জেলা যুবদলের নতুন কমিটি গঠন উপলক্ষে আনন্দ মিছিল
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা যুবদলের ৫ সদস্যের আংশিক নতুন কমিটি ঘোষণা করায় শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর বিকেলে পৌর ও সদর উপজেলা যুবদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহিন ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীতা মোড় থেকে মিছিলটি বের হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মাওয়া চায়নিজ রেস্টুরেন্টের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।
ঘোষিত কমিটিতে হাফিজুর রহমান মুকুলকে সভাপতি, শেখ মনিরুজ্জামান প্রিন্সকে সহসভাপতি, মো. শফিকুল আলম বাবুকে সাধারণ সম্পাদক, মমতাজুল ইসলাম চন্দনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাসুম রানা সবুজকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
মিছিলে জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কল্লোল, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী রাসিউল করিম রোমান, পৌর যুবদলের দেবাশীষ চৌধুরী এবং সদর উপজেলা যুবদলের মো. সুমন রহমানসহ দলীয় নেতা-কর্মীরা অংশ নেন।









