সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

তনুশ্রীর বিরুদ্ধে ‘অপেশাদার’ আচরণের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
তনুশ্রীর বিরুদ্ধে ‘অপেশাদার’ আচরণের অভিযোগ

অভিনেত্রী তনুশ্রী দত্তের বিরুদ্ধে ‘অপেশাদার’আচরণের অভিযোগ উঠেছে। অভিনেত্রী হেতল যাদব তার বিরুদ্ধে এই অভিযোগ করলেন। ২০১০ সালে মুক্তি পেয়েছিল মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার ছবি ‘অ্যাপার্টমেন্ট’। এই ছবিতে তারা দুজন এক সঙ্গে কাজ করেন।

‘অ্যাপার্টমেন্ট’ছবি মুক্তির ১৬ বছর বছর পরে এ বার সেই কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন হেতল। তার দাবি, তনুশ্রীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা মোটেই ভাল ছিল না।

অভিনেত্রীর আচরণকে ‘অপেশাদার’ বলেও উল্লেখ করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে হেতল দাবি করেন, শুটিংয়ের সময় তনুশ্রী অনেক ক্ষেত্রেই পরিচালকের নির্দেশে মনোযোগ দিতেন না। কোনও দৃশ্য নির্দিষ্ট ভাবে অভিনয় করতে বলা হলে, বিরক্ত হতেন বলেও অভিযোগ তার।

হেতলের কথায়, ‘তনুশ্রীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভালো ছিল না। সত্যি বলতে গেলে, ওর আচরণ আমার কাছে খুবই অপেশাদার বলে মনে হয়েছিল।’

ছবির একটি রোমান্টিক গানের শুটিংয়ের সময়েও সমস্যায় পড়েছিলেন বলে জানিয়েছেন হেতল। তিনি জানান, শুটিং চলাকালীন শারীরিক স্পর্শের কিছু নির্দিষ্ট ধরনে আপত্তি জানিয়েছিলেন তনুশ্রী। হেতল আরও জানান, ছবিতে অভিনয়ের পাশাপাশি তিনটি গানের জন্যও কাজ করেছিলেন তিনি। হেতলের মতে, বার বার এমন পরিস্থিতি তৈরি হওয়ায় প্রযোজক ও পরিচালকেরাও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।

হেতলের বক্তব্য, ‘কোনও দৃশ্য পরিকল্পনা অনুযায়ী শুট করতে গেলে অভিনেতাদের পরিচালকের নির্দেশ মেনে চলা জরুরি। কারণ, গোটা প্রক্রিয়ায় প্রযুক্তিবিদদের কাজও অভিনেতাদের সহযোগিতার উপর নির্ভর করে।’

Ads small one

শ্যামনগরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে আহত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ
শ্যামনগরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে আহত

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে বসতভিটা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে আহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ইছাকুড় গ্রামে এই ঘটনা ঘটে।
আহত হাফেজ হাবিবুল্লাহ জানান, একই গ্রামের মৃত নুর আলী গাজীর ছেলে আকবর আলী এবং করিম বক্সের ছেলে রবিউল ইসলামের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। ঘটনার দিন দুপুর ১২টার দিকে তাঁরা তাঁর সম্পত্তিতে জোরপূর্বক মাটি কেটে গাছপালার ক্ষতি করে রাস্তা তৈরির চেষ্টা করেন। তিনি বাধা দিতে গেলে উল্লেখিত ব্যক্তিরাসহ একই এলাকার জামিরুল, করিম বক্স, ইব্রাহিম, করিমন ও আয়েশাসহ ১০-১২ জন দেশীয় অস্ত্রÑদা, কুড়াল, রড ও বাঁশের লাঠি নিয়ে তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁর মা ঠেকাতে গেলে তাঁকেও কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। এ ছাড়া তিনি ও তাঁর বাড়িতে বেড়াতে আসা খালাতো ভাইও পিটুনিতে আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিজেকে শেষ করো দিল স্কুলছাত্রী, বিয়ের কাবিননামা আটকে রেখে টাকা দাবির অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
নিজেকে শেষ করো দিল স্কুলছাত্রী, বিয়ের কাবিননামা আটকে রেখে টাকা দাবির অভিযোগ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুলিয়া ইউনিয়নের গুনাকরকাটি গ্রামে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা এবং কাবিননামা আটকে রেখে টাকা দাবির অভিযোগের মধ্যে এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগ, প্রেমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহেলা ও হুমকির কারণে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার পথ বেছে নেয় সেতু আক্তার বন্যা।

পারিবারিক সূত্রে জানা যায়, বন্যার সঙ্গে একই এলাকার মৃত সেলিম হোসেনের ছেলে ইমরান হোসেনের প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ রয়েছে, বাবুল হোসেনসহ কয়েকজনের সহযোগিতায় গোপনে তাঁদের বিয়ে হয়। বিয়ের কাবিননামা বাবুল নিজের কাছে রেখে দেন। পরে ইমরান বন্যাকে স্ত্রী হিসেবে ঘরে তুলতে অস্বীকৃতি জানান। বন্যা ও তাঁর মা রেহেনা খাতুন কাবিননামা ফেরত চাইলে দুই লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ। টাকা না দিলে কাবিননামা দেওয়া হবে না জানিয়ে তাঁদের প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ারও অভিযোগ ওঠে।

পরিবারের দাবি, বিষয়টি ইমরান ও তাঁর স্বজনদের জানানো হলেও বন্যাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান তাঁরা। শনিবার রাত ৯টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বিষপান করে বন্যা। তাঁকে দ্রুত সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তাঁর মৃত্যু হয়।
বন্যার বাবা আনিসুর রহমান জানান, মৃত্যুর আগে মেয়ে তাঁকে বলেছিল, সবাই মিলে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি যেন এ ঘটনার বিচার চান।

পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়। সোমবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বন্যাকে দাফন করা হয়। এ ঘটনায় আশাশুনি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।

অভিযুক্ত ইমরান হোসেনের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

পাটকেলঘাটায় গৃহবধূ সাথী পারভীন নিখোঁজ ১৬ দিন, সন্ধান মেলেনি এখনো

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
পাটকেলঘাটায় গৃহবধূ সাথী পারভীন নিখোঁজ ১৬ দিন, সন্ধান মেলেনি এখনো

 

এম এম জামান মনি, পাটকেলঘাটা: পাটকেলঘাটার পাঁচপাড়া কারিগরপাড়ার সাথী পারভীন (৩০) নামের এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ১৬ দিনেও তাঁর সন্ধান মেলেনি। চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। এ ঘটনায় তাঁর স্বামী আব্দুল আলিম পাটকেলঘাটা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর দুপুরে চিকিৎসক দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন সাথী পারভীন। রাতে বাড়ি না ফেরায় তাঁর স্বামী খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরিবারের দাবি, তাঁর মুঠোফোনও বন্ধ রয়েছে।
নিখোঁজ সাথী পারভীনের ১০ বছর বয়সী একটি মেয়ে ও চার বছর বয়সী একটি ছেলে রয়েছে। মায়ের জন্য দুই শিশু কান্নাকাটি করছে বলে জানিয়েছেন তাদের বাবা আব্দুল আলিম।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, এ ঘটনায় গত ১২ অক্টোবর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিট পুলিশ কর্মকর্তা অনুসন্ধান চালাচ্ছেন। নিখোঁজ নারীর সন্ধান এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।