলায় বিশেষ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মাত্র দুটি বিদ্যালয় এই গৌরব ও উপহার লাভ করেছে। নির্বাচিত সেরা বিদ্যালয় দুটি হলো— কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাতক্ষীরা সিলভার জুবেলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিদ্যালয় দুটির প্রধান শিক্ষকদ্বয়।

 

কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান এবং সাতক্ষীরা সিলভার জুবেলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তাঁরা বলেন, এই প্রাপ্তি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে এবং এর মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস আরও বৃদ্ধি পাবে।

 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রুহুল আমিন জানান, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং বিদ্যালয়গুলোর মাঝে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও জেলার অন্যান্য ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এ ধরনের উৎসাহমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অসহায় বৃদ্ধদের জন্য একটা প্রবাসী কল্যাণ ফান্ড খোলার উদ্যোগ প্রবাসী শাহিনের

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ২:৩১ অপরাহ্ণ
অসহায় বৃদ্ধদের জন্য একটা প্রবাসী কল্যাণ ফান্ড খোলার উদ্যোগ প্রবাসী শাহিনের

সংবাদদাতা: সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানা ২নং নগরঘাটা ইউনিয়নের প্রবাসী সাংবাদিক মোঃ শাহিনুর রহমান শাহিন অসহায় ও অবহেলিত বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য মানবিক প্রবাসীদের সহযোগিতায় একটা মালয়েশিয়া প্রবাসী কল্যাণ ফান্ড খোলার উদ্যোগ নিয়েছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিক মোঃ শাহিনুর রহমান শাহিন দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি সমাজসেবামূলক বিভিন্ন কর্মকান্ডের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন।
জানা গেছে, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সমাজের অসহায়, নিঃস্ব ও পরিবার থেকে বিচ্ছিন্ন বৃদ্ধ-বৃদ্ধাদের চিকিৎসা ও সেবার লক্ষ্যে তিনি এই উদ্যোগ নিয়েছেন।

মোঃ শাহিনুর রহমান শাহিন আগামী এক দুই মাসের মধ্যে প্রবাসীদের সহযোগিতায় প্রবাসী কল্যাণ ফান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে, মানবিক প্রবাসী ও সমাজের বিত্তবান দানশীল ব্যক্তিদের নিয়ে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, সমাজের অবহেলিত ও অসহায় বৃদ্ধদের শেষ জীবনে একটি নিরাপদ আশ্রয় ও মানবিক পরিবেশ নিশ্চিত করাই আমার লক্ষ্য।

মালয়েশিয়া প্রবাসী ও সমাজের বিত্তবান মানবিক ব্যক্তিদের সহযোগিতা পেলে এ কার্যক্রম আরও সম্প্রসারণ করা সম্ভব হবে।

প্রবাসীরা সাংবাদিক মোঃ শাহিনুর রহমান শাহিনের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং প্রবাসী ও সমাজের বিত্তবান দানশীল ব্যক্তিদের এ মহতী উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

 

সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ২:২৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদদাতা: “ঘুষ নয় সেবা চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই” এবং “দুর্নীতি থামান… এখনই”- এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক এক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সাতক্ষীরার আয়োজনে আজ শনিবার (২৭ জুন), সকাল ৯টায় সাতক্ষীরা শহরের একটি রিসোর্টের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সনাক, সাতক্ষীরার সভাপতি মোঃ তৈয়েব হাসান সামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন টিআইবি, খুলনার ক্লাস্টার কোঅর্ডিনেটর (সিই) ফিরোজ উদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়েস সদস্য শিলা জারিন তাসনিম।

সভায় বক্তারা বলেন, টিআইবি’র অংশগ্রহণমূলক দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে ২০০৫ সালে গঠিত হওয়ার পর থেকে সনাক, সাতক্ষীরা স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এবারের অভিজ্ঞতা বিনিময় সভার মূল উদ্দেশ্য ছিল বিগত দিনের অর্জন, সীমাবদ্ধতা এবং শিক্ষা আদান-প্রদানের মাধ্যমে আগামী দিনের দুর্নীতিবিরোধী নাগরিক আন্দোলনকে আরও গতিশীল ও কার্যকর করে তোলা।

সভায় উপস্থিত ছিলেন সনাক সাতক্ষীরার সহ-সভাপতি মোমেনা খানম, ও মোঃ ইয়াছিন ছিদ্দীকী, প্রথম আলোর সাতক্ষীরা জেলা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, এবং সনাক সদস্য হেনরী সরদার, ভারতেশ্বরী বিশ্বাস, প্রফেসর মোঃ আব্দুল হামিদ, অ্যাডভোকেট এ.কে.এম শহীদউল্যাহ, পবিত্র মোহন দাশ, ডাঃ সুশান্ত কুমার ঘোষ, কিশোরী মোহন সরকার, মোঃ আবুল বাসার, মোঃ অলিউর রহমান, জেসমিন আখতার, রেবেকা সুলতানা, মোঃ মনিরুজ্জামান মুন্না ও সৈয়দা সুলতানা শিলা।

এছাড়া সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)-এর সদস্যবৃন্দসহ শিক্ষা (প্রাথমিক ও মাধ্যমিক), স্বাস্থ্য, পরিবেশ ও ভূমি বিষয়ক উপ-কমিটির সকল সদস্য সভায় অংশ নেন।

উপস্থিত সুধীজন ও সনাক নেতৃবৃন্দ স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে নাগরিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।