তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
সংবাদদাতা: ‘যুবার হাতেই দিন বদল’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় যুব-নেতৃত্বাধীন নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সরকারি কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে এ সভার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো’র বাস্তবায়নে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় ১৭ সেপ্টেম্বর সকাল ১০টায় তালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সিডো’র প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুজ্জামান এবং ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম।
প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামানের সঞ্চালনায় সভায় ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, রূপালীর পরিচালক মো. শফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, নগরঘাটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিবু প্রসাদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের দেবোকী রায়, যুব উন্নয়ন অধিদপ্তরের মো. কামাল হোসেন, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বি এম জুলফিকার রায়হান, দলিত নেতা দিলীপ দাস, যুব প্রতিনিধি আমীর হামজা, জুয়েল রানা, ফিরোজা খাতুন, রিংকু এবং সিডো’র প্রকল্প কর্মকর্তা চন্দ্র শেখর হালদার উপস্থিত ছিলেন।









