তালা প্রেসক্লাব সভাপতির চাচীর ইন্তেকাল
তালা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলার প্রতিনিধি এস এম নজরুল ইসলামের চাচি হাজিরা বেগম (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল ৯টার দিকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পারিবারিক সূত্র জানায়, হাজিরা বেগম স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি তালার খড়েরডাঙ্গা গ্রামের মৃত আবদুর জব্বার সরদারের স্ত্রী। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ আসর কেশবপুর উপজেলার আলতাপোল চরেরমাথা বায়তুল সালাম জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে আলতাপোল গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
প্রেসক্লাব সভাপতির চাচির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সাংবাদিক নেতারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেসবিজ্ঞপ্তি












